কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরাঘুরি।||পর্ব: ২

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আগের পোস্টে আমি আপনাদের বলেছি আমি কুয়াকাটা ঘুরতে গিয়েছিলাম। কুয়াকাটা ঘুরতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছ খেয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুয়াকাটা গিয়ে আমরা কি কি মাছ খেলাম। কুয়াকাটা গিয়ে আমরা মোট চার দিন ছিলাম। আমরা তৃতীয় দিন গিয়েছিলাম কাঁকড়া 🦀 খেতে।

IMG-20230519-WA0010.jpg

আমি আগে কখনো কাঁকড়া খাইনি। কাঁকড়ার নাম শুনলে আমার খেতে ইচ্ছে করতো না। সবাই বলল কুয়াকাটা এসেছিস কাঁকড়া না খেলে কেমন হয়। কাঁকড়া খেতে খুবই টেস্ট।

IMG-20230518-WA0031.jpg

এই জন্য ভাবলাম আমিও একবার ট্রাই করি। এইজন্য আমরা চলে গেলাম কাঁকড়া বাজার।আগে কুয়াকাটা দোকান পাট সব এলোমেলো ছিল। এখন সব দোকান এক জায়গায় রয়েছে।

IMG-20230518-WA0018.jpg

এখন পরিবেশ খুবই সুন্দর হয়েছে উঠেছে। আমরা আগে গিয়ে আগের সব মাছের দোকান ঘুরে দেখলাম। দেখার সাথে ঠিক করছিলাম কোন মাছ খাবো। আমরা মেইন এসেছি কাঁকড়া খেতে সমুদ্রে এসেছি শুধু কাঁকড়া খেলে তো আর হবে না।

IMG-20230518-WA0016.jpg

এইজন্য আমরা প্রথমে কিছু কাঁকড়া কিনে নিলাম। এখানকার একটি নিয়ম আমার খুবই ভালো লেগেছে মাছ কিনলে উনারা কেঁটে রান্না করে দেয়। আমি যেহেতু প্রথম কাকা খাচ্ছি এর জন্য আমি নিজের জন্য দুটি কাঁকড়া অর্ডার দিলাম।

IMG-20230518-WA0020.jpg

একটি লাল কাঁকড়া ও আর একটি কাঁকড়ার নাম যানি না। কাঁকড়া অর্ডার দেয়ার পর আমাদের চোখে ফুল অক্টোপাস। অক্টোপাস মাছ আমি আগে কখনো খাইনি।

IMG-20230520-WA0000.jpg

এজন্য আমরা অক্টোপাস মাছ অর্ডার করলাম। সাথে আমরা আরও বিভিন্ন মাছের অর্ডার দিলাম। টুনা মাছ,কোরাল মাছ, রূপচাঁদা ও লাভস্টার মাছ। উনারা আমাদের সামনে মাছ কেঁটে ভালো ভাবে ধুয়ে। কাকড়া ফ্রাই, রূপচাঁদা মাছ ফ্রাই, টুনা মাছের বারবিকিউ। রূপচাঁদা মাছ ফ্রাই, অর্ডার দেওয়ার কিছু সময় পর অক্টোপাস ও কাঁকড়া দিয়ে গেল। পাশের দোকান থেকে আমরা কয়েকটা রুটি অর্ডার করে নিলাম। ফ্রাই দিয়ে খাওয়ার জন্য। এগুলো খাওয়া শেষ হওয়ার পর চলে এলো বাকি সব মাছ।কোক রুটি ও সস দিয়ে মাছগুলো খেতে খুবই টেস্ট লাগছিল। সামুদ্রিক মাছ খেতে আসলে অনেক টেস্ট। আমার কাছে কাঁকড়া লেগেছে চিংড়ি মাছের মতো। আমাদের সব মিলে ২১৮০ টাকা বিল হয়েছিল। এবার আমরা আর সমুদ্রের পাড়ে দেরি না করে চলে এলাম।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসSamsung A6+

লোকেশন

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 3 years ago 

কুয়াকাটা গিয়ে দেখছি অনেক রকমের সামুদ্রিক মাছ খেয়েছিলেন। আসলে সমুদ্র গেলে সমুদ্রের মাছ খাওয়া হবে না এটা কি কখনো হয়। আপনি কাঁকড়া খেয়েছিলেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো আমার কাছে। আপনারা তো দেখছি অনেকগুলো মাছের স্বাদ গ্রহণ করলেন। অক্টোপাস কখনো খাওয়া হয়নি। তবে আপনার কাছ থেকে শুনে মনে হচ্ছে একবার গ্রহণ করা উচিত। তবে বিভিন্ন ধরনের মাছের স্বাদ গ্রহণ করার আনন্দটাই আলাদা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর অনুভূতিটা অনেক ভালো লাগে। তবে আপনারা কাঁকড়া খেতে গেছেন শোনে অনেক ভালো লেগেছে। কিন্তু কাঁকড়া কখনো খাইনি তবে আপনার খাওয়ার অনুভূতি পড়ে ভাল লেগেছে। আপনি অক্টোপাস মাছটা কিভাবে খেলেন খাবার পরে কি রকম লেগেছে আপনার অনুভূতিটা জানতে চাই আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরাঘুরি|পর্ব: ২ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। ঠিক বলেছেন সামুদ্রিক মাছ খেতে অনেক মজার-টেস্টি। কাকরা চিংড়ি জাতীয় প্রজাতি তাই স্বাদ প্রায় একই। অক্টোপাস মাছ খাওয়া হয়নি! একবার ট্রাই করতে হবে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার দ্বিতীয় পর্ব আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। আসলে দ্বিতীয় পর্বে আপনি আপনাদের মাছ খাওয়ার মুহূর্তটা তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। কাঁকড়া সহ বিভিন্ন রকমের মাছের ফ্রাই দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। আসলে সমুদ্রে গেলে কাঁকড়া খাওয়ার অনুভূতি একটু বেশি অন্যরকম হয়। খুবই মজা করে খেয়েছিলেন আপনি দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করেছেন জেনে অনেক ভালো লাগল। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি কাঁকড়া খেয়েছেন জেনে । আসলে কাঁকড়া আর চিংড়ি একই জাতীয় তাই স্বাদটা মনে হচ্ছে একই ধরনের। যাইহোক সামদ্রিক মাছের মজাই অন্য রকম। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সমুদ্র সৈকতে গিয়েছে অথচ কাঁকড়া দেখাবেন না এটা কি কখনো হয়। আসলে সমুদ্রে গেলে সমুদ্রের কাঁকড়া খাওয়ার মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। যদিও কখনো আমার সামুদ্রিক এরকম বড় বড় কাঁকড়া খাওয়া হয়নি কিন্তু সবাই বলে কাঁকড়া খেতে নাকি অনেক টেস্টি। আপনিও ভীষণ মজা করে খেয়েছিলেন সামুদ্রিক প্রত্যেকটা মাছ সেই সাথে কাঁকড়া ও খেয়েছিলেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন সম্পূর্ণটা দেখে ভালো লেগেছে।

 3 years ago 

আপনি কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সমুদ্রের দিকে ঘুরতে গেলে কাঁকড়া এবং সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে। অনেক মানুষ এগুলো খেতেই যায় সমুদ্রের পাড়ে। আর অক্টোপাস তো আমার খুব প্রিয়। অক্টোপাস আমি বিভিন্ন ভাবে খেয়েছি। যেকোনো ভাবে অক্টোপাস খেতে দারুণ লাগে। আপনারা সামুদ্রিক মাছ বেশ ভালোই খেয়েছেন দেখছি। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অক্টোপাস আমার ও এখন প্রিয় হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37