ফটোগ্রাফি 🌺 এলোমেলো কিছু ফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
২৮মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ
১১ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
৩০রজব ১৪৪৫ হিজরী
শনিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



🌺🌺

প্রতি সপ্তাহের মত আজও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি করতে আমার যেমন ভালো লাগে ঠিক তেমনি অন্যের ফটোগ্রাফি দেখে সৌন্দর্য উপভোগ করতেও ভালো লাগে। সেই সাথে ফটোগ্রাফি পোস্ট দেখে ফটোগ্রাফি করার নতুন আইডিয়া পেয়ে থাকি। এখন শীতকাল তাইতো চারিদিকে ফুলে ফুলে সেজে রয়েছে। সবাইকে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে। আমিও ভাবলাম এ সপ্তাহে একটি ফুলের ফটোগ্রাফি করে ফেলি। বিভিন্ন জায়গা ঘুরে সুন্দর কিছু আলোকচিত্র ফ্রেমবন্দি করে আজ আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


🌺

লোকেশন:

আসলে একেক জাতের ফুল একেক রকমের সুগন্ধ এবং সৌন্দর্য আমাদেরকে উপভোগ করতে দেয়। সব ধরনের ফুল থেকেই আমরা সৌন্দর্য উপভোগ করি তবে মাঝে মাঝে এমন কিছু ফুলের সৌন্দর্য আমরা দেখি যেগুলো দেখে সত্যি আমরা অবাক হয়ে যাই। উপরের ফটোগ্রাফিতে আপনাদেরকে দেখিয়েছি খয়রি কালারের চন্দ্রমল্লিকা। এই ফটোগ্রাফিটি আমার ফুলবাগান থেকে নেয়া। আশা করছি এর সৌন্দর্য আপনাদের কাছে ভালো লাগবে।


🌹🌺

লোকেশন:

কৃষ্ণচূড়া ফুল বা রাধাচূড়া ফুল যে নামই বলি না কেন এর সৌন্দর্য কিন্তু অপরূপ। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। থোকায় থোকায় ফুল ফুটে গাছ সেজে থাকে যার সৌন্দর্য সত্যিই অপরূপ। আমার ফুল বাগানে তিন রকমের রাধাচূড়া ফুলের গাছ রয়েছে যা সর্বক্ষণই অনেক ভালো সৌন্দর্য ছড়িয়ে দেয় আমাদের মাঝে। উপরের দুটি ফটোগ্রাফিতে রাধাচূড়া ফুল দেখিয়েছি আপনাদের দেখতেই পাচ্ছেন একই পাপড়িতে বেশ কয়েক রকমের কালার বিদ্যমান। বিশেষ করে শীতের শুরু থেকে বসন্তের শেষ পর্যন্ত এই ফুলগুলো ফুটে এবং ঝরে পড়ে।


🌹🌺

লোকেশন:

জবা ফুল আমাদের অতি পরিচিত। আমার ফুল বাগানে পাঁচ রকমের জবা ফুলের গাছ রয়েছে। এর মধ্যে থেকে আজ দুই রকমের জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে জবা ফুল আমারও অনেক প্রিয়। উপরে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি কালারের জবা এবং অন্যটি রক্ত জবা। এই দুইটি ফুলের গাছ এই আমাদের পুকুর পাড়ে অবস্থিত। আশা করছি জবা ফুলের এই দুটি ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।


🌺🌺

লোকেশন:

সরিষা ফুলের সৌন্দর্য দেখে কেনা মুগ্ধ হয় অত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে দেখা মেলে মাঠ ভরা সরিষা ফুলের সৌন্দর্য সবুজার হলুদে ভরপুর সেই সাথে মৌমাছির ভনভন শব্দ মধু আহরণের সুন্দর দৃশ্য ও উপভোগ করা যায়। উপরের ফটোগ্রাফিতে একটি একক সরিষা ফুল এবং বড় একটি ক্ষেতের সরিষা ফুল দেখিয়েছি। আসলে এই শীতের সময় এলে আমাদের অঞ্চলে অনেক বেশি সরিষা চাষ করা হয়। এই সময় বিকেল হলে অন্য এলাকা থেকে ও আমাদের এলাকায় মাঠে লোক ঘুরতে আসে শুধুমাত্র এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য।


🌺🌺

লোকেশন:

উপরের ফটোগ্রাফি তে আপনারা দুটি ফুলের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটি খেসারি ফুলের সৌন্দর্য এবং অন্যটি লতা ফুলের সৌন্দর্য। মাঝে মাঝে আমাদের বাড়ির আঙিনায় বা করিডোরে এমন কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে যা আসলে আমরা চক্ষু মিলিয়া দেখিনা। অথচ অনেক অন্যান্য সৌন্দর্যের চেয়ে এখানটাতে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। আশা করছি এই দুই রকমের সৌন্দর্য আপনাদের কাছে ভালো লেগেছে। প্রতিনিয়তই চেষ্টা করি সেরা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আজকের পোস্টটাও তার ব্যতিক্রম নয়। আশা করছি আজকের পোষ্টের ফুলের সৌন্দর্য গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

চোখ ফেরানো যাচ্ছে না আপনার ফটোগ্রাফি গুলো দেখে। এত সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি এতই সুন্দর হয়েছে প্রতিটি ফটোগ্রাফির প্রশংসা না করেই পারছি না। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

প্রতিনিয়তই আমার ফটোগ্রাফি পোস্টগুলো দেখে অনেক সুন্দর বুঝিয়ে উৎসাহমূলক মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আজকে তো দেখছি দারুন এলোমেলো ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে এবং অনেক সুন্দর ভাবে প্রতিটা ফুল আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনি ফটোগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছিলেন এবং সবথেকে জবা ফুলটি আমার ভীষণ ভালো লাগলো এবং সরিষা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া সুন্দর একটি কথা বলেছেন। একেক জাতের ফুল একেক রকমের সুগন্ধ ও সৌন্দর্য আমরা উপভোগ করে থাকি। আর সব ধরনের ফুল থেকেই আমার তার সৌন্দর্য উপভোগ করি। আর এমনও কিছু ফুল রয়েছে যেগুলো দেখলে সত্যি আমরা মাঝে মাঝে অভাগ হয়ে যাই। আজ আপনার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে আমিও অভাগ হয়ে গেছি। অনেক ভালো লেগেছে। অনেক অচেনা অজানা সুন্দর ফুলও দেখলাম। তবে সবচেয়ে ভালো লেগেছে আপনার বাগানের চন্দ্রমল্লিকা ফুলটি। ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনার ক্যামেরায় বন্দি করে আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অপরূপ সৌন্দর্য কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই ফটোগ্রাফি পোস্ট দেখলে বেশ ভালো লাগে। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি সেই সাথে সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে অনেক খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নানা রকমের ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনি চমৎকার ফটোগ্রাফি করেন। এটা ঠিক বলেছেন, এখন চারিদিকে ফুুলের সমারোহ।যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। সুন্দর সুন্দর ফুল ও চমৎকার বর্ননা পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হাজারো সৌন্দর্যের মাঝ থেকে চেষ্টা করেছি একটু প্রসন্ন সুন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে কিন্তু লাল জবার ফটোগ্রাফিতে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

লাল জবা ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে অত্যন্ত ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আসলে লাল জবা ফুল আমারও অনেক প্রিয়।

 2 years ago 

একেবারে মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। মাঝে মাঝে এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। আজ আপনি খুব অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। এক কথায় জাস্ট অসাধারণ প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ চমৎকার। ফুলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়।
তাইতো ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট করে দেখে সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

ভাই এক কথায় আপনার শেয়ার করা প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে যেন একটা ফুলের চেয়ে অন্যটা ফুলের সৌন্দর্য বেশি আকর্ষণীয়। তবে জবা ফুল সরিষা ফুল আর খেসারি ফুলের সৌন্দর্যটা বেশি ভালো ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জবা খেসারি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39