ফটোগ্রাফি- বৃষ্টি ভেজা আকাশের কয়েকটি ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


বৃষ্টি ভেজা আকাশের কয়েকটি ফটোগ্রাফি

1000050332.jpg
Device-Redmi 11 Prime

Location


ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে।ফটোগ্রাফি করার জন্য বাহিরে যদিও খুব একটা যাওয়া হয়না।তবু ও প্রতিনিয়ত চেষ্টা করি নিজের মতো করে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার জন্য।ফটোগ্রাফি করতে আমার দারুন লাগে।কিন্তু আজকে আমি বৃষ্টি ভেজা আকাশের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


1000050333.jpg
Device-Redmi 11 Prime

Location


আকাশ দেখতে সকলের ই ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয় আকাশ। যখন আকাশ দেখি তখন যেন মনটা ভালো হয়ে যায়।আকাশের প্রতি সবসময় আমার ভালো লাগা রয়েছে।কখনোই আমার বিরক্ত লাগে না।কিন্তু যখন আমি আকাশ না দেখে থাকি তখন কেন জানি না ফাঁকা ফাঁকা মনে হয়। মনে হয় যেন সারা দিন কিছু একটা করা হয় নি।



1000050336.jpg
Device-Redmi 11 Prime

Location


যখন খোলা আকাশের নিচে সারাদিন পর একটু বসি তখন বেশ লাগে।আকাশে পাখি উড়ার দৃশ্য এবং নানা রকম ভাবে আকাশকে সাজতে দেখে তখন খুবই ভালো লাগে।আকাশ নিজেকে নানা রূপে রাঙিয়ে তুলে। কখনো সে রোদে ঝলমল করে। কখনো আবার বৃষ্টিতে ভেজা আকাশ। কখনো আবার ধুধুর কুয়াশায় ভরা আকাশ।কখনো আবার মেঘলাময় আকাশ।



1000050334.jpg
Device-Redmi 11 Prime

Location


আকাশ যেমন রূপে নিজেকে সাজিয়ে রাখুক দেখতে ভীষণ ভালো লাগে। গত দুইদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সময় আকাশ দেখতে বেশ ভালো লাগে। যখন টিপ টিপ বৃষ্টি পড়ে তখন সেই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে।জানালার কিংবা বারান্দা দিয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে বেশ লাগে। বৃষ্টি হওয়ার পর যখন আকাশ মেঘে ঢাকা থাকে সেই দৃশ্যটা অনেক বেশি অসাধারণ লাগে।



1000050335.jpg
Device-XANON-X20
Location


আকাশ কখনো আবার লাল বর্ণ ধারণ করে।যাকে আমরা গৌধুলি বেলা বলে থাকি।এই গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে।সেদিনের আকাশের এই দৃশ্য তা আমার কাছে দুর্দান্ত লেগেছিল।পারিনি নিজেকে আর দূরে সরাতে। তাই ছুটে গিয়েছিলাম এই সুন্দর সময়ের একটু স্মৃতি হিসেবে ছবি রেখে দিতে। আর সেই ছবিগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম। ছবিগুলো শেয়ার করার পর আমার বেশ ভালো লাগছে।এটাই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সকলের ভালো লাগবে।আজই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 months ago 

ডেইলি টাস্ক:
1000050331.jpg
https://x.com/i/status/2049104947904721048

 2 months ago 

1000050339.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64716.20
ETH 1742.01
USDT 1.00
SBD 0.42