সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

" আজ সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে ২০২৪ খ্রিষ্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-05-13_09-46-53-571.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর আজ আমি কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আর সেই সুন্দর ফুলগুলো বাস্তবে দেখতে কিংবা ফটোগ্রাফিতে দেখতে ভীষণ ভালো লাগে। ভিন্ন ভিন্ন ফুলের রং, তাই ভালো লাগাটাও ভিন্ন রকম হয়। আমার কাছে ফুলের যেকোন রং খুবই পছন্দনীয়। ফুলের সৌন্দর্য এতটাই বেশি, বিশেষ করে কোন ফুলটিকে বলব খুব বেশি ভালো লাগে তা হয়তো বলা সম্ভব হয়ে ওঠেনা।

তারপরেও অনেক সময় সৌন্দর্য কিংবা ঘ্রাণের দিক থেকে আমরা সুন্দর সুন্দর ফুলকে নির্বাচন করে থাকি। তবে আমরা সব সময় চোখের সামনে যে ফুলগুলো দেখতে পাই, তার সৌন্দর্য কিন্তু কম নয়। আর তাইতো আমি কারো বাসায় গেলে, কিংবা রাস্তার ধারে, অথবা অফিস আদালতে গেলে, চোখের সামনে যে সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে পাই, সেই সুন্দর ফুল গুলোর ফটোগ্রাফি করে রাখি, আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

তেমনি আজকেও আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন রংয়ের ফুলের সমাহার নিয়ে এসেছি। আমার বিশ্বাস আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

"ফটোগ্রাফি : ১ "

IMG_20240512_122459.jpg

১। এই ফুলটির নাম গোলাপি জবা ফুল। জবা ফুলের বিভিন্ন রকম রং হয়ে থাকে। আগে অবশ্য একটা সময় জবা ফুলের এতগুলো রং দেখা যেত না। তবে ইদানিং সময়ে ভিন্ন ভিন্ন রংয়ের জবা ফুল গুলো সচরাচরই চোখে পড়ে যায়। আমি সেদিন আমার এক খালাতো বোনের বাসায় গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি এই সুন্দর গোলাপি জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

"ফটোগ্রাফি : ২ "

IMG_20240512_122718.jpg

২। এই ফুলটির নাম হচ্ছে পর্তুলিকা ফুল। ছোট ছোট এই পর্তুলিকা ফুলগুলো যখন সবুজ ঘাসের উপরে সুন্দরভাবে ফুটে থাকে, তখন দেখতে ভারী সুন্দর লাগে। বিশেষ করে সবুজ ঘাসের উপরে গোলাপি রঙের ছোট ফুলগুলো দেখে মনে হয় আপন মনে সে তার সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে।

"ফটোগ্রাফি : ৩ "

IMG_20240512_122813.jpg

৩। এই ফুলটির নাম মাধবীলতা ফুল। আর এই ফুলগুলো আমি ফটোগ্রাফি করেছি আমার খালাতো বোনের বাসা থেকে। আমার খালাতো বোনের বাসার গেটের ওপরে মাধবীলতা ফুলগুলো খুব সুন্দরভাবে ঝুলে রয়েছে। যা দেখে চোখ ফেরানো যায় না। কি যে ভালো লেগেছে তা বলে বোঝাবার নয়। তবে হ্যাঁ মাধবীলতা গাছটি গেটের অনেকটাই উপরে থাকার কারণে, আমি কাছ থেকে ভালোভাবে ফটোগ্রাফি করতে পারিনি। তাই দূর থেকেই এই ফুলের ফটোগ্রাফি করেছি।

"ফটোগ্রাফি : ৪ "

IMG_20240512_122631.jpg

৪। এই ফুলটির নাম হচ্ছে কড়ি ফুল। ছোট ছোট ধবধবে সাদা ফুল গুলো দেখলে ভালো না লেগে উপায় নেই। বিশেষ করে গাছে যখন ঘন পাতার ফাঁকে ছোট ছোট সাদা এই ফুলগুলো ফুটে থাকে, তখন দেখতে অপূর্ব লাগে। সুন্দর এই কড়ি ফুলগুলো আমি দেখামাত্রই ফটোগ্রাফি করে রেখেছিলাম। আর তাই আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

"ফটোগ্রাফি : ৫ "

IMG_20240512_122546.jpg

৫। এই ফুলটির নাম সাদা জবা ফুল। সাদা রং সব সময় শুভ্রতা ছড়ায়। আর তাইতো গাছে ফুটে থাকা সতেজ এই সাদা জবা ফুলটি তার শুভ্রতা ছড়িয়ে যাচ্ছে। আমার কাছে সাদা রঙের জবা ফুলটি দেখে খুবই ভালো লেগেছিল, আর তাই আমার ভালো লাগা ফুলটির ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

"ফটোগ্রাফি : ৬ "

IMG_20240512_122354.jpg

৬। এই ফুলটির নাম হচ্ছে কাটা মুকুট ফুল। আর কাটা মুকুট ফুল গাছে কিন্তু অনেক অনেক কাটা থাকে। যার কারণে ফুলগুলো দূর থেকেই দেখতে হয়। হাতে নিয়ে দেখতে গেলে কাটার আঘাত খেতে হবে। সবুজ রঙের পাতার মাঝে কাটামুকুট ফুলগুলো খুব সুন্দর ফুটে রয়েছে। আর সেই কাটা মুকুট ফুল দেখে আমি খুব সুন্দর করে ফটোগ্রাফি করে রেখেছি, যা আপনাদের মাঝে শেয়ার করেছি।

Photographer@mahbubul.lemon
Devicerealme 9i
LocationKurigram



আশা করি আমার ফুলের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 2 years ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি করতে আমিও অনেক ভালবাসি। আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরানো যাচ্ছে না। বিশেষ করে গোলাপি বর্ণের জবা ফুলের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফুল বাস্তবে দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ফটোগ্রাফিতে দেখতেও অনেক সুন্দর লাগে। আপনি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সাদা জবা ফুলটির ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দারুন বর্ণনার মাধ্যমে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ফুলের ফটোগ্রাফী গুলো খুবই সুন্দর করে আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন। তবে আমার কাছে আপনার তোলা কড়ি ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ফুলের ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সব গুলো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বিশেষ করে সাদা জবা আমার খুবজ পছন্দের ফুল।আপনি দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। সুন্দর ভাবে উপস্থাপন এর জন্য ধন্যবাদ শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ফুল আমার অনেক প্রিয়। আর এই ফুলের ফটোগ্রাফি দেখলে অনেক ভালো লাগে, সুন্দর বর্ণনা করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনার মত ফুল আমার কাছেও ভীষণ রকম প্রিয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ফুল যেমন দেখতে সুন্দর তেমনি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। মানুষের মনকে মনোরঞ্জন করে তোলে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে । আজকে আপনি ভিন্ন ভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। যেটা উপভোগ করতে পেরে খুবই আনন্দিত মনে হচ্ছে। আমিও ফটোগ্রাফি করতে পছন্দ করি আপনার করা ফুলের ফটোগুলো ভালো লাগলো।

 2 years ago 

প্রশংসা মূলক মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুলের ফটোগ্রাফির মধ্যে জবা ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে সাদা জবা ফুল দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগলো।

 2 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63912.63
ETH 1741.54
USDT 1.00
SBD 0.42