ফটোগ্রাফি পোস্ট- জাতীয় জাদুঘরের মিউজিয়ামে রক্ষিত প্রিয় কিছু সবজির ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আমি @maksudakawsar । আমি আপনাদের সবার প্রিয় একজন ইউজার। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকতেই ভালোবাসি। ভালোবাসি আপনাদের কে আপন করে পেতে। তাই তো শত শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে ছুটে আসি বারে বারে। আজ আবার ছুটে আসলাম আপনাদের মাঝে আরও একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
আমি বিগত কিছুদিন আগে আপনাদের সাথে আমার বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঘুরতে যাওয়ার বিষয়টি শেয়ার করেছিলাম। আমি আপনাদের সাথে সেখানকার কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছিলাম। আসলে জাতীয় জাদুঘর হলো বিশাল বড় একটা মিউজিয়াম। মোট ৪টি ফ্লোরের মধ্যে বিভিন্ন ফ্লোরে যে এত এত দেখার জিনিস রয়েছে তা একদিনে দেখে শেষ করা যাবে না। আর আামার কাছে ক্যামেরা বন্দী করা হাজারো ফটোগ্রাফি গুলো আমি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করে নিবো। যাতে করে আপনারাও আমার ফটোগ্রাফি গুলো দেখার আগ্রহে থাকেন।
আমার মনে হয় এই সবজিটি চেনে না এ দেশের এমন কোন মানুষ নেই।গ্রাম বাংলার প্রতিটি ঘরে এই সবজি টি বেশ জনপ্রিয়। আর এটি হলো মিষ্টি কুমড়া। মিউজিয়ামে সাজানো এই সবজিটি কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে।
যার নাই কোন গুন সে খায় শুধু বেগুন। আর এই বেগুন চেনে না বা খায় না এমন মানুষ তো মনে হয় নেই । অবশ্য যাদের এলার্জি আছে তাদের কথা ভিন্ন।
কলার মোচা কিন্তু খেতে বেশ মজা। বিশেষ করে ভাজি করে খেতে তো এর জুড়ি নেই। তা যাই হোক, য্লেই না কলার মোচার ফটোগ্রাফি করছি সেই আসলো দারোয়ান বেটা তেরে।কার কথা কে শোনে।
এই সবজির কিন্তু জুড়ি মেলা ভার। পুষ্টি গুনে ভরপুর এই সবজিটি খেতে ভালোবাসে না এমন লোক হয়তো খুজেঁ পাওয়া যাবে না। দেখতে কিন্তু সত্যিকারের সবজির মতই দেখতে।
যে কোন মাছ দিয়ে বা সবজি করে খেলে কিন্তু সবজিটি বেশ লাগে। মিউজিয়ামে এমন করে ঝুলিয়ে রাখা হয়েছে আমি তো ভাবলাম আসল চাল কুমড়ো।
এই সবজিটির নাম জানেন তো। দেখতে কিছুটা পেয়ারার মত হলেও এটি কিন্তু পেয়ারা না। গ্রাম বাংলার প্রিয় সবজি গুলোর সাথে সাথে এই সবজিটি রাখতে কিন্তু ভুল করেন নি জাদুঘরের কর্তৃপক্ষ। আর এর নাম হলো ওল কপি।
মাছ বা মাংস দিয়ে এই সবজিটি খেতে কিন্তু বিষন ভালো লাগে। গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সবজিটিও কিন্তু জাদুঘরের শোকেসে স্থান দিতে ভুল করেন নি তারা।
বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ব্লগটি? একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মন্তব্যগুলো জানার অপেক্ষায় রইলাম।
| বিষয় | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | VIVO-S22 |
| ফটোগ্রাফার | @maksudakawsar |
| ভৌগলিক অবস্থান | জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা, বাংলাদেশ |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/maksudakawsar/status/1670442716826857482?s=20
বাংলাদেশ জাতীয় জাদুঘর ভ্রমণ করতে গিয়ে আপনি আমার খুবই পছন্দের একটি ফল জাতীয় সবজি মিষ্টি কুমড়ার চমৎকার ফটোগ্রাফি করেছেন। একই সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। আসলেই গ্রাম অঞ্চলে মিষ্টি কুমড়ার চাষাবাদ ভালো হয় এবং উৎপাদনও বাম্পার হয়। একই সাথে মিষ্টি কুমড়া খুবই জনপ্রিয় একটি খাবার। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া খুবই চমৎকার একটি মন্তব্য আপনি করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বাহ! বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঘুরতে গিয়ে তো সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন আপনি। বাংলাদেশ জাতীয় মিউজিয়াম অনেক সুন্দর একটি জায়গা সেখান থেকে অনেক কিছু জানার আছে। আপনার বিভিন্ন ধরনের সবজির ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ বাংলাদেশ মিউজিয়াম থেকে অনেক সুন্দর সুন্দর সবজির ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন।
জ্বি আপু মিউজিয়ামে আমি গিয়েই এটা বুঝতে পারলাম যে এখানে শিক্ষনীয় অনেকগুলো বিষয় আছে। ধন্যবাদ আপু।
জাদুঘরে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। বেশ চমৎকার কিছু সবজির ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলকপি দেখে একেবারে বাস্তবের মতন মনে হচ্ছে। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বাহ্!! কি সুন্দর করে আপনি জাতীয় জাদুঘরের মিউজিয়ামে রক্ষিত প্রিয় কিছু সবজির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন।মনে হল প্রতিটি ফটোগ্রাফি যেন জীবন্ত।এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ♥♥
সত্যি বলতে আপনি মন্তব্য করলে আমার বেশ ভালো লাগে। কেমন যেন অনুপ্রেরণা পাই।ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।