ফটোগ্রাফি📸 নদী পাড়ের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৫ ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকে ফটোগ্রাফি পোস্ট শুরু করছি। ফটোগ্রাফি করতে সব সময়ই আমার অনেক ভালো লাগে সেই সাথে অন্যের ফটোগ্রাফি পোস্ট দেখে সৌন্দর্য উপভোগ করতে আরো বেশি ভালো লাগে। বলতে পারেন ফটোগ্রাফি শুরু থেকেই আমার রক্তের সাথে মিশে আছে। প্রতিনিয়ত চেষ্টা করি সব থেকে ভালো ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সাথে শেয়ার করে নিব নদীর পাড়ের কিছু সৌন্দর্য। আপনারা হয়তো আমার বিগত পোস্ট থেকে জেনে থাকবেন যে নদীর পারে সৌন্দর্য আমার সব থেকে বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে মন ভাল থাকুক আর মন্দ থাকুক সময় পেলেই নদীর পাড়ে সুন্দর সময় অতিবাহিত করতে চলে যাই। কখনো বন্ধুদের সাথে কখনো পরিবারের সাথে আবার কখনো একা একাই নদীর পাড়ে গিয়ে বসে সৌন্দর্য উপভোগ করে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। গতকাল সকালে উঠে ফজরের সালাত আদায় করে আমি এবং আমার এক ভাই হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেলাম। আমরা সূর্য ওঠার অনেক সময় আগেই নদীর পাড়ে চলে যাই। তখন থেকে শুরু করে প্রায় এক থেকে দেড় ঘন্টা নদীর পাড়ে হাঁটাহাঁটি করা এবং বসে সুন্দর সময় দুজন অতিবাহিত করেছিলাম। বরাবরের মতো তখনও সাথে ছিল ক্যামেরা। কেননা যেখানেই যাই চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে ভালো ফটোগ্রাফি গুলো তুলে নিয়ে আসার। তো যাই হোক গতকাল সকালের সৌন্দর্য এবং সকালের স্নিগ্ধ মনোরম পরিবেশের কিছু কথা ফটোগ্রাফির সাথে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে।


নদীর পাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না এমন কেউ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আজ যে নদীতে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে পদ্মা নদীর শাখা। আমাদের এলাকার লোকজন এটাকে ছোট নদী বলে চেনে। নদীটি একদম আমাদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এখন তো বর্ষার মৌসুম নদী পানিতে ভোরের টৈটুম্বর। নদীতে গেলে এখন অনেক রকমের সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা যেহেতু খুব সকালে গিয়েছিলাম নদীতে এজন্য সকালের সৌন্দর্যগুলো তুলে ধরছি। উপরে তিনটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন দুটি ফটোগ্রাফি সূর্য উদয় হওয়ার ঠিক অন্তিম মুহূর্ত এবং একটি ফটোগ্রাফি সূর্য উদয় হওয়ার আগ মুহূর্তের। পশ্চিম আকাশ রক্তিম আভায় আলোকিত হয়েছে। সেই রক্তিম আভা নদীর পানিতে পড়ে রক্তিম রং ধারণ করেছে। রক্তিম আলোর সাথে আকাশের নীল এবং সাদা আভাটাও পানির মধ্যে দারুনভাবে ফুটে উঠেছে। এমনভাবে নদী এবং আকাশে একই সাথে সূর্য উদয়ের দৃশ্য দেখতে বলুন কার না ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সৌন্দর্যগুলো সত্যিই অসাধারণ নজর কাঁপানো।


এই সময় নদীপাড়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে। যতদিন পানি থাকবে মানুষ মাছ শিকার করবে এবং হাঁসের খামার গড়ে তুলবে। বলতে পারেন এটা এক ধরনের সিজনাল ব্যবসায় এর মত। উপরের ফটোগ্রাফি তে লক্ষ্য করলে দেখতে পাবেন খুব সকালে সূর্য উঠার আগ মুহূর্তে একজন জেলে ভাই নদীতে পেতে রাখা তার মাছ ধরার ফাঁদ থেকে মাছ আহরণ করছে। অন্য আরেকটি ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন সূর্য উদয় হওয়ার আগ মুহূর্তের আকাশের সৌন্দর্য পানির মধ্যে ফুটে উঠেছে। এবং অন্য আরও একটি ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন খুব সকালে হাঁস 🦆 হাঁস গুলো দল বেঁধে নদীতে সাঁতার কাটছে এবং খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে। আসলে একই সাথে সকালবেলা নদীতে গেলে অনেক রকমের সৌন্দর্য উপভোগ করা যায়।



নদী এবং গ্রামের সৌন্দর্যের অন্যতম ধারক এবং বাহক হল পাখি। গ্রামগঞ্জে অনেক রকমের দেশীয় প্রজাতির পাখি রয়েছে। যেগুলো খুব সকালে উঠে কিচিরমিচির করে ডাকতে থাকে যার শব্দে মানুষ ঘুম থেকে জেগে ওঠে। পাখিদের কলতান সবসময়ই আমার ভালো লাগে আর এই সময় নদীর পাড়ে গেলে বিভিন্ন ধরনের পাখির দেখা মেলে। এর মধ্যে অন্যতম হলো মাছরাঙ্গা ফিঙে শালিকের দল এবং সাদা রঙের বক। তাছাড়া রয়েছে বড় বড় সাহস পাখি যেগুলো আসলে লোকালয় থেকে একটু দূরে থাকে। সকাল বেলা যখন নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম চারিদিকে পাখির কলতান এর মুখরিত সেই সাথে দখিনা হাওয়া এবং আস্তে আস্তে নদীর ঢেউয়ের শব্দ যেন অন্যরকম একটি ভালোলাগা মনের মধ্যে জাগিয়ে তুলছিল। মনে হয় যদি আগের মতো প্রতিদিন সকালে বাড়ি থেকে এরকম নদী পারের সৌন্দর্য উপভোগ করতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। বিশেষ করে দোয়েল পাখি এবং শালিকের দলগুলো যেভাবে কিচিরমিচির করে ডাকে সত্যিই খুব ভালো লাগে শুনতে। যারা আসলে নদীর তীরবর্তী অঞ্চলে বা গ্রামে বসবাস করেননি তারা এরকম সৌন্দর্য হয়তো ভালোভাবে উপভোগ করতে পারবেন না। এখন তো আমি বাড়ি গেলেই ছুটে চলে যায় নদীতে নৌকা বাইতে অথবা নদীর পাড় দিয়ে হাঁটতে। নদী আকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেন উপচে পড়েছে নদী কেন্দ্রিক অঞ্চলগুলোতে। যাইহোক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম সেই সাথে এই ফটোগ্রাফি গুলো ফ্রেমবন্দি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



ডিভাইসঃ Canon 600d

লোকেশন



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemMobile

Sort:  
 2 years ago 

নদীর পারে অপরূপ সুন্দরময় দৃশ্য গুলোর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে মুগ্ধ হলাম, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নদীপাড়ে সৌন্দর্যগুলো আপনার কাছে ভালো লেগেছে যিনি অনেক খুশি হলাম ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

গোধূলি বেলা এমনিতেই খুব সুন্দর। আপনার ছবিগুলো আরও সুন্দর। এমন দৃশ্য আমাকে উদাস করে দেয়। পাখি দেখলে, ফুল দেখলে মন ভালো হয়ে যায়। ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া সত্যি বলবো? আমার মনে হচ্ছে না যে এগুলো আপনার করা ফটোগ্রাফি। মনে হচ্ছে কোন আর্ট গ্যারারী থেকে আর্ট করা ফটোগ্রাফি দেখছি। নদীর পারের সৌন্দর্য আমারও অনেক ভালো লাগে। ঠিক বলেছেন ভাইয়া নদীর পাড়ে বসে নদীর সৌন্দর্য উপভোগ করে নিজেকে ভালো রাখা যায়। কিন্তু এত চমৎকার নদীর সৌন্দর্য দেখার সৌভাগ্য হয় শুধু আপনাদের সবার ফটোগ্রাফিগুলোর মাঝে।আপনার দক্ষতা আছে বলতে হয়।

 2 years ago 

আসলে আমাদের গ্রাম এবং তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর সৌন্দর্য শক্তি অসাধারণ বারবার আমাকে মুগ্ধ করে তোলে। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি তো দেখছি চমৎকার ফটোগ্রাফি করেন। আপনি একেবারে প্রফেশনাল ফটোগ্রাফারের মত দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। খুবই ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাইয়া আরো ভালো ফটোগ্রাফি করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আসলেই নদীর পাড়ে সময় অতিবাহিত করতে ভীষণ ভালো লাগে। আর বন্ধু বান্ধব থাকলে আরো বেশি মজা হয়।যাইহোক আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন নদীপাড়ে যদি বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠা যায় তাহলে সবথেকে বেশি ভালো সময় অতিবাহিত করা যায় ।
আমরা কিন্তু এরকম মাঝে মাঝেই করি।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

নদীর পাড়ের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আমি। নদীর পাড়ে এরকম দৃশ্য দেখলে ফটোগ্রাফি করা ছাড়া তো থাকাই যায় না। নদীর পাড়ে গিয়ে ঘুরাঘুরি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আর এরকম দৃশ্যের ফটোগ্রাফি করতে তো আরো বেশি ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি একেবারে মন ছুয়ে গিয়েছে। নদীর পাড়ের সৌন্দর্যকে সুন্দরভাবে সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার পোষ্টের সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
আসলে প্রকৃতি নিজে থেকে অনেক সুন্দর আমি শুধু চেষ্টা করেছি সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার।

 2 years ago 

আমাদের সাথে নদীর একটা গভীর সম্পর্ক আছে। আপনার করা নদীর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। সবগুলো ফটোগ্রাফি একেবারে অনবদ‍্য ছিল। এগুলোই গ্রাম বাংলার সৌন্দর্য। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া নদীর সাথে আমাদের গভীর মিতালী।
আর এই সময় তো আমাদের এলাকার সৌন্দর্য সব নদী কেন্দ্রিক।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন।নদী পাড়ের সৌন্দর্য ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নদীর পাড়ে সৌন্দর্য মানুষকে এমনিতে আকৃষ্ট করে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফি করে চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন নদীপাড়ে সৌন্দর্যগুলো প্রতিনিয়ত আমাদেরকে মুগ্ধ করে তোলে।
বিশেষ করে সকালের দৃশ্য এবং গোধূলি বিকেলের সৌন্দর্য সব থেকে বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63618.85
ETH 1675.97
USDT 1.00
SBD 0.41