শাহবাগ হতে অপূর্ব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি প্রিয় কমিউনিটির সবাই অনেক ভালো আছেন। আমি চাই সবাই যেন সব সময় ভালো থাকে। পৃথিবীর কোন অমঙ্গল বা দুঃখ কষ্ট যেন আপনাদের কাউকে স্পর্শ করতে না পারে। আর তাই সবার মঙ্গল কামনা করে আজ আবারও চলে এলাম আপনাদের সবার ভালো লাগা সকল পোস্টগুলোর মধ্যে আরও একটি ভালো লাগা ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আমি জানি যে, সবাই ফটোগ্রাফি পোস্ট দেখতে অনেক পছন্দ করেন। কি ঠিক বলেছি না? কারন আমিও কিন্তু আপনাদের মতো ফটোগ্রাফি পোস্টগুলো অনেক পছন্দ করি।

হ্যাঁ সবাই হয়তো জানতে চাইছেন আমি ভালো আছি কিনা? যদিও একটু পারিবারিক কারনে বা নিজেরও এক্সাম এর কারনে অনেকখানি ব্যাস্ততার মধ্যে দিনকাল যাচ্ছে। আর এই ব্যাস্ততার মাঝেও যেন আপনাদের মাঝে কিছু পোস্ট না করলে ভালো লাগে না।কারন আপনারা সবাই এত সুন্দর ও ভালো ভালো মন্তব্য করেন যা পরতে আমার অনেক ভালো লাগে। আর আমি আপনাদের এত ভালো মন্তব্য ও উৎসাহ পেয়ে মুগ্ধ হয়ে যাই।

এবার চলুন ফটোগ্রাফি নিয়ে কিছু কথা বলি। বেশ কয়েক মাস আগে আমার আপুর বড় ভাসুর অসুস্থ্য হয়ে বারডেম হাসপালাতে ভর্তি ছিলো।তখন আপুদের সাথে সেখানে গিয়েছিলাম। আর বারডেম যেহেতু শাহবাগের সাথেই তাই শাহাবাগের ফুলের মার্কেটে গিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি না করে পারলাম না। রাতের শাহবাগের সৌন্দর্য্য যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় তাহলে দেখতে আরও ভালো লাগে। শাহবাগ কখনও দেখা হয়নি। তাই এই সুযোগটাকে হাত ছাড়া করতে চাইলাম না। তখন রাত ছিল ১০-১১ টা। আর তাই রাতের অপূর্ব ফুলগুলোর মাঝে রাতের শাহবাগ যেন আরও রঙিন লাগছিল। তাই আসার সময় ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করলাম। তাহলে চলুন আজ আমার শাহবাগের অপূর্ব কিছু ফুলের ফটোগ্রাফি দেখে আসি।

image.png

image.png

image.png

শাহবাগ হতে অপূর্ব সুন্দর
কিছু ফুলের ফটোগ্রাফি

image.png

প্রথমে আপনাদের জন্য। নিয়ে এলাম অনেক সুন্দর একটি গোলাপ ও বিভিন্ন অসাধারণ ফুল দিয়ে সাজানো সুন্দর একটি ফুলের তোড়া। আসলে ফুল হলো ভালোবাসার প্রতিক। পৃথিবীতে এমন কেউ নেই যে, ফুল ভালোবাসেনা। আমারা সবাই কিন্তু যে কোন ফুল দেখলে লোভে ফুলের কাছে দৌড়ে যাই। আমারও আজ সেই রকমটা হয়েছে।

image.png

এবার দেখতে পেলাম কতগুলো সাদা গোলাপ। প্রতিটি ফুল যেন এক এক রূপ নিয়ে সেজে আছে। আসলে আমি মনে করি ফুল শুধু ভালোবাসার প্রতিক নয় ফুল আবেগেরও প্রতিক। আমাদের যে কারও আবেগও কিন্তু চলে আসে। আর তাই এত সুন্দর ফুলগুলো দেখে আবেগে ভেঙ্গে পড়েছিলাম। তাই আরও সুন্দর সুন্দর ফুলের মাঝে চলে গেলাম।

image.png

ওয়াও এবার কি বলবো অফুরন্ত কিছু লাল গোলাপের একটি তোড়া। যা দেখে আমি সত্যি ভালোবাসায় পড়ে গেছি। এত সুন্দর সুন্দর ফুল আপনাদের সাথে শেয়ার করার সময় মনে হলো আমি এত সুন্দর ফুলগুলো দেখে যতটুকু ভালোবেসে ফেলেছিলাম সবটুকু ভালোবাসা আমার এই কমিউনিটির আপনাদের সবার মাঝে শেয়ার করে দিলাম।

image.png

কি অপূর্ব এক তোড়া গোলাপী গোলাপ যা দেখে আমার অনুভুতিগুলো যেন আপনাদের সবার মাঝে হারিয়ে ফেলেছিলাম। ফুল হচ্ছে অনুভুতির প্রতিক। ইস্ কি বলবো সবাইকে। আমি যেন ফটোগ্রাফিটি আপনাদের সবার মাঝে শেয়ার করতে পেড়ে খুব আনন্দ পেয়েছি।

image.png

খুব সুন্দর অসাধারণ ফুলের মাঝে যেন আমি হারিয়ে গেছি। তারপর তুলে নিলাম হলুদ ফুলের এই ছবিটি। প্রতিটি ফুলের অপূর্ব সৌন্দর্য্যে যেন শাহাবাগের রাতের সৌন্দর্য্য আরও ঝলমল লাগছে।

image.png

এত চমৎকার ফুলগুলো দেখেতে দেখতে আমার যেন আর ফিরে আসতে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন ফুলগুলো সব নিয়ে আসি। তবে ভেবে দেখলাম আমার কাছে ফুল গাছেই ভালো লাগে। আমি ততটা কিনি না । কারন ফুল আনার পর তা নষ্ট হয়ে যায়। আর ফেলে দিতে আমার অনেক কষ্ট লাগে। ছোটবেলা ফুল শুকিয়ে গেলে ফুলের পাতা ছিড়ে বইয়ের পাতায় পাতায় রেখে দিতাম।

image.png

আমি মনে করি প্রতিটি ফুল মানুষের জীবনে বসন্ত বয়ে আনে। আর মানুষের জীবনের সকল ভালোবাসা এইরকম ফুলের মতো ভরে যাক।

পরিশেষে আর কি লিখবো। আসলে ভালোবাসা বা বসন্ত একদিনের জন্য নয়। আপনাদের আমি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে এই ভালোবাসার ও বসন্তের মাসে আজ আমার এই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমি আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ পরিবারের সবার জন্য উৎসর্গ করে দিলাম। সবাই ভালো থাকবেন।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানশাহবাগ, ঢাকা

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার আইডি @mahfuzanila আমি একজন বাংলাদেশী ইউজার। আমি আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য। আমার পছন্দ ঘোরাঘুরি করা ,ছবি আঁকা, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে আর কষ্ট পাই অন্যায় না করেও কেউ কষ্ট দিয়ে কথা বললে।

❤️ধন্যবাদ সকলকে❤️
>

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

হ্যাঁ দেখার মতো খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপু আপনার এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেলে। প্রত্যেকটা ফুল কিন্তু চমৎকারভাবে ক্যাপচার করেছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সাবলীল ভাবে মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি অনেক ব্যস্ততার মাঝেও আবার আপনার বোনের সাথে বারডেম হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন তারপরও সেই সুযোগই সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি তুলে নিয়েছেন । আমিও গত কালকে বারডেমের সামনে দিয়ে এসেছি অনেক ফুল দেখেছি তবে ছবি তোলার সুযোগ হয়ে ওঠেনি । আপনার ফুল গুলো দেখে তো আমারই এখন আফসোস হচ্ছে ইশ আমি যদি কয়েকটি ছবি তুলে নিয়ে আসতে পারতাম । ভালই লাগে ফুল গুলোর সামনে থেকে দেখতে । আসলেই ফুল ভালোবাসার প্রতিক দেখলে মনটা এমনিতেই নরম হয়ে যায় ।

 2 years ago 

সত্যি আপু আমি যেখানেই যাই ফুল দেখলেই আমার অনেক লোভ হয়। আর তাই ফটোগ্রাফি করতে ভুলি না। ধন্যবাদ আপু আমার পোস্টি পরে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বুঝতে পারছি আপনি বেশ ব্যস্ততম সময় কাটাচ্ছেন, শাহবাগের ফুলের মার্কেটটা কিন্তু খুবই চমৎকার, আপনি ঠিক বলেছেন সবার চমৎকার চমৎকার মন্তব্য দেখে সত্যিই পোস্ট না করে থাকা যায় না শত ব্যস্ততার মধ্যে।

 2 years ago 

অনেক সুন্দর ও সাবলীল মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক । ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে সবসময় মুগ্ধ করে। ফুলের মন মাতানো সৌরভ আমাদের হৃদয় ছুঁয়ে যায়। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। শাহবাগ এলাকায় ফুলের দোকানে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বৈচিত্র্যময় ফুলগুলো দেখে খুব ভালো লাগলো । এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ফুলের সৌরভ আর স্যেন্দর্য আমাদেরকে মুগ্ধ করে রাখে। আর সেই মুগ্ধতায় আমি আর থেমে থাকতে পারিনি। ছুটে চললাম ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য।

 2 years ago 

আপু আমরা যতই বলি না কেন দুঃখ কষ্ট আমাদেরকে যেন আলিঙ্গন করতে না পারে। কিন্তু জীবন বলে একটা কথা সুখ দুঃখ সব কিছু মিলিয়ে হচ্ছে মানুষের জীবন। হঠাৎ কখন যে দুঃখ নেমে আসে সেটা আপনি নিজেও টের পাবেন না। আবার হঠাৎ আমাদের সুখের বন্যা বয়ে যায়। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করলেন শাহবাগ থেকে নিয়ে। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।

 2 years ago (edited)

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

এত সুন্দর সুন্দর সব ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে আপনার পোষ্টের মাঝেই হারিয়ে গিয়েছিলাম। এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে সবাই অবশ্যই মুগ্ধ হবে। শাহবাগ এলাকায় গিয়ে দেখছি ভালো সময় অতিবাহিত করেছিলেন। আর ফুল দোকানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখে কয়েকটা ফটোগ্রাফি করেছিলেন। অপূর্ব এবং মনোমুগ্ধকর সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি যত দেখছিলাম আমার কাছে ততই জাস্ট অসাধারণ লাগছিল। সত্যি আমার ইচ্ছে করছে সবগুলো ফুল এখনি আমার কাছে নিয়ে আসি।

 2 years ago 

হ্যাঁ আপু শাহবাগ এলাকা আমার অনেক ভালো লাগে। তবে বেশি যাওয়া হয়না। আর সেদিন যখন একটু সময় পেলাম তখন সুযোগটা আর হাতছাড়া করলাম না। বেশ কিছু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে নিলাম। আপনার চমৎকার মন্তব্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে কয়েকটি ফটোগ্রাফি দেখতে হালকা ঝাপসা মনে হচ্ছে। যাহোক আপনার পোস্টে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে এবং বর্ণনাগুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ছবিগুলো হয়তো ইডিড করার জন্য।হতে পারে। অনেক সুন্দর ভাবে সাপোট করার জন্যও আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ বেশ দারুন তো। সেদিন তো আমিও বেশ কিছু ফটোগ্রাফি করেছি। কিন্তু আপনার মত করে এমন সুন্দর ফটোগ্রাফি আমি করতে পারিনি। আর আপনি কিন্তু আমাদের মাঝে বেশ সুন্দর করে আপনার তোলা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব চমৎকার হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। খুব সুন্দর ভাবে সাবলীল মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38