মোবাইল গ্যালারীতে থাকা কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি কেমন হয়েছে।
হ্যাঁ বন্ধুরা আমি যেখানেই ফুল দেখি আমার মনের মুগ্ধতা দিয়ে ফুলের সৌন্দর্য মোবাইলে ক্যাপচার করে রাখি। আর সেই ফুল হোক অরিজিনাল বা আর্টি ফেসিয়াল। আমি সব সময় যেকোন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আর আমরা ফুলের আপনারাও আমার ফটোগ্রাফিটিকে সুন্দরভাবে গ্রহণ করে মিষ্টি করে কমেন্ট করেন। যার বেশি বেশি উৎসাহ পেয়ে আজও ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তবে আজ আবারো নিয়ে এসেছি অরজিনাল চমৎকার কিছু ফটোগ্রাফি। আশা করছি সব সময়ের মতো করে আজো আপনাদের সবার কাছে আমার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগবে।তাহলে চলুন দেখে আসি আজ আমার ফটোগ্রাফি ।
ঘুরে বেড়ানো আমার শখ। কখনও এখানে তো কখনও সেখানে। আর এই ঘুরে বেড়াতে গিয়েই কত যে ফটোগ্রাফি করে রেখেছি আমি তার কোন হিসাব নেই। নেই কোন সীমানা। যেখানে যাই না কেন ২০০-৫০০ ফটোগ্রাফি তো আমার করাই লাগে। তা না হলে আবার মন ভরে না। একটি জিনিসের যে কত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফটোগ্রাফি করি সেটা আপনারা না দেখলে বুঝবেন না। আমার এমন অবস্থা দেখে তো আপনাদের ভাইয়া বেশ রাগ করে। বলে এত ফটোগ্রাফি করা লাগে নাকি? সে তো আর বুঝবে না আমার শখের বিষয়।হি হি হি
যাই হোক বেশ কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম সুবর্ণ গ্রামে। প্রায় ২০০০ হাজারের মত আমার ফটোগ্রাফিও ছিল। কিন্তু সেই ফটোগ্রাফি আর এখন আমার কাছে নেই্। থাকবে কি করে আমার আগের মোবাইল তো চুরিই হয়ে গিয়েছে। আর সেই কষ্ট আর দুঃখ নিয়েই কিন্তু মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু সেদিন যখন আমার মোবাইলের গ্যালারী আর গুগুল ফটোসে ফটোগ্রাফির জন্য ছবি খোঁজ করছিলাম। হঠাৎ করে চোখে পড়ে সেই সুবর্ণগ্রামের দুটো ফটোগ্রাফি। ভাবলাম এমন দারুন দুটো ফটোগ্রাফি যখন পেলাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই।
আবার সেই মিরপুর বেড়িবাধেঁ ঘুরতে গিয়েও বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল। যেখানে ছিল বর্ষার সময় নদীর ঘাটে বেধেঁ রাখা নৌকা। সেদিন সত্যি সেই নৌকায় চড়ে মনটাই ভালো হয়ে গিয়েছিল। মনে হয়েছিল যে পৃথিবীটা সত্যি বেশ দারুন। বর্ষার দিনে নদীর বুকে নৌকা করে ঘুরে বেড়াতে যে কি দারুন লাগে সেটা কেবল যারা ঘুরে বেড়ায় তারাই বলতে পারবে। যতক্ষন নদীর বুকে ছিলাম ততক্ষনই বেশ ভালো একটি সুন্দর অনুভূতি পেয়েছি।
তাছাড়া আজি আমি আমার ফটোগ্রাফি পোস্টে শেয়ার করেছি ঘোড়া, নদীর বুকে মালবাহী ট্রলার, বাংলার তাজমহল আর জাতীয় সংসদ ভবনের কয়েকটি ফটোগ্রাফি। যেগুলোর অনেক ফটোগ্রাফি এখনও আমার মোবাইল ক্যামেরায় রয়ে গেছে। কবে শেষ হবে সেটাও বলা মুশকিল। তবে এমন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াতে আর ফটোগ্রাফি করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে এমন করে ঘুরে ঘুরে ফটোগ্রাফি করতে? একটু জানাবেন তো প্লিজ।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।