ফটোগ্রাফি-মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি
[Location](https://w3w.co/package.cricket.fortnight
ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে।ফটোগ্রাফি করার জন্য বাহিরে যদিও খুব একটা যাওয়া হয়না।তবু ও প্রতিনিয়ত চেষ্টা করি নিজের মতো করে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার জন্য।ফটোগ্রাফি করতে আমার দারুন লাগে।কিন্তু আজকে আমি মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
Location
প্রথম ফটোগ্রাফিটি আমি চিকেন রোস্ট এর করেছিলাম।ভালোবাসা আরেক নাম রোস্ট পোলাও।আমার ভীষণ ভালো লাগে এই লোভনীয় খাবারগুলো খেতে।এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে দুর্দান্ত হয়।গরম গরম পোলাও কিংবা রুটি এমনটি ভাতের সাথে খেতেও এটি বেশ ভালো লাগে। আবার অনেকে তো বিরিয়ানি কিংবা কাচ্চির সাথে এটি খেতে বেশ পছন্দ করে।আমি অনেকদিন পর রোস্ট রান্না করেছিলাম। তবে খেতে বেশ ভালোই লেগেছিল।বাসার সকলেরই বেশ পছন্দ হয়েছিল।
Location
দ্বিতীয় ফটোগ্রাফিটি ফটোগ্রাফি টি আমি মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করেছিলাম। মিষ্টি আলুর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী।এটি শরীরের জন্য বেশ ভালো। মিষ্টি আলু অনেকেই খেতে চায় না। যেমন আমার এই মিষ্টি আলু খেতে পছন্দ করে না।কিন্তু এই মিষ্টি খেতে ভীষণ ভালবাসে।তাই এই মিষ্টি তৈরি করি। এটি খেতে কিন্তু অসাধারণ ছিল।
Location
তৃতীয় ফটোগ্রাফিটি কেকের করেছিলাম।কেক খেতে সবাই ভালবাসে।আর কেক এমন একটি খাবার যেটি দেখলে এমনিতেই জল চলে আসে। আর বাসার তৈরি কেক তো অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তাই এটি বাসায় তৈরি করে থাকি। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে।সকলে মিলে বেশ মজা করে খেতে পারি।
Location
চতুর্থ ফটোগ্রাফিটি আমি তরমুজ ও দুধের মিশ্রণে তৈরি আইসক্রিম এর করেছিলাম। আইসক্রিম গরমের সময় খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা বাহিরে তৈরি কালারফুল আইসক্রিম খেতে খুবই পছন্দ করে।কিন্তু বাহিরে তৈরি আইসক্রিম শরীরের জন্য ভালো নয়।তাই আমি ফল দিয়ে এবং দুধ দিয়ে এটি তৈরি করেছিলাম।খেতে বেশ মজাদার হয়েছিল।বাসার সকলে আইসক্রিম খেয়ে বেশ প্রশংসা করেছিল।এটাই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সকলের ভালো লাগবে।আজই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।