ফটোগ্রাফি পোস্ট-কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি কেমন হয়েছে।

হ্যাঁ বন্ধুরা আমি যেখানেই ফুল দেখি আমার মনের মুগ্ধতা দিয়ে ফুলের সৌন্দর্য মোবাইলে ক্যাপচার করে রাখি। আর সেই ফুল হোক অরিজিনাল বা আর্টি ফেসিয়াল। আমি সব সময় যেকোন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আর আমরা ফুলের আপনারাও আমার ফটোগ্রাফিটিকে সুন্দরভাবে গ্রহণ করে মিষ্টি করে কমেন্ট করেন। যার বেশি বেশি উৎসাহ পেয়ে আজও ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তবে আজ আবারো নিয়ে এসেছি অরজিনাল চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করছি সব সময়ের মতো করে আজো আপনাদের সবার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগবে।তাহলে চলুন দেখে আসি আজ আমার ফুলের ফটোগ্রাফি মাঝে কি কি ফুলগুলো দিয়ে ফটোগ্রাফি শেয়ার করলাম আপনাদের মাঝে।

📸 ফটোগ্রাফি- ১ :

প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি একটি চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি দিয়ে। প্রথমে ফুলের নাম আসলেই অন্তরে ও মুখে আসে গোলাপ ফুলের নামটি। গোলাপ হচ্ছে সকল ফুলের রানী। তার উপযুক্ত কারণও রয়েছে। আর সেটা হল গোলাপটা সৌন্দর্যে ও গুণে অপরূপা। পৃথিবীর অন্যতম প্রাচীন ফুল হল গোলাপ। গোলাপ শুধু তা সুন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে না তার পাশাপাশি গোলাপের অনেকগুলো রয়েছে। গোলাপের পাপড়ি থেকে তৈরি করা যায় সুগন্ধি গোলাপ জল। যা আমাদের প্রয়োজনীয় রূপচর্চার কাজেও ব্যবহার করা যায়।

IMG_20250211_170207.jpg

📸 ফটোগ্রাফি- ২ :

এবার যে ফুলের ফটোগ্রাফি টা আপনাদের মাঝে উপস্থাপনা করছি এটা আমাদের সবার পরিচিত চমৎকার ফুল আর এই ফুলটি হল পিটুনিয়া। আসলে ছোটবেলা এত ফুলও দেখিনি আর নামও জানতাম না। কিন্তু এখন চারিপাশে অনেক নতুন নতুন ফুল ছড়িয়ে পড়েছে, যা তাদের প্রতিটা ফুলের সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে করে রাখে অপূর্ব সৌন্দর্য। পিটুনিয়া ফুল কিন্তু অনেক জাতের অনেক কালারের ও অনেক ডিজাইনের দেখা যায়। পেটুনিয়া ফুল সাধারণত বসন্তকালে ফোটে। তবে জানা গেছে এই ফুলের বীজ রোপনের উত্তম হল শীতের শেষে বা বসন্তের শুরুতে। আর এই সময়ে মাটি উষ্ণ এবং দিনের আলো বেশি থাকে, যা পেটুনিয়া ফুল সুস্থ ভাবে বৃদ্ধির উত্তম সময়।

IMG_20250211_155135_1.jpg

📸 ফটোগ্রাফি- ৩ :

এখন আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফিটি উপস্থাপন করছি এ ফুলটি এখন আমাদের দেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন ফুলের দোকানে এ ফুলটি সুন্দর সাজিয়ে রাখতে দেখা যায় পাশাপাশি এ ফুল গুলো দিয়ে ফুলের তোড়া স্টিক সাজালে দেখতে অসম্ভব সুন্দর লাগে। পাশাপাশি ঘরে বা অফিসের টেবিলে টপের মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে রাখলেও সেই সকল জায়গার পরিবেশটাও যেন আরও দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। এই ফুলের অনেক কালার দেখা যায় সাদা হলুদ গোলাপি এমনকি লাল বেগুনি আরো অনেক ধরনের কালার। যে কোন উৎসবে এ ফুলটি চমৎকার পরিবেশন করা যায়।

IMG_20250211_171936.jpg

📸 ফটোগ্রাফি- ৪ :

এবার যে ফুলের ফটোগ্রাফিটি আপনাদের সাথে শেয়ার করছি এই ফুলটিও একদম সবার নজর কারা একটি চমৎকার ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি দেখেও আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যেমন সুন্দর ফুটের কালার তেমন সুন্দর ফুলটি ডিজাইন প্রকৃতি ও চারিপাশের জনগণের মন যেন কেরে বসে আছে এ ফুলটি। আমি যখন যশোর গটখালী গিয়েছিলাম তখন সবাইকে দেখছি এ ফুলটির রূপে ও কালারে আকর্ষণীয় হয়ে কাছে গিয়ে সবাই ফুলটি দেখছে আর সাথে ফটোগ্রাফি করছে। আমি অনেক কাছ থেকে ফুলটিকে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না এই ফুলের সৌন্দর্যটা কে আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রাখতে। ফুলের কালার টা আমাকে ভীষণ মুগ্ধ করেছে বেগুনি কালারের মধ্যে এই কালারটা চমৎকারভাবে ফুলটির মধ্যে ফুটে রয়েছে।

IMG_20250211_161535.jpg

📸 ফটোগ্রাফি- ৫ :

এবার আপনাদের মাঝে হাজির করলাম আপনাদের হৃদয় জুড়ানোর মতো আরও একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে। এবার দেখতে পাচ্ছেন একটি সাদা, সুন্দর ফুটফুটে সাদা গোলাপ। এই ফুলটি দেখে মনে হচ্ছিল সততা ও সরলতা দিয়ে যেন এই ফুলটিকে সুন্দর করে ফুটিয়ে রেখেছে। আসলে সবগুলো ফুলের মধ্যে গোলাপের ক্ষমতা অন্যান ফুলের থেকে অনেক গুণ বেশি তাই এই পৃথিবীতে সবগুলো ফুলের চেয়ে গোলাপ ফুলের কদর অনেকাংশ বেশি। পৃথিবীজুড়ে নানা রঙের ফুল দেখা যায় আসলে ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের আরো একটি গুণ হচ্ছে প্রতিটা ফুল মানুষের হৃদয়ের ভাবকে অবিকল অন্যের নিকট বই নিয়ে যায়।

IMG_20250211_173034.jpg

📸 ফটোগ্রাফি- ৬ :

এবার আমার ও আপনাদের সবার পছন্দের আরো একটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি। আর এটি হল সূর্যমুখী ফুল। এ ফুলটি সব সময় সূর্যের দিকে মুখ করে চেয়ে থাকে। এই ফুলটি যেন প্রকৃতিতে অসাধারণ এক রূপবান উদ্ভিদ সূর্যমুখী ফুল। ফুল আর প্রকৃতি প্রেমী যে কেউ এ সূর্যমুখী ফুলটির হলদে আভায় মুগ্ধ না হয়ে পারে না। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও এই ফুলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। সূর্যমুখী ফুলগুলো যখন গাছে ফুটে থাকে আর তখন যেন তার হাসিতে প্রকৃতি অপরূপ রূপে সেজে থাকে। আর তখন মনে হয় ফুলগুলো যেন বাতাসে দোল খেয়ে প্রতিটা মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে তার সৌন্দর্য উপভোগ করার জন্য।

IMG_20250211_155930.jpg

📸 ফটোগ্রাফি- ৭ :

এবার সর্বশেষ ঝিরি ঝিরি দৃষ্টি নন্দন জিপসি ফুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এ ফুলটি কিন্তু আমার কাছে বেশ লাগে যখনই কোন ফুলের দোকানে যাই তখনই দেখি এ ফুলগুলো সুন্দর ছড়িয়ে সাজিয়ে রাখা হয়। এ জিতসি ফুল ফুলের তো রায় দিয়ে সাজালে ফুলের তোরার সৌন্দর্য যেন আরো দ্বিগুন বেড়ে যায়। শুনেছি এই ফুল দু কালারের রয়েছে সাদা কালার ও মেরুন কালার তবে আমি মেরুন কালারটা এখনো দেখিনি। সে ছোটবেলা থেকেই এ ফুলটি আমার ভীষণ পছন্দ যখনই কোন ফুলের তোড়ার মধ্যে ফুল গুলো দেখতাম তখন ফেলে দেয়া ফুলের তোড়া থেকে ফুলগুলো বেছে নিয়ে আলাদাভাবে মালা বানিয়ে সাজিয়ে রাখতাম।

IMG_20250211_162832.jpg

আরে এই ছিল আমার আজকের চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। আপনাদের সবার সুস্থতা প্রত্যাশা করে আজ আমার ব্লগটি এখানে শেষ করছি আবারো সুস্থ থাকলে যে কোন ব্লক নিয়ে আপনাদের পাশে হাজির হব সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

device : vivo y 202s

লোকেশন

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42