ঈদ শপিং এর কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

ঈদ মোবরক এবং শুভ নবর্বষের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি এই কমিউনিটির সবাই অনেক ভালো আছেন। চারদিকের যা অবস্থা হয়ে পরেছে এতে করে সবার ভালো ও সুস্থ থাকাই যেন মুশকিল হয়ে পরেছে। তবে আমি কিন্তু পুরো রোজার মধ্যেই অসুস্থ্য ছিলাম। কেন যেন রোজা খাওয়া দাওয়া ঈদ কিছুই ভালো লাগছিল না। আমার তার মাঝে আমার পরিবারের সবাই আমাকে নিয়ে ঈদের শপিং করবে বসে আছে। কেউ আমাকে ছাড়া শপিং করতে যাবে না। তাই কি আর করা? ঈদের দুদিন আগে শুরু করলাম অসুস্থ্য শরীর নিয়ে ঈদ শপিং। আসলে যতই অসুস্থ্য থাকি ঈদ বলে কথা। ঈদ আসলে ঈদের শপিং করতে হবে এটাই স্বাভাবিক। নিজের জন্য না হোক পরিবারের কারও না কারো জন্য তো যেতে হবেই। তাই আমিও দুদিন আগে একটু শপিং এ গিয়েছিলাম। ছোট ভাই আর পরিবারের সবার জন্য কিছু কেনাকাটা করার জন্য।

image.png

আজ আমি আপনাদের মাঝে চাদঁ রাতের শপিং এর কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আপনাদের মাঝে শেয়ার করবো বলে অনেক ফটোগ্রাফি করেছি । ঈদ শপিং করবো আর তা আপনাদের সাথে শেয়ার করবো না তা কি কখনও হয়? তাই আমি আপনাদের জন্য অনেক ফটোগ্রাফি করে রেখেছি। সব আসতে আসতে আপনাদের সাথে তুলে ধরবো। যদিও শরীরটা অনেক দূর্বল যাচ্ছে। আসলে মাথার ব্রেন আর মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো লাগে। আমার এই দুটোর কোনটাই কাজ করছে না। তাই আপনাদের মাঝে বেশী সময় দিতে পারছি না। আসলে আমি নিজেকে ভালো রাখার অনেক চেষ্টা করছি। তাই চাদঁ রাতে রাত ৩.০০ পর্যন্ত শপিং করেছি। আমি চাদঁ রাতে ঘুরতে অনেক পছন্দ করি। কিন্তু এবার ভালো লাগছিল না। বাসার সবাই বলল যে ঈদের শপিং এর আনন্দে আমি সুস্থ থাকবো। আসলে শরীরে শান্তি থাকলে সবই ভালো লাগে। আর আমার জন্য কেউ শপিং এ যায়নি তাই ভাবলাম যে ছোট ভাইয়ের পাঞ্জাবি আর কিছু কেনাকাটা বাকি ছিল। ছোট ভাই ঈদে নামাজ পরতে যাবে একটি পাঞ্জাবি এনে ‍দেই তাই ভাবলাম যে তাদের মুখে যদি একটু হাসি দেখি তাহলেও একটু ভালো লাগবে। তাহলে চলুন আমার চাদঁ রাতের ও ঈদের কিছু ফটোগ্রাফি আপনাদের দেখাতে নিয়ে যাই

image.png

image.png

<p আপুরা এর আগে কয়েটি শপিং এ ঘুরে পাঞ্জাবি দেখেছে। কিন্তু কোথাও পাঞ্জাবি পছন্দ হয়নি। তাই চাদঁরাতে গেলাম সেইলরে। আমাদের বাসার কাছে তালতলার ওখানে গিয়ে পঞ্জাবি দেখছি। দামে হয় তো পছন্দ হয় না ।আর এবার ঈদ শপিং এ সব জিনিসগুলো যেন আকাশ ছোয়া দাম ছিল। কিন্তু কি আর করা। কিনতে তো হবে। তাই বেশী ঘুরাঘুরি না করে দুজনকে একই রকম পাঞ্জাবি কিনে দিলাম। আমরা মার্কেটে গিয়েছি অনেক রাত করে। অবশ্য আপুরা আগে বের হয়েছে। তারপর পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না। তাই আমাকে এসে নিয়ে গেছে ছোট ভাই। তারপর গিয়ে ছোটভাই আর বোনের হাসবেন্ডের জন্য দুটো পাঞ্জাবি কিনলাম।

image.png

এরপর পাঞ্জাবি কিনে গেলাম তালতলা মার্কেটের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগছিল। চারিদেকে শুধু রঙ্গিন লাইট আর ঈদের আমেজ। সবাই কতো আনন্দ নিয়ে এত রাত পর্যন্ত ঈদ শপিং করছে। আমরাও হাটতে লাগলাম। সেই গভীর রাতে ঝলমলে আলোর ঈদ আমেজের রাস্তায়।

image.png

এরপর রাস্তা দিয়ে হাটছি আর দেখছি রাস্তার মাঝে মাঝে মেয়েরা এত রাত অব্দি মেহেদী পড়াছে । আপু আর ভাইয়া বলল আমাকে মেহেদী দেয়ার জন্য। আমি কিন্তু মেহেদী অনেক পছন্দ করি। হাতের মধ্যে মেহেদীর ডিজাইন দেখতে যেন আরও ভালো লাগছিল কিন্তু কেন যেন মেহেদী দিতে ভালো লাগছিল না। জানিনা আগামী এই অপূর্ব রাঙ্গায়িত চাদঁরাত রোজা ঈদ পাবো কিনা?

image.png

image.png

এরপর গেলাম তালতলা মার্কেটে। প্রথমে অনেক খিদে পেয়েছে। তাই এতরাতে যখন দেখলাম যে মার্কেটে অনেক মানুষের ভীর আর তারাও অনেক আনন্দ নিয়ে খাচ্ছে। তাই আমরাও বসে পরলাম খেতে। আমরা অর্ডর দিলাম তেল ছাড়া রুটি, সবজি আর ডিম। এত সিরিয়াল মামাকে অর্ডার দিলাম এতগুলো অর্ডার মামা যেন ভেজে কুলাতে পারছেনা। তাই এর মধ্যে আমরা আমাদের খাবারগুলো একটু দেরিতে পেয়েছি। যদিও্র খারাপ লাগছিল তবুও নিজেকে ভালো রাখার চেষ্টা করে সবার সাথে আনন্দ করার চেষ্টা করলাম।

image.png

image.png

image.png

এরপর একে একে আমাদের খাবারগুলো চলে এলো। এত রাতে মার্কেট খোলা চারিদিকে ঈদের আমেজ ভাবতেই একটা অন্য রকম লাগছিল। আমরা অর্ডার করেছিলাম ২০টা রুটি , ৫টা সবজি,৪ট ডিম। সবজিটি খেতে ভালোই লাগছিল। তারপর আরও দুটি বাড়িয়ে দিলাম। এরপর পেট ঠান্ডা করে গেলাম মার্কেটের ভেতরে।

image.png

এরপর মার্কেট যা যা লাগবে তাই করলাম। আমাকে বার বার বলছিল কি কিনবো আমার কিছুই কিনতে ভালো লাগছিল না। ও এরি মাঝে বাটা থেকে আপু আমাকে এক জোড়া কেস কিনে দিলো। অবশ্য সেটার ফটোগ্রাফি করতে ভুলে গিয়েছি। তবে জুতো আমার অনেক পছন্দ হয়েছে। আর এত অসুস্থ্য শরীর তারপরও যেন মন চাইছিল সবাইকে মনের মতো আরও কিছু শপিং করে দেই। কারন ঈদতো চলে যাবে কিন্তু ঈদের শপিংগুলো কিন্তু সবাই ঈদের ড্রেস মনে করে অনেকদিন যাবৎ পরবে। ছোট ভাইটাকে আরও দুটো শাট কিনে দিতে চেয়েছিলাম। কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক এরপর আর ভালো লাগছিল না। যদিও অনেক কেনাকাটা বাকি ছিল । তারপর বাসার উদ্দেশ্যে রমনা দিলাম।

image.png

image.png

এবার বাসায় ফেরার পালা। আমাদের এলাকা অনেক সুন্দর করে সাজিয়েছে ঈদের প্রোগ্রামে পুরো এলাকা জুরে রঙ্গিন লাইটিং থাকে। এলাকা রঙ্গিন করে তোলে দেখতে বেশ ভালোই লাগে । মনে হয় এই রাস্তাগুলো দিয়ে হাটাহাটি করি । আগে যখন হাটতে চাইতাম তখন সময় পেতাম না । আর এখন একটু সময় আছে কিন্তু শরীর বা মনমানসিকতা ভালো নেই। কি সুন্দর নিরিবিলি রাস্তা মনে হচ্ছিল যে রাস্তার রাজা এখন শুধু আমরাই ।নেই কোন রিক্সা বা গাড়ী। আওয়াজ নেই কোন মানুষের কোলাহল। অবশ্য আপুরা চেয়েছিল যে একবারে সেহেরী করে বাসায় যাবো। কিন্তু আমি চলে এসেছি ভালো লাগছিল না।
আর এভাবেই আসতে আসতে শেষ করলাম আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। জানিনা কি লেখেছি অসুস্থ্য শরীর নিয়ে। ভুল হলে ক্ষমা করে দিবেন। কিন্তু পোস্টতো দিতেই হবে। আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টগুলো আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য। কারন আপনাদের মাঝে কোন কিছু পোস্ট করতে পারলেই আমার ভালো লাগে।কারন আপনাদের আমি প্রচুর ভালোবেসে ফেলেছি । আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে সময় দেবার বা ভালো ভালো পোস্ট দেবার । আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর সবার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার জন্যও।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ্ আপু দারুন ছিল আজকের ফটোগ্রাফি পোস্ট টি। আপনি বেশ ‍সুন্দর করে আপনার ফটোগ্রাফির প্রতিটির বেশ সুন্দর করে ধারনা আমাদের কে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সেদিন বেশ সুন্দর কিছু সময় উপভোগ করেছিলাম। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।

 2 years ago 

ঈদের জন্য কেনাকাটা করতে গিয়ে বেশ সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন দেখছি। আসলে ঈদ উপলক্ষে আমাদের সুন্দর কিছু অনুভূতি সৃষ্টি হয়। এক ঈদের আগে কেনাকাটা আর যদি আপনজন সাথে থাকে সেই মুহূর্তে কিছুটা খাওয়া দাওয়া। আবার ঈদের সময় নতুন পোশাক পরিধান করা এবং তারপর ঘোরাঘুরি করতে যাওয়া। যাইহোক খুবই ভালো লাগলো আপনার এই কেনাকাটার মুহূর্তের কিছু মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং খাওয়া-দাওয়ার মুহূর্তটা শেয়ার করেছেন দেখে।

 2 years ago 

জি ভাইয়া বেশ আনন্দ করেছিলাম। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ আপনার ‍সু্ন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পুরো রোজার মাসেই আপনি অসুস্থ ছিলেন শুনে অনেক বেশি খারাপ লেগেছে। শরীর অসুস্থ হলেও ঈদের সময় কেনাকাটা না করলে ভালোই লাগে না। আর আপনার ফ্যামিলির সবার সাথে আপনি ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন, যদিও যাওয়ার ইচ্ছা ছিল না তবে উনাদের জন্য তো যাওয়া লেগেছে। সবাই একসাথে কেনাকাটা করার অনেক সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনাদের কেনাকাটা এবং খাওয়া দাওয়া করার মুহূর্ত ভালোভাবে উপভোগ করার চেষ্টা করলাম। পরিবারের সবাই নিশ্চয়ই অনেক খুশি কেনাকাটা করতে পেরে।

 2 years ago 

জি আপু সেই সুন্দর মূহূর্তটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সবাই ঈদের সময় কেনাকাটা করতে ব্যস্ত থাকে। তবে আপনার অসুস্থতার কারণে যদিও কেনাকাটা করতে যাবেন না ভেবেছিলেন, কিন্তু ফ্যামিলির জন্য তো যেতে হয়েছেই। কারণ সবাই তো আপনাকে ছাড়া যাবেই না। ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। বিশেষ করে লাইটিং গুলো অনেক সুন্দর লাগে রাতের বেলায় রাস্তায় দেখতে। আপনার কেনাকাটার মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি রাস্তার লাইটিং এ ও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর এবং সাবলীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39