ফটোগ্রাফি 📸📸 পাখিদের সৌন্দর্য 🦅

in আমার বাংলা ব্লগ3 years ago

২৫চৈত্র , ১৪২৯ বঙ্গাব্দ

০৮এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
১৬রমাদান, ১৪৪৪ হিজরী
শনিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


পাখিদের মেলা

1680924862899.jpg

সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়ায় ঘেরা পাখি ঢাকা আমাদের এই সবুজ বাংলা।। প্রকৃতির এক রূপময় বৈচিত্র দিয়ে ঘেরা একদিকে সমুদ্র একদিকে পাহাড় আর দেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে হাজারো ছোট বড় নদী। ঘুম ভাঙে সকালে পাখির কিচিরমিচির ডাকে সোনালী সকাল শুরু হয় এক মায়াবী আহবানে।। গ্রাম অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যে ঘেরা ।গ্রামের মেঠো পথ আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা অনন্য সৌন্দর্যে ভরপুর।। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পাখি বিভিন্নভাবে। এবং প্রকৃতির সৌন্দর্য সাজিয়ে রাখার জন্য ব্যাপক ভূমিকা পালন করে।। আজ আপনাদের মাঝে শেয়ার করব সবার পরিচিত আমাদের দেশীয় জাতের কিছু পাখির ফটোগ্রাফি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


খয়েরি বুলবুলি

IMG_20230408_092559.jpg

লোকেশন:

উপরে যে পাখির ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রাম্য ভাষায় ঝোপ বুলবুলি বা খয়রি বুলবুলি পাখি বলে থাকে।। গায়ের রং খয়েরি সাদা এবং কালো ডোরাকাটা দেখতে খুবই সুন্দর দেখায় ছোট্ট পাখিটির লেজ অনেকটাই শরীর থেকে বড়। কিছুদিন আগে আমি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করেই দেখি একটি ঝোপের উপরে পাখিটি বসে আছে তখনই ক্যামেরা বন্দী করে।


দোয়েল

IMG_20230408_092750.jpg

লোকেশন:

এই পাখিটি আমাদের সবার চেনা আমাদের জাতীয় পাখির দোয়েল। যার ডাকে সকাল সকাল কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙ্গে। সাদাকালো তোরা কাটা দাগ ছোট্ট পাখিটির সৌন্দর্য অনেক। বিশেষ করে ভোর বেলায় সবুজ পাতার আড়ালে কিচিরমিচির সুরে এই পাখির শব্দই বেশি শোনা যায়। বেশ কয়েকদিন আগে আমাদের বাগান থেকে ভর দুপুরবেলা গাছে টেনে বসে থাকা এই দোয়েলের ফটোগ্রাফিটি আমি ফ্রেমবন্দি করেছি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে।


টিয়া

IMG_20230408_092659.jpg

লোকেশন:

আমি একজন পাখিপ্রেমিক মানুষ ছোটবেলা থেকেই সব সময় আমার ঘরে খাঁচার মধ্যে একটা নয় একটা পাখি থেকেই যেত। এর জন্য বাবা-মার কাছে অনেক সময় গালি খেয়েছি আবার অনেক সময় অনেক পাখিকে ছেড়েও দিতে হয়েছে।। উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ টিয়া গত তিন বছর আগে এই টিয়া পাখিটি বাচ্চা থেকে পালন করা শুরু করেছি। এখন অবশ্য ও অনেক বড় হয়ে গেছে বেশ কয়েকটি কথাও বলতে পারে। কিন্তু ছেড়ে দিলে কখনোই আমাদের বাড়ি ছেড়ে কোথাও যায় না।। ওরা উরি করবে ঘুরেফিরে আবার ওর খাঁচায় এসে থাকবে।। মাঝে মাঝে আমি হাতে বা কাঁধে বা মাথায় নিয়ে ঘুরাঘুরি করি। ও ঘোরাঘুরি করতে অনেক ভালবাসে। মাঝে মাঝেই যখন বাইক নিয়ে বের হয় যদি খাঁচার বাহিরে থাকে তাহলে উড়ে এসে বসবে আমি যেখানে যেখানে যাব আমার সাথে সাথে সেখানেই যাবে। এর মানে বলতে পারেন ও আমাদের পরিবারের একজন সদস্য এখন।


কবুতর

IMG_20230408_092920.jpg

লোকেশন:

আমি খুব ছোটবেলা থেকেই কবুতর পালন করি খাঁচার মধ্যে এক জোড়া কবুতর পালন করা থেকে আমার কবুতর পালন করা শুরু।। এখন অবশ্য বড় একটি কবুতরের ঘর রয়েছে যার মধ্যে প্রায় 40 টি কবুতরের বসবাস।। দুপুর বেলা ঘরের চালে বসে থাকা কবুতরটি ফ্রেম বন্দি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।


মাছরাঙা

IMG_20230408_091735.jpg

IMG_20230408_092449.jpg

লোকেশন:

মাছরাঙ্গা পাখি আমাদের সবারই পরিচিত লম্বা ঠো ট গায়ের রং সবুজ এবং লালচে ঠোট দুটি লাল লম্বা লেজ। এর চোখের দৃষ্টি খুবই প্রখর শিকার ধরতে দুর্বার গতিতে ছুটতে থাকে।। ১০০ টা নিশানা করলে ৯৮ টাই শেষ সফলতা অর্জন করে। গত কয়েকদিন আগে নদীতে ঘুরতে গিয়েছিলাম নদীর ভিতরে ডালপালা ফেলানো রয়েছে তার উপরে বসে মাছ শিকার করছিল ঠিক সেই মুহূর্তেই ফ্রেম বন্দি করেছে।


সাদা বক

IMG_20230408_091705.jpg

IMG_20230408_092522.jpg

লোকেশন:

সাদা বক বলুন আর কানা বক বলুন একই কথা এই পাখিটি আমাদের সবার পরিচিত খালে বিলে নদীতে যেখানেই একটু পানি থাকে সেখানেই ওত পেতে বসে থাকে শিকার ধরার জন্য। বিশেষ করে খুব ছোটবেলায় বইয়ে পড়েছিলাম কানা বগির ছা কবিতা। দুটি ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন বকের ছবি অল্প পানিতে মাছ শিকারের দৃশ্য।


কালো ঝুটি বুলবুলি

IMG_20230408_093001.jpg

লোকেশন:

কাল ছুটি বুলবুল পাখি আমাদের সবারই পরিচিত ঝোপ-ঝাড়ে অথবা গাছের ডালে পিরাই দেখা যায়। এই ছবিটি আমি ফ্রেমবন্দি করেছি নদীর পারে ঝোপের মধ্যে বসে যখন শিকার ধরছিল ঠিক সেই মুহূর্তে। কালো পাখিটি মাথায় একটি জুটি রয়েছে শরীর থেকে লেজ অনেকটাই বড়। দেখতে খুবই সুন্দর মাঝে মাঝেই শিষ বাজিয়ে উড়তে থাকে।
দেখতে দেখতে পোস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন যে ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে ফটোগ্রাফি করে পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করে থাকে।। আজকের পর্বের দেশীয় অনেকগুলো পাখির ছবি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পাখিগুলো একটি। যখন শস্য শ্যামলা দেশের পাখিগুলো যখন ডাকে ডাক শুনতে অনেক ভালো লাগে। সত্যিই আপনি অনেক সুন্দর সুন্দর পাখি ফটোগ্রাফি করেছেন। পাখিগুলো ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো আমার কাছে। এবং অনেক সুন্দর করে পাখির ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে মনে হচ্ছে এখন আসলে আমার ফটোগ্রাফি গুলো সার্থক হয়েছে ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ করার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই তো দেখছি একদম প্রফেশনাল ফটোগ্রাফার। প্রত্যেকটা শর্ট দুর্দান্ত নিয়েছেন ভাই। আর এর আগের এমন ফটোগ্রাফি বাংলা ব্লগে খুব কমই দেখেছি। ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি এর জন্য।

 3 years ago 

ভাই ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি আমার অন্যরকম একটি দুর্বলতা কাজ করে চেষ্টা করে যাচ্ছি ভালো ফটোগ্রাফির স্কিল তৈরি করার জন্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আমার কাছে যতটুকু মনে হয় পাখির ফটোগ্রাফি করা সবচেয়ে কঠিন। কারণ পাখির ফটোগ্রাফি করতে গেলেই উড়ে চলে যায়। আর ঠিক সময় ফটোগ্রাফি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ঠিকই বলেছেন পাখিদের ফটোগ্রাফি করা খুবই কষ্টসাধ্য কেননা আশেপাশে গেলে তারা ফুরুত করে উড়ে চলে যায়।।
অনেক সাবধানে ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দি করেছিলাম আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

গ্রাম বাংলার অপার সৌন্দর্যে ভরা আমাদের এই পাখিকুল।আপনি বেশকিছু পাখির ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে। আসলে পাখির ফটোগ্রাফি করা খুব কঠিন কাজ।আপনি তা সত্বেও খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করলেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার ফটোগ্রাফিতে যে পাখিগুলোর ফটোগ্রাফি শেয়ার করেছি আপনার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু।।

 3 years ago 

পাখি আমার খুব পছন্দের প্রাণী। বিভিন্ন রঙের পাখির সমারোহে ঘেরা আমাদের বাংলাদেশ। তাদের মধ্যে কিছু সুন্দর পাখির ছবি আপনি ক্যামেরাবন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি পাখি দেখতে অনেক সুন্দর লাগছে। বুলবুলি, দোয়েল, মাছরাঙা খুব সুন্দরভাবে ডালে বসে আছে। উড়ন্ত বক কত দেখেছি, আজ আপনার ছবি দেখে আবার মনে পড়ল। আপনার ক্যামেরা যেমন ভাল ছবিও তুলেছেন প্রফেশনালদের মত। এই ছবিগুলো তুলতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিকই বলেছেন বিভিন্ন ধরনের পাখি ঘেরা আমাদের এই বাংলাদেশ।।
সৌন্দর্যের অনেকাংশই পাখি দিয়ে ঘেরা ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আপনি তো দেখতেছি খুব চমৎকার চমৎকার কিছু পাখির ফটোগ্রাফি করেছেন। সবুজ শ্যামলা দেশে অনেক সুন্দর পাখি দেখা যায়। তবে আপনার পাখির ফটোগ্রাফি সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে পাখিগুলোর ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আসলে চেষ্টা করছি সব সময়ই ভালো ফটোগ্রাফির মাধ্যমে নিজের স্কিল ডেভেলস করার এবং ভালো একজন ক্যামেরাম্যান হওয়ার।।

 3 years ago 

পাখিদের আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলেছেন ভাইয়া । টিয়া পাখিটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। অনেকদিন পর ফটোগ্রাফির মাধ্যমে অনেকগুলো পাখি একসাথে দেখতে পেলাম । ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পাখিগুলোর ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে বিশেষ করে আমার পোষা টিয়া পাখিটি।।
ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আপনার আজকের ফটোগ্রাফি অসাধারণ লেগেছে বিভিন্ন ধরনের পাখির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমাদের বাংলাদেশের বৈচিত্র খুব সুন্দর একদিকে সবুজ শ্যামল গ্রাম অন্যদিকে এত সুন্দর সুন্দর পাখি দৃশ্য যেন অনেক ভালো লাগে। প্রতিটি পাখির ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে ভাইয়া। আপনি এতগুলো পাখির ফটোগ্রাফি কোথায় থেকে সংগ্রহ করলেন?

 3 years ago 

আসলে গ্রাম বাংলায় এলে এখনো অনেক সৌন্দর্য চোখে পড়ে যার অনেক কিছুই আমাদের অধিকার রয়েছে এই যে সুন্দর পাখিগুলো একত্রে আনতে পেরেছি ফটোগ্রাফির মাধ্যমে আমার অনেক ভালো লাগছে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37