এলোমেলো ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

০৬জৈষ্ঠ্য , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।



শুভ রাত্রি ❤️ সুস্থতা আল্লাহ দেয়া মানব জীবনের জন্য সবথেকে বড় নিয়ামত। আসলে সুস্থতার কদর তখনই বোঝা যায় যখন আমরা অসুস্থ হই। বা যদি কখনো হাসপাতালগুলো তে গিয়ে রোগীদের আর্তনাদের বিষয়টি সরাসরি দেখে আসি। এজন্য আমাদের উচিত অসুস্থ হওয়ার আগে সৃষ্টি কর্তার কাছে সুস্থতার জন্য দোয়া করা। বৈরী আবহাওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই খুব অসুস্থতায় ভুগছি। বিশেষ করে এই প্রচন্ড গরম কিছুতেই যেন শরীরের সাথে মানিয়ে নিতে পারছি না। তার উপরে আবার রয়েছে লোডশেডিং। মরার উপর ঘড়ার ঘা। যাইহোক প্রতি সপ্তাহের মতো আজ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আজকের পোষ্টের মাঝে উল্লেখযোগ্য হবে শেয়ার করব পথের ধারে বা রাস্তার পাশে ফুটে থাকা কিছু ফুলের সৌন্দর্য। আসলে আমরা সৌন্দর্য দেখার জন্য কত জায়গা ভ্রমণ করে থাকি। কিন্তু আমাদের বাড়ির আঙিনায় পথের ধারে বা রাস্তার পাশেও যে অনেক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা কি কখনো দেখেছি নয়ন মিলিয়ে। সে সব সৌন্দর্যে আজ তুলে ধরার চেষ্টা করেছি। উপরের ফটোগ্রাফিতে লাল এবং সাদা কালারের বাগান বিলাস এর সৌন্দর্য তুলে ধরেছি। আসলে বাগান বিলাস ফুল আমার খুবই প্রিয়। ছোটবেলা যখন দোল ঘূর্ণি বানাতাম এই ফুলগুলো অনেকটাই দেখেছি সেই দল ঘুর্নির মত সুন্দর পেঁচানো। যাইহোক আশা করছি ফটোগ্রাফি যদি আপনাদের কাছে ভালো লাগবে।



এক ধরনের লতা যার নাম তেলা কচু। বা যে গাছের ফল টিয়া পাখিতে খায়, কাঁথা থাকলে সবুজ এবং পাকলে লাল টকটকে লাল মরিচের মত দেখায় সেই গাছের ফুলের সৌন্দর্য উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন। আসলে এই ফুলগুলো এমনিতেই সুন্দর সবুজ পাতার আড়ালে সাদা ফুল আর নিচের অংশ সবুজ নিয়ে সৌন্দর্য সরিয়ে থাকে। এই ফুলগুলো বিশেষ করে রাস্তার পাশে ঝড় যা তাই ডগা দিয়ে ফুটতে থাকে। আজকে হঠাৎ করেই বিকেল বেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটি ঝোপের মাঝে এই ফুলগুলো ফুটে রয়েছে। দেখে ভালো লাগলো তাই তো ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম।


উপরের ফ্রেমে দুটি ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। এই দুইটি ফুলি গ্রাম গঞ্জের মানুষ ছাড়া কেউ সহজে চিনতে পারবে না। একটি হচ্ছে বাউশডাঙ্গা। যার প্রতিটা গিরায় গিরায় চারপাশ বেয়ে ফুল ফুটে থাকে চিরল চিরল সবুজ পাতার মাঝে সাদা খয়রি এবং হলুদ বর্ণ ধারণ করে একই ফুলের মাঝে। ছোটবেলা থেকেই এই ফুল আমাদেরগঞ্জে দেখেছি। এই কাজগুলো যেখানে অনেক গুলো দেখা যায় সেখানকার সৌন্দর্য অন্যরকম ভাবে ফুটে ওঠে। বিশেষ করে সেখান থেকে খুব সুন্দর সুঘ্রাণ আসে এবং মৌমাছি দেখা মেলে। আমরা তো ছোটবেলায় এই ফুল ছিড়ে ডোগার ভিতর থাকা নিচের অংশ চাবিয়ে খেতাম মধু মনে করে। বিশেষ করে এই ফুলের নিচের অংশ কিন্তু খুবই মিষ্টি। যার কারণে ভাবতাম এটি বোধ হয় মধুর গাছ। কিন্তু পরবর্তীতে জানতে পারি গ্রাম্য ভাষায় এই গাছকে বাউসডাঙ্গা বলে। এবং অপর একটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন বড় বড় পাতার উপরে হলুদ রঙের ছোট্ট একটি সৌন্দর্য। যদিও এই গাছটার নাম জানিনা তবে ফুলের সৌন্দর্য টা কিন্তু অসাধারণ।



ডাক্তার কবিরাজ বাহ হাকিম সাহেব কিন্তু আমাদেরকে বলে থাকে সুস্থ থাকতে হলে বাড়ির চারপাশে নিমগাছ রোপন করুন। নিমের পাতার রস খান নিমের ডাল দিয়ে মুখ পরিষ্কার করুন। নিমের ফল পারলে ভেনিস করে রস খান শরীরের জন্য উপকারে আসবে। আসলে নিমপাতা নিম গাছের ডাল এর উপকারিতা আমাদের সবারই। আমার বাসায় ঠিক জানালার পাশে একটি নিমগা। যেখান থেকে প্রতিনিয়তই কিন্তু ওই সুধী অক্সিজেন পেয়ে থাকি। তাছাড়া আমি যে বাসাতে থাকি এই বাসার উঠানের উপরেও বড় একটি নিমের গাছ রয়েছে। আজ বিকেলবেলা দেখি ডালের ফাঁকে ফাঁকে আঙ্গুরের মতো অনেক ফল ধরে রয়েছে। এই ফল আবার পাখি ঠুকিয়ে খাচ্ছে। আশা করছি এই ফটোগ্রাফিটি ও আপনাদের কাছে ভালো লাগবে।



অঞ্চলভেদে হয়তো উপরে যে দুটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এই ফুলের নাম আলাদা হতে পারে। কিন্তু একটি গাছ যার অনেকগুলো শাখা এবং প্রতিটা শাখার মাথায় অনেকগুলা করে থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে যেটি দেখে কিন্তু আপনাকে মুগ্ধ হতেই হবে। এই ফুলটাকে আমাদের গ্রাম্য ভাষায় সাদা রানী বলা হয়। অযত্নে অবহেলায় রাস্তার পাশে ঝোপ ঝাড়ে ফুটে থাকে অসংখ্য সাদা রানীর ফুল। ফটোগ্রাফিতে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা গাছে কতগুলো শাখা এবং প্রতিটা শাখার মাথায় অনেকগুলা করে ছোট ছোট সাদা সাদা ফুল ফুটে রয়েছে। এবং আরেকটা ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন হাতির সুরের মতো বাঁকানো সবুজ ডগার উপরে সাদা সাদা ছোট ছোট ফুল ফুটে রয়েছে। আসলে এই ধরনের ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে বেশিদূর যেতে হয় না বাড়ির আঙিনায় খুঁজলেই মিলে। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এই ফুলগুলো আজ ফ্রেমবন্দি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি ফুলের সৌন্দর্যগুলো আপনাদেরকে ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রথমেই দোয়া রইল আপনার জন্য ভাইয়া। তবে এলোমেলো হলেও কিন্তু আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ফুলের সুন্দর বিবরণ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর করে পুরো ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে সবসময় উৎসাহমূলক মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দরভাবে ফটো ধারণ করেছেন এবং সে সমস্ত ফটোগুলো আমাদের মাঝে প্রকাশ করেছেন আপনি। এমন সুন্দর সুন্দর ফটো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আসলে আজকে আপনি যে কয়টি ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন তার সবগুলো ছবি এক কথায় অসাধারণ ছিল। বিশেষ করে আপনি কি কখনো এই নিম গাছের এই ফল খেয়েছেন। আসলে নিমপাতা তেতো হলেও নিম গাছের ফল কিন্তু খেতে মিষ্টি। যাইহোক অন্যান্য ছবিগুলো খুব সুন্দর ছিল এবং তার বর্ণনাও খুব সুন্দর ছিল।

 2 years ago 

নিম গাছের ফল কখনো খাওয়া হয়নি শুনেছি পাতা তেতো ফল মিষ্টি। ফলগুলো এখনো কাঁচা রয়েছে একটু পাকা পাকা ভাব হলে একবার একটা খেয়ে দেখব।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফিগুলো বরাবরের মতোই আমার ভীষণ ভালো লাগে। আপনি বেশি দারুন ফটোগ্রাফি করেছেন। দেখতে ও ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এ ধরনের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর। দারুন ও ঔষধি গাছ দেখলাম এবং দুর্দান্ত ফটোগ্রাফি ছিল আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেড়েই চলতেছে দিনের পর দিন।

 2 years ago 

আমার পোস্টের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ভাই । সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটি নেয়ামত। দোয়া রইলো আপনি যেনো দ্রুতো সুস্থ হয়ে উঠেন। আমার কাছে রেনডম ফটোগ্রাফি খুবই ভালো লাগে। আপনি প্রতিটি ছবি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে। খুবই ভালো লাগলো ছবি গুলো দেখে।

 2 years ago 

শুকরিয়া।
ফটোগ্রাফি হল আপনার কাছে ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

তা ঠিকই বলেছেন এখন যেরকম আবহাওয়া হয়েছে মানুষজন প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে । অতিরিক্ত গরম অনেকেই সহ্য করতে পারে না আমারও তো অস্বস্তি লাগে বেশিরভাগ সময় । আপনি এই আবহাওয়া ভিতরে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন । ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ।ভালই লাগলো আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি ।

 2 years ago 

আসলে আবহাওয়ার এরকম বৈরী প্রভাব খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছে আমার কাছে।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

এইটা একদম ঠিক বলেছেন অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কতো বড় নিয়ামত। অযত্নে অবহেলায় ফুটলেও ফুল সব সময় সুন্দর ভাইয়া। আপনার শেয়ার করার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল।অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার অসুস্থতার কথা শুনে সত্যি অনেক খারাপ লাগলো। আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে। আর আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। বেশ ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমি অনেক সুস্থ হয়ে গিয়েছি।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39