সুস্বাদু কিছু ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
" আজ মঙ্গলবার ২৬শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-04-09_05-33-12-354.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফলের ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। আজকাল বাজারে গেলে বিভিন্ন ধরনের টাটকা টাটকা ফলের সমারোহ দেখা যায়। যা দেখলেই কিনে নিয়ে আসতে ইচ্ছে করে। কেননা আমার ছেলে মেয়ে যে কোন ফল খেতে ভীষণ পছন্দ করে। তাই আমিও চেষ্টা করি, আমার ছেলে মেয়ের স্বাস্থ্যের গঠন যাতে করে ঠিক থাকে, সেজন্য প্রতিদিন খাবারের তালিকায় যে কোন ফল খাওয়াতে। ফল স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিক তেমনি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ।

তাই ফল খেলে যেমন দেহের গঠন বৃদ্ধি হয়, ঠিক তেমনি শিশুদের ব্রেইন তৈরিতেও সহায়তা করে। আর তাইতো দৈনন্দিন দিনের খাদ্য তালিকায় ফল ছাড়া আমাদের চলেই না। যাইহোক আজ আমি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ খুব মজার ফলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আমার বিশ্বাস আমার মোবাইল ফোনে ধারণ করা প্রতিটি ফলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন, আমার ফলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG_20240409_052421.jpg

১। এই মজাদার ফলটির নাম, কমলা ফল। আর কমলা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যার কারণে কমলা ফল খেলে, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার মস্তিষ্ক শক্তিশালী করতেও কমলা ফলের জুড়ি নেই। একজন মানুষের শরীরে যতটুকু ভিটামিন সি এর প্রয়োজন রয়েছে, শুধুমাত্র একটি কমলা খেলেই সেই ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে যাবে।

" ফটোগ্রাফি : ২ "

IMG_20240409_052340.jpg

২। এই মজাদার ফলটির নাম, আঙ্গুর ফল। টক মিষ্টি স্বাদের এই আঙ্গুর ফল খেতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ এই আঙ্গুর ফলকে কিন্তু ফলের রানী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর তাইতো ছোট বড় সকলের কাছে আঙ্গুর ফল হিসেবে খুবই জনপ্রিয়। আঙ্গুর ফল পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার কারণে আঙ্গুর ফলের উপকারিতা বলে শেষ করা যাবে না।

" ফটোগ্রাফি : ৩ "

IMG_20240409_052718.jpg

৩। এই মজাদার ফলটির নাম আতাফল। একটা সময় প্রতিটি গ্রামের বাড়িতে এই আতা ফলের গাছ দেখা যেত। তবে ইদানিং কেন যেন গ্রাম কিংবা শহরে তেমন একটা আতা ফলের গাছ দেখা যায় না। সেদিন আমি বাজারে গিয়ে অনেকগুলো আতা ফল একসাথে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম।তাই ফটোগ্রাফি করে রেখেছি মজাদার এই আতা ফলের।

" ফটোগ্রাফি : ৪ "

IMG_20240409_052641.jpg

৪। এই মজাদার ফলটির নাম, পেয়ারা ফল। আর এই ফলটি চেনেনা এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। যার কারনে পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট কে সুস্থ রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে। এক কথায় পেয়ারা হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটি ফল।

" ফটোগ্রাফি : ৫ "

IMG_20240409_052606.jpg

৫। এই মজাদার ফলটির নাম, তরমুজ ফল। আর এই তরমুজ ফল খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। তাইতো গরমের এই সময়ে এসে আমাকে প্রচুর পরিমাণে তরমুজ কিনে আনতে হয় বাজার থেকে। আর সেই তরমুজ আমার ছেলে খুব তৃপ্তি সহকারে খায়। কখনো তরমুজ কেটে টুকরো টুকরো করে খায়, আবার কখনো তরমুজের জুস তৈরি করে খায়। প্রচন্ড গরমে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের জুস খেতে পারলে প্রাণটা একদম জুড়িয়ে যায়।

" ফটোগ্রাফি : ৬ "

IMG_20240409_054257.jpg

৬। এই মজাদার ফলটির নাম, আনারস ফল। আর আনারস হচ্ছে খুবই রসালো ও সুস্বাদু ফল। সুস্বাদু ফল হলে কি হবে, কেন জানি আমার কাছে এই ফলটি খেতে খুব একটা ভালো লাগে না। তাই এই ফলটি আমার খুব একটা কেনাও হয় না। তবে আমি জানি আনারস মানব দেহের জন্য খুবই উপকারী একটি ফল।

Photographer@mahbubul.lemon
Devicerealme 9i
LocationKurigram



আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScM8YPF6pckqVBKhKLz9Sc3MX3fi3VB1g8M8UmMjye4LP3cLU4vBEaZXuYNv2MNRa7tBLMG2teRDKvsTf2woLnZkuc2jvLeJTRJWq4uDF3Dx.png

Sort:  
 2 years ago 

ভাই সুন্দর কিছু ফলের ফটোগ্রাফি করলেন কিন্তু ফলগুলোর দাম আকাশ চুম্বি। যেটা মধ্যবিত্ত পরিবারের কিনে খাওয়ার সামর্থ্য নেই। শুধু তাকিয়ে দেখতে হয় । আপনি খুব সুন্দর করে সেই দামি আকাশচুম্বি ফলের ফটোগ্রাফি করেছেন । অনেক ভালো লাগলো আমাদের সাথে ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাই আমার ফলের ফটোগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফল মানে হলো ভিটামিন জাতীয় খাবার ৷ যা সবার স্বাস্থ্যের জন্য উপকারি বিশেষ করে শিশুদের জন্য এসব ফল জাতীয় খাবার ভীষন প্রয়োজন ৷ ভালো লাগলো ভাই কমলা ,আপেল, আঙ্গুর, আতা ,তরমুজ ৷ সবমিলে ফলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাই আমার ফলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মিয়া ভাই আপনি তো আজ বেশ কিছু লোভনীয় ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফলই কিন্তু বেশ লোভনীয় এবং সুস্বাদু। কিন্তু দামে বেশী। এমন লোভনীয় খাবার তো দেখেই খেতে মনে চায়। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কিছু ফলের ফটোগ্রাফি করে লোভ লাগানোর জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, আমার ফটোগ্রাফির প্রতিটি ফলই ভীষণ লোভনীয় ছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি খুবই মজাদার সব ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো ফল আমার খুব শুধু আনারস ছাড়া। তবে আনারস দিয়ে জুস খেতে খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো ক্লেয়ার হয়েছে বলে দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার ফলের ফটোগ্রাফি পোস্ট দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আপনার ছেলে মেয়ে ফল খেতে পছন্দ করে দেখে খুব ভালো লাগলো। আসলে ফল খুবই পুষ্টিকর আমাদের স্বাস্থ্যের জন্য। প্রথম ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো। কমলা ফল আপনি বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন এবং আঙ্গুর আমাদের দেহের জন্য খুবই উপকারী, যা কে ফলের রানী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পেয়ারা খেতে ভীষণ ভালোই লাগে আর মজাদার ফলটি হচ্ছে তরমুজ। এই তরমুজ নিয়ে কত কিছু হয়ে গেল 😬সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন ভাই।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই এই তরমুজ নিয়ে কত কিছু হয়ে গেছে সে বিষয়ে তো আমার জানা নেই, তবে জানালে খুব ভালো লাগতো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার তোলা ফলের ফটোগ্রাফী গুলো দেখে আমার লোভ লেগে গেল ভাইয়া। আপনি বেশ কয়েকটি লোভনীয় ফলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফলের ফটোগ্রাফী খুবই সুন্দর করে ধারণ করার চেষ্টা করেছেন। তবে আপনার দেখা তরমুজের ফটোগ্রাফী টি দেখে একটু বেশি লোভ লেগে গেল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ফলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনার ফলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমলার ফটোগ্রাফি গুলো। মনে হচ্ছে যেন একদম টাটকা টাটকা কমলা ।বেশ ভালো লাগলো দেখে ।ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আপু একদম ঠিক বলেছেন, কমলাগুলো একদম টাটকা ছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনার ফটোগ্রাফির পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম সুন্দর সুন্দর তরতাজা ফলগুলো খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি এ সমস্ত ফলগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন। যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন ফলের চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, প্রতিটি ফলই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38