কিছু আর্টিফিসিয়াল গাছ আর ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা ? আশা করি আপনারা সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনারদের ভালবাসায় বেশ ভালই আছি।

বাংঙালি নারী মানে সৌন্দর আর পরিচ্ছন্নতার প্রতীক। বাংঙালি নারী মানে নিজের চারপাশ টাকে পরিপাচি করে রাখার প্রতীক। আর বাংঙালি নারী মানে ভালবাসার প্রতীক। তাই প্রতিটি বাংঙালি নারীই তার নেজের ঘরটাকে পরিপাটি করে রাখতেই বেশ পছন্দ করে। ঘরের ডেকোরেশনের পাশাপাশি ফুল দিয়ে ঘর সাজানো যেন নারীদের আরও একটি সখ। আর এই সখকে বাস্তবে রূপ দিতে তারা বিভিন্ন রকমের আর্টিফিসিয়াল ফুল বা গাছ দিয়ে নিজের ঘর কে সাজিয়ে থাকে।

আসলে আর্টিফিসিয়াল ফুল বা গাছ যাই বলি না কেন সেগুলো কিনে নিয়ে ঘরের যে কোন জায়গায় সাজিয়ে নিলে ঘরটা হয়ে উঠে সুন্দর আর প্রকৃতি ঘেরা। তাতে করে আমাদের রুচিরও বেশ পরিবর্তন আসে। বন্ধুরা আজ আমি আপনাদের জন্য তেমনি কিছু আর্টিফিসিয়াল গাছ আর ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও বেশ ভাল লাগবে।

ঘর সাজানো আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

image.png

কয়েকদিন যাবৎ মনটা খারাপ। আর মনটা খারাপ থাকলে তখন মন চায় বাহিরের পরিবেশে একটু সময় কাটাতে। তাইতো ছুটে গেলাম শপিং করতে। কিছু না কিনলেও ঘর সাজানোর জন্য কয়েকটি আর্টিফিসিয়াল ফুল আর গাছ কিনে আনলাম। যে গুলো কেনার পর আমার মনটা বেশ ভাল হয়ে গেল। আর তখনই সেই দোকান থেকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে নিলাম। আপনারাই দেখেন তো কেমন হলো আমার কেনা আর্টিফিসিয়াল ফুল আর গাছ।

image.png

এই ফুলগুলো সাধারণত ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য কেনা হয়। কিন্তু আমি যখন ফুলগুলো কিনে তখন কিন্তু হলুদ ফুল আর সবুজ পাতার এই ঝুলন্ত আর্টিফিসিয়াল ফুলগুলো বাকেট আকারে কিনেছি।

image.png

ঘরের করিডোরে সাজানোর জন্য এই পাতাগুলো কিন্তু বেশ। এর নাম নাকি ‍উইডোস থ্রিল। পাতাগুলো ঘরের করিডোরে রাখলে বেশ সুন্দর লাগে।

image.png

এই গাছটির নাম হলো চিল পেপার। লাল আর সবুজ এর কম্বিনেশনে দেখতে বেশ সুন্দর লাগায় আমি না কিনে পারলাম না। বলেন তো সবাই কেমন হলো।

image.png

বাপরে কত কঠিন নাম রে । এগুলো কে নাকি বলে স্ট্রেলিটজিয়া নিকোলিয়া পাতা।আমি জীবনেও এর নাম শুনিনি। কিন্তু কি আর করার মন ভাল করার জন্য তো ঘর সাজাতে হবে।

image.png

তারপর আমি করিডোরে রাখার জন্য আর আর্টিফিসিয়াল পাতা নিলাম। এবারের পাতাগুলোর নামও মনে হয় বিদেশী। না হলে কি আর দাঁত কাপে। এই পাতাগুলো কে বলে কেলানিয়াম পাতা।

image.png

এই কালারফুল ফুলগুলো আমি ড্রয়িং রুমের জন্য কিনে নিলাম। আর এর নামটা জেনে উচ্চারণ করতেও ভয় হলো। এই পাতা গুলোকে বলে ওয়াক্স বেজুনিয়।

image.png

এই বিভিন্ন রং এর রং করা ফুল গুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে কিন্তু ঘরটি দেখতে বেশ সুন্দর লাগে। তাইতো এই ফুলগুলো কে দেওয়াল ফুল বলা হয়।

image.png

এই পাতাগুলো কে কেউ বলে অনথোরিয়াম পাতা, কেউ বলে পামকিন পাতা। তবে ঘর সাজানোর জন্য এই পাতার জুড়ি মেলা ভার। পাতা গুলো দেখতে বেশ দারুন।

বন্ধুরা আমার আজকের প্রতিটি গাছ আর ফুল আর্টিফিসিয়াল।আমার আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের কেমন লাগলো জানাবেন।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসVIVO-S22
ফটোগ্রাফার@maksudakawsar
ভৌগলিক অবস্থানখিলগাঁও, তালতলা, ঢাকা, বাংলাদেশ
কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছ আমার আজকের আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি পোস্ট? জানার অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সত্যি আপু নারীরা সবসময় নিজের চারপাশটা পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর সেই পরিপাটি এবং গোছানোর জন্য প্রয়োজন হয় কিছু সুন্দর জিনিসের। আপু আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দারুন লাগলো দেখে। সত্যি আপু আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কি যে করি আপু ভেবেই পাচ্ছিনা। গুছি আর লিখব কি সময় তো পাচ্ছি না। তবুও ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

লাইভ ফুলের ফটোগ্রাফি অনেক দেখেছি তবে আজ আপনার পোস্টের মাধ্যমে আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি দেখতে পেরেছি। আমার কাছে ফুলগুলো দেখতে খুব সুন্দর লেগেছে। খুব সুন্দরভাবে আপনি ক্যামেরাবন্দী করেছেন। অন্থরিয়াম গাছের ছবি আমার কাছে কিছুটা বেশি ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ক্যামেরা বন্দী করার জন্যই তো ফটোগ্রাফি করেছিলাম।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর আর্টিফিসিয়াল গাছ আর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা গাছ আর ফুল দেখতে খুবই সুন্দর লাগে। এই ধরনের আর্টিফিসিয়াল গাছ আর ফুল দিয়ে ঘর সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে সাজানোর জন্য এই ফুল ব্যবহার করা হয়। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর আর্টিফিসিয়াল গাছ আর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি সত্যি বলেছেন আপু। এধরনের ফুল দিয়ে ঘর সাজালে বেশ সুন্দর লাগে।

 3 years ago 

সত্যি বলতে কি আমি খুবই মুগ্ধ হলাম আপনার আজকের এই আর্টিফিসিয়াল গাছ ও ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। একটি রুমকে সাজানোর জন্য এই জাতীয় গাছ অনেকে ব্যবহার করে থাকে। এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। বিশেষ করে স্টুডিও অথবা বিশেষ কোন প্রতিষ্ঠান সাজাতে এইগুলো বেশি ব্যবহার করে থাকে। খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোষ্টের বর্ণনা আর ফটোগ্রাফি দেখে।

 3 years ago 

এই ফুলগুলো দিয়ে ঘর সাজালে ঘর দেখতে বেশ মনোমুগ্ধকর লাগে।

 3 years ago 

জীবন্ত ফুলের ছবি অনেক দেখেছি তবে আপনার পোষ্টের মাধ্যমে আজকে আর্টিফিশিয়াল কিছু ফুলের গাছ দেখলাম দেখে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফুল গাছ দিয়ে ঘর সাজালে অসাধারণ লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনাকেও ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য

 3 years ago 

আপু ফুল গুলো কৃত্তিম হলেও আপনি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন যে দেখে অরিজিনাল ফুলের মত মনে হয়। বর্তমানে আমাদের দেশে সব জাগায় প্রাকৃতিক গাছের পরিবর্তে কৃত্তিম গাছ দিয়ে সুন্দর্য বৃদ্ধির চেষ্টা করা হয়। ধন্যবাদ।

 3 years ago 

আসলেই ফুলগুলো কৃত্রিম হলেও দেখতে বেশ সুন্দর

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42