মুঠোফোনে ধারণ করা কিছু ফটোগ্রাফি
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
ফটোগ্রাফি করতে আমি আগে থেকেই ভিষণ ভালবাসি৷ সময় সুযোগ পেলেই মুঠোফোনের ক্যামেরা বের করে ফটোগ্রাফি করি৷ বিশেষ করে কোথাও ঘুরতে গেলে তো কোনো কথাই নেই আমি ফটোগ্রাফি করবই। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার পাশাপাশি আমি ফুলের ফটোগ্রাফি করতেও ভিষণ ভালবাসি।
আমার বাসার সামনেই ছোট একটি ফুলের বাগান রয়েছে। ফুল ফুটলেই আমি সেই ফুল গুলোর ফটোগ্রাফি করি। ঢাকায় ফেরার আগের দিনই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো আজ আপনাদের মাঝে সেই ফুলের ফটোগ্রাফি গুলোই উপস্থাপন করবো আশা করি আপনাদের ভালো লাগবে৷
এটি সদ্য ফোটা একটি কমলা রংগের জবা ফুল। এই ফুলটি এখনো ভালোভাবে ফোটেনি , আর দু চার দিন গেলেই এই ফুলটি ফুটে অনেকটা বড় আকার ধারণ করবে তখন এই ফুলটিকে দেখতে ঠিকঠাক কমলা রঙের মনে হবে। এই ফুলটি ফোটার আগে বোঝার উপায় নেই যে এটি কমলা রংগের জবা ফুল, ফোটার আগে এই ফুলের কলিটিকে দেখতে কিছুটা গোলাপি রঙের জবা ফুলের মত মনে হয়।
এই ফুলটির নাম আমার আগে জানা ছিল না, গুগলে সার্চ করে এই ফুলটির নাম জানতে পারলাম এই ফুলটির নাম হল পার্সিমন ফুল। এই ফুলটির ফটোগ্রাফি ও আমি আমার ফুলের বাগান থেকেই করেছি। ফুলটি এখনো ফোটেনি ফুলটি ফুটলে দেখতে ঠিক নয়নতারা ফুলের মত লাগে।
এটি আমার খুবই পছন্দের একটি ফুল এই ফুলটির নাম হল কাটা মুকুট। এই ফুলটির গাছ দেখতে যতটা ভয়ঙ্কর ততটাই ভয়ঙ্কর সুন্দর এই গাছের ফুলগুলো। এই ফুলটির গাছ পুরোটাই কাঁটা দিয়ে আবৃত তাই দেখতে কিছুটা ভয়ংকর মনে হয় তবুও এ ফুলটি আমার কাছে খুবই পছন্দের।
এই ফুলটির নামও আমার অজানা তবে আমার বাগানে এই ফুলের বেশ কয়েকটি গাছ রয়েছে আর সবগুলো গাছেই ফুল ফুটেছিল আর ফুল গুলো দেখতেও এতটা সুন্দর লাগছিল কি বলবো। ফুলগুলোর সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছিলাম তাই ভাবলাম ফটোগ্রাফি করা যাক আপনাদের মাঝে শেয়ার করা যাবে।
এগুলো হলো জেসমিন ফুলের কলি, জেসমিন ফুল তো প্রায় সকলেই চেনেন। এই ফুলের কলি গুলো দেখতে যেমন সুন্দর ফুল ফোটার পর এই ফুলটি দেখতে আরো বেশি ভালো লাগে । একটি ডালেই অনেকগুলো ছোট ছোট জেসমিন ফুল ফোটে, ফুলগুলো গুচ্ছ আকারে থাকে তাই দেখতেও অনেক সুন্দর লাগে।
এই ফুলটি চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এটা হল হলুদ রঙ্গন ফুল, আমরা বেশিরভাগ জায়গাতেই লাল রঙ্গন ফুল দেখে থাকি কিন্তু লাল রঙ্গন ফুলের পাশাপাশি এই হলুদ রঙ্গল ফুলও খুবই জনপ্রিয়। যাদের বাগান করার খুব শখ তারা এই হলুদ রঙ্গন ফুল বাগানে রাখবেই রাখবে কারণ এই ফুলের সৌন্দর্য মুগ্ধ করার মত।
প্রথমে এই ফুলটি দেখলে হয়তো অনেকেই চাইনিজ গোলাপ মনে করে ভুল করবেন, আসলে এটি হল ক্যামিলিয়া ফুল। এই ফুলটি দেখতে কিছুটা গোলাপের মতো। এই ফুলটা আমরা বিভিন্ন রঙের দেখে থাকি সবগুলো রঙের মধ্যে আমার কাছে সব থেকে বেশি পছন্দের হল এই গোলাপি ক্যামেলিয়া ফুলটি।
সবশেষে নিয়ে এলাম সকলের চিরচেনা সকলের প্রিয় গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে। এটি হলো চাইনিজ রোজ। এই প্রজাতির গোলাপ ফুল গুলো সাইজে অনেক বড় হয় এবং এর রং অন্যান্য গোলাপের থেকে একটু বেশি গাঢ় হয়। তবে এই গোলাপ ফুলে কোন গন্ধ নেই।
| YouTube |
|---|
VOTE @bangla.witness as witness
OR
Twitter Link
আমারও ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে সুন্দর কিছু দেখলে বা কোন ফুল দেখলে তখন আমিও এরকম আপনার মত ফটোগ্রাফি করি। মুঠোফোন দিয়ে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে জেসমিন ফুলের কলি। এবং কমলা রঙের জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি করতে আমিও ভীষণ পছন্দ করি। কিন্তু সময়ের অভাবে এখন ফটোগ্রাফি করা হয় না তেমন।
হলুদ রঙের রঙন ফুল টা একটু বেশি ভালো লাগলো। আর তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো। ফটোগ্রাফির তারিখ গুলো ভুল দেওয়া আছে দেখে নিবেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ফুলকেন্দ্রিক আপনার ছবিগুলো দারুন ছিল। প্রতিটি ছবি ফাটাফাটি হয়েছে। সবগুলো ছবি দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায়। কাটা মুকুট ফুলের ছবিটা বেশি ভালো লেগেছে আমার কাছে। বাকি সবগুলো ছবিও দারুন ছিল। শুভেচ্ছা রইলো ভাই।
ভাই আপনি মুঠো ফোন দিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে ফটোগুলো। তবে ভাইয়া আমি কখনো কমলা রঙের জবা ফুল দেখিনি। যেটা আপনি বলেছেন ক্যামিলিয়া ফুল, এই ফুলটি একেবারে অসাধারণ লাগছে ভাইয়া ।পাঁপড়ি গুলো ছোট ছোট হওয়াতে বেশি আকর্ষণীয় লাগছে।