ফটোগ্রাফি পোস্ট- শীতকালীন ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি শীতকালীন ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ কি কি ফুল নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিলাম ও আমার ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে দেখে আসি।

আমার আজকের ব্লগটি হলো শীতকালীন ফুলের ফটোগ্রাফি নিয়ে।ফুলের প্রতি আমার একটু অন্য রকমের লোভ আছে। তাই তো রাস্তা ঘাটে যেখানেই সুযোগ পাই তখন ফুলের ফটোগ্রাফি করা শুরু করে দেই। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চলে যাই নার্সারী হতে ফুলের ফটোগ্রাফি করার জন্য। হয়তো কখনও ভালো কিছু করি। আবার কখনও করি না। কিন্তু এবার চেষ্টা করেছি গাছের মধ্যে থোকা ধরে থাকা ফুল গুলোর ফটোগ্রাফি করার জন্য। আর তার কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে আজ ইচ্ছে হচ্ছে।

image.png

📸 ফটোগ্রাফি- ১ :

প্রথমে আমি কেউ বলে রঙ্গন ফুল আর কেউ হয়তো বলে জংগলী ফুল। তবে আমি কিন্তু ভাই এই ফুলটির নাম জানি না। তবে দূর থেকে দেখতে এই ফুলগুলো অনেক দারুন লাগে। গাছের মাছে থোকায় থোকায় এই ফুল দেখতে কিন্তু শুধু আমি নয় সবাই বেশ পছন্দ করে। আর তাই তো এই ফুল দেখে সেদিন দৌড়ে গিয়েছিলাম এমন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করতে। আমার কাছে দারুন লেগেছে এই ফুল।

image.png

📸 ফটোগ্রাফি- ২ :

এবার যে ফুলের ফটোগ্রাফি দেখছেন সে গুলো হলো উদ্ভিদ। যদিও উদ্ভিদ তবুও আজকাল আমরা কিন্তু এই দারুন ফুল গুলো নিয়ে বাড়ীর ছাদে বা করিডোরে রাখি। কারন একটু ভিন্ন রঙের হওয়ার কারনে এই ফুল গাছ দেখতে কিন্তু আমার কাছে দারুন লাগে। ঝাঁকে ঝাঁকে গাছের মধ্যে গজে উঠা এই ফুল গুলো কিন্তু বেশ সুন্দর লাগে গাছের মাঝে দেখতে। আমার কাছে দারুন লাগে।

image.png

image.png

📸 ফটোগ্রাফি- ৩ :

এবার যে ফুলটির ফটোগ্রাফি আপনাদের সামনে আমি হাজির করেছি এই ফুলগুলো আমাদের সবার অনেক পরিচিত। আর এই ফুল গুলো শীতকালে বেশি দেখা যায়। আর এগুলো হচেছ মোরগ ফুল, গাঁদা ফুল। প্রতিটি গাছে গাছ শোভা ভরিয়ে দেয় চারিপাশের জনগণের মনে। প্রকৃতি চারিদিকে যেন হলুদে আর লালে হেসে ভোরে ওঠে। আবার দেখা যায় এই ফুলগুলো পুজো, বিয়ের অনুষ্ঠান, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন এমনকি বিভিন্ন উৎসব আনন্দে যেন এর শোভা বয়ে যায়। পাশাপাশি বাসা বাড়ি অফিস আদালতে বা স্কুল কলেজে এ লাগানো হয় তখন চারিপাশ যেন দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়াও এই ঔষধি গাছ হিসেবেও কাজ করে। যেমন ত্বকের থেকে শুরু করে পেটের সমস্যায় দূর করতে এর অনেক ভূমিকা রয়েছে।

image.png

image.png

📸 ফটোগ্রাফি - ৪ :

এবার এই ফুল গুলো দেখেও আমি মুগ্ধ হয়ে গেছি। অবশ্য আমি নাম জানতাম না। তবে আমার কাছে অনেক ভালো লাগতো। যখন এই ফুলগুলেঅ ফটোগ্রাফি করতে গেছি তখন সেখানকার দায়িত্বে থাকা ভাইয়াকে জিজ্ঞেস করলাম। ভাইয়া এই ফুলগুলোর নাম কি? ভাইয়া বলল কি বলেন আপা , এত পরিচিত নামটা আপনি জানেন না হিহিহি। তা আমি বললাম জানি হয়তো মামা মনে পড়ছে না😕। তখন মামা বলল বলবো না জেনে নেন। এখন আপনারাই আমাকে বলে দেন তো এই ফুল গুলোর নাম কি?

image.png

image.png

এই হল আমার আজকের ফুলের আলোকচিত্র। শুরুতেই বলেছি অনেক ফুলের নাম আমি জানিনা। বেশিরভাগই ফুলের নাম আমি জানিনা। হয়তো এখানে আমার নামের কোন ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার 🙏দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুলগুলো আপনারা শুধরে দিবেন। আজ তাহলে এখানে আমার ব্লগ শেষ করছি। আবারও অন্য কোন সময় আমার আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভাল থাকেন।

device : vivo y22s

লোকেশন

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 last year 

শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছেও দেখতে খুব ভালো লেগেছে। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম রয়েছে। আর আমি তো ফুল অনেক বেশি ভালোবাসি। আপনার তোলা সবগুলো ফুলের সৌন্দর্য কিন্তু অনেক দারুন ছিল। প্রতিনিয়ত যদি আপনি এভাবে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন।

 last year 

আরো সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করব আপু।

 last year 

image.png

 last year 

সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। প্রথম ফটোগ্রাফিতে যে ফুলগুলো রয়েছে এগুলো রঙ্গন ফুল নয়। এই ফুলগুলো আমিও দেখেছি তবে নাম আমারও জানা নেই। আমাদের বাড়িতে এক সময় এই ফুলের গাছ পচর ছিলো।এই গাছে হয়তো ফুল খুব কম ধরে। যাইহোক ভাইয়া কি ফটোগ্রাফি গুলোও কিন্তু চমৎকার ধারণ করেছেন। মোরগ ফুল গাঁদা ফুলের ফটোগ্রাফিতেও চমৎকার লাগলো। সুন্দর ফটোগ্রাফি গুলো সহ বিস্তারিত বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year (edited)

আমি ভাইয়া নয় আমি আপু। ফুলের নামটা হয়তো ভুল হয়েছে। ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি আজকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। পাতাবাহার উদ্ভিদের গাছটি ও খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া। ফুলের ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

শীতকালে চারদিকে ফুলে ফুলে ভরে যায় এবং ফুলের সমারহ দেখতে পাওয়া যায়। বিভিন্ন নার্সারি একদম ফুল ফিল হয়ে থাকে ফুলে ফুলে। যাইহোক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আর সাথে বর্ণনাও যথাযথ ছিল ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ। এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আজকে আপনি খুব সুন্দর কিছু শীতকালীন ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে শীতকাল আসলে অনেক ফুল দেখা যায় সব জায়গাতে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। এবং আপনার এক একটা ফটোগ্রাফি মনে হচ্ছে এক একটা শিল্প। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমারও মনে হয়েছিল। আমি ফুলের রাজ্যে চলে গেছি।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

৪ নং ফটোগ্রাফির এই ফুলগুলো ডায়ন্থাস ফুল। প্রথম ফটোগ্রাফি লাল রঙের ফুলগুলো রঙ্গন ফুল নয়। অন্য কোন ফুল হবে। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63951.51
ETH 1771.79
USDT 1.00
SBD 0.39