সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

" আজ রবিবার - ২৩ শে পৌষ - ১৪৩০ বঙ্গাব্দ, ০৭ ই জানুয়ারি - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-01-06_23-19-36-193.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ফুলের সৌন্দর্য কিংবা ফুলের সুবাস দুটোই আমার কাছে খুবই প্রিয়। ফুল দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর যদি কোন ফুলের বাগানে কিংবা ফুলের দোকানে গিয়ে ভিন্ন ভিন্ন রকমের ফুলের সৌন্দর্য দেখা যায়, তাহলে মনটা প্রফুল্ল হয়ে যায়।

আমার ক্ষেত্রে তো এমন হয়, আপনাদের ক্ষেত্রে এমন হয় কিনা তা আমার জানা নেই। তবে ফুল সকলের কাছেই প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। আর তাই তো সবসময় আমরা যে কোন শুভ কামনায় ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানোর চেষ্টা করি। এছাড়াও বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতায় ফুলের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে। ফুল ছাড়া যেন আমাদের একটি দিনও চলতে চায় না। ফুলের তোড়া, ফুলের মালা, ফুলের গাজরা বিভিন্নভাবে ফুলের ব্যবহার হয়ে থাকে।

তাছাড়া ঘরের শোভা বর্ধনের কাজে ফুলের ব্যবহার অনস্বীকার্য। টাটকা টাটকা সতেজ ফুল কিনে নিয়ে অনেকেই ফুলের টবে বসিয়ে শোভা বর্ধনের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছে। আর এসব দৃশ্য দেখতেও ভালো লাগে। তাই আজ আমি ভালোলাগা সেই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। তাই আর কথা না বাড়িয়ে চলুন, আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG_20240106_230426.jpg

১। এই ফুল কে চেনে না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেননা এই ফুলটি হচ্ছে ফুলের রানী গোলাপ ফুল। এই ফুলের সৌন্দর্যের জন্যই গোলাপকে ফুলের রানী বলা হয়। লাল টকটকে গোলাপ ফুল দেখতে সত্যিই ভীষণ সুন্দর হয়। আর হ্যাঁ প্রেম নিবেদনের ক্ষেত্রেও কিন্তু এই লাল টকটকে গোলাপ ফুলকে সকলে বেছে নেয়। লাল টকটকে গোলাপ ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের মাঝে ভালো লাগা ফুলটির ফটোগ্রাফি শেয়ার করেছি।

" ফটোগ্রাফি : ২ "

IMG_20240106_230454.jpg

২। এই ফুলটির নাম হলুদ গাঁদা ফুল। আর এই শীতকালে গাঁদা ফুলগুলো খুব বেশি চোখে পড়ে। বিশেষ করে গাঁদা ফুলের মালার ব্যবহার বেশি দেখা যায়। আর আজ তো দ্বাদশ নির্বাচন হচ্ছে। যারা নির্বাচনে বিজয়ী হবে তারা অসংখ্য গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিজয়ী বেশে ঘুরে বেড়াবে। আর এসব দৃশ্য দেখতে কিন্তু বেশ লাগে।

" ফটোগ্রাফি : ৩ "

IMG_20240106_230631.jpg

৩। এই ফুলটির নামও গাঁদা ফুল। তবে একে আমরা কাঁচা হলুদ গাদা ফুল হিসেবে চিনে থাকি। গাঁদা ফুল গুলো বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যাপক হারে ব্যবহার করা হয়। এছাড়াও বাসর ঘর সাজানোর ক্ষেত্রে গাঁদা ফুলের চেন আকার করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। যা দেখতে খুবই সুন্দর লাগে। আমি সেদিন অনেকগুলো গাঁদা ফুল একসাথে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।

" ফটোগ্রাফি : ৪ "

IMG_20240106_230353.jpg

৪। এই ফুলটির নাম অরেঞ্জ কালারের জবা ফুল। আর এই জবা ফুলটি আমার ছেলে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। যখন সে বাসায় এই ছেঁড়া ফুলটি নিয়ে এসেছিল, তখন আমি তার একটি ফটোগ্রাফি করে রেখেছি। তবে একটি কথা কি, ফুল সব সময় গাছে শোভা পায়। গাছ থেকে ছিড়ে ফেললে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ইদানিং ভিন্ন ভিন্ন রংয়ের জবা ফুল গুলো দেখতে ভারী সুন্দর লাগে।

" ফটোগ্রাফি : ৫ "

IMG_20240106_230653.jpg

৫। এই ফুলটির নাম জংলি ফুল। বিভিন্ন বনে জঙ্গলে ধবধবে সাদা রঙের এই ফুলটি চোখে পড়ে যায়। ফুলের সৌন্দর্য সব সময় সুন্দর হয়। হোক সে ফুল বনে জঙ্গলে ফোটা অথবা নার্সারিতে কিংবা বাড়ির আঙিনায়। ফুল সব সময় তার সৌন্দর্য ছড়িয়েই যায়। আর এজন্যই তো মানুষ সবসময় ফুলকে ভালোবেসে এসেছে।

" ফটোগ্রাফি : ৬ "

IMG_20240106_230558.jpg

৬। এই ফুলটির নাম ধুন্দল ফুল। টকটকে হলুদ রংয়ের এই ধুন্দল ফুল দেখতে কিন্তু বেশ লাগে। ধুন্দল সবজি হিসেবে আমার কাছে খুবই প্রিয় সবজি। আর সেই প্রিয় সবজির হলুদ রঙের এই ফুলটিও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তাই ভালোলাগা ফুলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-07_06-14-15-124.png

Sort:  
 2 years ago 

ফুলের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যে, আমার তো দেখেই ভালো লেগেছে। গোলাপ এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে। গোলাপ ফুল এবং গাঁদা ফুল আমার খুবই ফেভারিট। যার কারণে এই দুটি ফুলের ফটোগ্রাফি বেশি সুন্দর লাগলো। তবে অন্যগুলো ও যে ভালো লাগেনি এটা কিন্তু না। অন্য ফুল গুলোর ফটোগ্রাফি ও সুন্দর হয়েছে। ফুলগুলো সৌন্দর্য খুব দারুণ লাগছে কিন্তু। যে দেখবে সে মুগ্ধ হয়ে যাবে খুবই।

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। বিশেষ করে গাঁদা ফুলের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সেই সাথে অরেঞ্জ কালারের জবা ফুলটাও ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফিতে গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

যে কোন অনুষ্ঠানে ফুলের ব্যবহার থাকবে যাই হোক এতগুলো ফুল দেখে ভালো লাগছে। রানী গোলাপি ফুল, জংলি ফুল ও ধুন্দর ফুল দেখতে একটু বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

আপু আমার ফুনের ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফুলের ফটোগ্রাফি দেখতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বেশি মুশকিল। আপনার শেয়ার করা ফটোগ্রাফী গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলে ফুল আমাদের সকলের পছন্দ এবং আমরা সকলেই ভালবাসি। বিশেষ করে বিয়ে বাড়ি এবং অন্যান্য অনুষ্ঠানে ফুলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে এই ফুলের চাহিদা ও বাড়ছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলেই ভাই শোভা বর্ধনের কাছে ফুলের প্রয়োজনীয়তা অপরিসীম। বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাই আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়াই অসম্ভব । আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে গাঁদা ফুলের ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ । চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ অসাধারণ আপনি তো বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাঁদা ফুলগুলো অসাধারণ হয়েছে। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আমার সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কোন ফুলের ফটোগ্রাফি দেখলেই চোখ ফেরাতে আর ইচ্ছে করে না আমার। কারণ ফুলের ফটোগ্রাফি করলেই এমনিতে অনেক নজর কারা হয়ে থাকে। আর দেখলে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকতেই ইচ্ছে করে সারাক্ষণ। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ প্রত্যেকটা মানুষ সব রকমের ফুল অনেক বেশি ভালোবাসে। আর আমাদের এই কমিউনিটির সবাই তো এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। যার মধ্যে ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি দেখা যায়। কারণ ফুল দেখতে সবাই যেমন পছন্দ করে, তেমনি সবাই ফুলের ফটোগ্রাফি করতেও পছন্দ করে। এই ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে আমার কাছে দেখতে।

 2 years ago 

আপু আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সুন্দর মনে হয়েছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62578.73
ETH 1647.54
USDT 1.00
SBD 0.41