রেনডম ফটোগ্রাফি 📸📸

in আমার বাংলা ব্লগ3 years ago

৩১আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

২৫জুলাই , ২০২৩ খ্রিস্টাব্দ
২৬জিলহজ ১৪৪৪ হিজরী
শনিবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸📸

প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রতিনিয়তই আমরা বিমোহিত হয়ে যাই। প্রকৃতি সাজানো রয়েছে অপরূপ সৌন্দর্যের শুধু চক্ষু মিলিয়া দেখতে হবে। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে তাই তো প্রতিনিয়ত ফটোগ্রাফি করে কালেক্ট করে রাখি। এবং প্রতি সপ্তাহে একটি সুন্দর ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আজ আপনাদের সাথে প্রকৃতির অপরূপ কিছু সৌন্দর্য তুলে ধরবো। আশা করছি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


টিয়া

লোকেশন:

ইতিমধ্যে আপনারা জানেন যে আমার একটি পোশাক টিয়া পাখি আছে ওর নাম মিঠু। আমাদের পরিবারেরই একটি সদস্য হয়ে গিয়েছে এখন। প্রায় আড়াই বছর ধরে আমাদের সাথে রয়েছে ও। কখনো ওকে পুরোপুরি ভাবে বন্দী করে রাখেনি। একদম ছোট্ট বাচ্চা থেকে হাতে তুলে খাওয়ায়ে বড় করেছি এজন্য ও আমাদের প্রতি অনেক মায়া দেখায়। কখনো আমাদেরকে ছেড়ে যায় না। বেশ কিছু কথা ও বলতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে বলে মিঠু ,রাব্বি খেতে দাও, কুলসুম তোমাকে ডাকতেছে। মাঝে মাঝে আমরা যে কথাগুলো বলি সাথে সাথে ঠিক সেরকম ভাবেই বলে ওঠে। বিশেষ করে রাব্বি খেতে দাও কথাটা একটু বেশি বলে কেননা আমার ছোট ভাই ওকে সবথেকে বেশি আদর করে। গতকালকে খাঁচার উপর বসে ছিল সেই মুহূর্তে ফ্রেমবন্দী করেছি।


কবুতর

লোকেশন:

আমি অনেক ছোটবেলা থেকেই কবুতর পালন করি। কবুতরের খুনসুটি কবুতরের বাক বাকুম ডাক আমার কাছে খুবই ভালো লাগে। এক সময় শখের বসে পালন করলে ও এখন কিন্তু বেশ ভালো টাকা উপার্জন হচ্ছে। প্রায় ২৫ জোড়া কবুতর রয়েছে প্রতিনিয়ত বাচ্চা ফোটায়। এগুলা বিক্রি করলে মোটামুটি হাত খরচটা চলে যায়। দুটি কবুতর ভর দুপুরবেলা বসে খুনসুটি করছিল ঠিক সেই সময়ই ফ্রেমবন্দি করা।


গেছো পোকা

লোকেশন:

এই পোকাটি হয় তোমাদের সবারই পরিচিত আমাদের এলাকার ভাষায় একে গেছো পোকা নামে ডাকে সবাই। বিশেষ করে এই পোকা গুলো লাটিম গাছে বেশি দেখা যায়। লাটিম গাছে বাসা বাঁধে। লাটিমের পাতা খেয়ে জীবন ধারণ করে। আমাদের বাড়ির পাশে একটি লাটিম গাছ থেকে এই প্রকার ফটোগ্রাফিটি করেছি। দেখতে মোটামুটি অনেক সুন্দর লাল কালো ডোরাকাটা দাগ।


মধু আহরণ

লোকেশন:

উপরের দুটি ফটোগ্রাফি তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুলের উপর থেকে প্রজাপতি মধু আহরণ করছে। এবং অপর একটি ফুলের উপর থেকে লাল কালো ভোমরা মধু খাচ্ছে। এই দুটি সৌন্দর্য আমি আমার ফুল বাগান থেকে ফ্রেমবন্দি করেছি। যদিও সহ ছিল না যেহেতু বারবার উড়ে উড়ে ঘুরে ঘুরে মধু আহরণ করে এরা। এজন্য অনেকগুলো ক্লিক করার পরে এই সুন্দর দুটি ছবি প্রস্তুত করতে স্বার্থক হয়েছি। আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে।


মাছ শিকার

লোকেশন:

খুব সকালে নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে সেই সময় এই দুটি ছবি ফ্রেমবন্দি করেছি। সকাল বেলায় নদীর পাড়ে সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হয়েছি। তাইতো বারবার সময় পেলে ঘুরে আসতে মন চায় নদীর পাড়। এখন বর্ষার মৌসুম নদী পানিতে ভরে যাচ্ছে। জেলেরা এখন অনেক ব্যস্ত এবং খুশি প্রতিনিয়ত মাছ শিকার করছে। দুয়ার নামে এক ধরনের মাছ শিকার করা ফাঁদ রয়েছে যেটি পানির মধ্যে পেতে রেখে মাছ শিকার করা হয়। এই ফটোগ্রাফির মাধ্যমে সেই পদ্ধতিতে মাছ শিকারের দৃশ্য দেখিয়েছি আপনাদের।


লোকেশন:

গোধূলি বিকেল আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। বিশেষ করে যদি নদীর পাড়ে থাকি তাহলে তো কোন কথাই নেই। এই ছবিটি গতকাল বিকেলে নদীর পাড় থেকে ফ্রেমবন্দি করা। দেখতেই পাচ্ছেন পড়ছি আকাশ রক্তিম আভায় আলোকিত। সূর্যটা হাতের মধ্যে নেয়ার চেষ্টা। মূলত এর সৌন্দর্যটা উপভোগ করতে চেয়েছি এবং সৌন্দর্যটা ধরে রাখতে চেয়েছি ফ্রেম মন্দির মাধ্যমে। যাও গিয়েছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট বেশ কিছু ফটোগ্রাফি নিয়ে আলোকপাত করলে আমার আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।



ডিভাইসঃcanon600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। পাখির ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বর্ণনা সহ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

পাখির ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে মন্তব্য করে সাথে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে টিয়া পাখির ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

টিয়া পাখি আমার নিজের পোষা আর প্রজাপতি মন থেকে ফটোগ্রাফি করা। দুটি ফটোকরে আছি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফার সৌন্দর্য ভিন্নরকম। বিশেষ করে টিয়া পাখির ফটোগ্রাফিটি সুন্দর হয়েছে। মিঠু শুনে মিনা রাজুর মিঠুর কথা মনে পড়ল। গোধূলি বিকেলে নদীর পাড়ের ফটোগ্রাফিটিও অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার পোষা টিয়া পাখি মিঠুকে দেখে মিনা কার্টুনের সেই মিঠুর কথা মনে পড়ে গেল। এভাবে মুক্ত করে রেখেছেন পাখিটিকে দেখে সত্যিই ভালো লাগলো। আসলে প্রাণীদের প্রতি যদি ভালোবাসা থাকে তারাও আমাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু প্রাণীদের প্রতি যদি ভালোবাসা দেখানো যায় তাহলে ওরাও ভালোবাসা প্রদর্শন করে।
দীর্ঘদিন ধরে আমাদের পরিবারেরই একটি সদস্য মতো রয়েছে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার অনেক ভালো লাগে। আজকের ফটোগ্রাফি টাও আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে শেষের ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত আমার ফটোগ্রাফি পোস্ট পর্যবেক্ষণ করেন এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ দেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

দারুন লাগলো ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো। লাটিম গাছ কোনটা?? আসলে বুঝতে পারছি না। তবে বাড়িতে এই পোকাটি আমি দেখেছি।ভীষণ ভালো দেখতে লাগে।গোধুলী বেলা আমার ও খুব পছন্দ। সূর্য কে হাতে নেয়ার চেষ্টা করে ফটোগ্রাফিটি কিন্তু দারুন হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয় সব সময়। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

গ্রামে গেলে লাটিম গাছ খুঁজে দেখিয়েন বড় বড় পাতা লম্বা লম্বা গাছ ছোট ছোট ফল গোল গোল।
ধন্যবাদ

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভালো লাগলো আপনার এই সুন্দর বিভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো। যেখানে টিয়া পাখি থেকে শুরু করে অনেক কিছু ক্যামেরা ধারণ করেছেন। খুঁজে পেয়েছি বিভিন্ন ধরনের পাখি এবং গ্রামীণ দৃশ্য, সব মিলে ছিল অতি চমৎকার।

 3 years ago 

আমার ফটোগ্রাফির মাঝে ভিন্ন ধরনের সৌন্দর্য খুঁজে পেয়েছেন জানতে পেরে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38