ফটোগ্রাফি 📸📸 দেশীয় পাখি 🐦🐦

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

২০জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ

০৩জুন , ২০২৩ খ্রিস্টাব্দ
১৪জিলক্বদ ১৪৪৪ হিজরী
শনিবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🐦🐦

1685807486497.jpg

আজ আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। সেই সাথে ফটোগ্রাফি ছোটবেলা থেকেই আমার দেহের সাথে মিশে আছে।। যদিও এত ভালো ফটোগ্রাফি আমি করতে পারিনা তারপরও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো করার জন্য। আজ আপনাদের সাথে দেশীয় জাতের কিছু পাখির ফটোগ্রাফি শেয়ার করবো। যদিও পাখিগুলোর ফটোগ্রাফি করা এতটাও সহজ ছিল না ।কেননা এরা একটু সারা শব্দ পেলেই ফুরুত করে উড়ে চলে যায়। তারপরে যে পরিমাণ গরম পরছে গরমের ভিতর ধৈর্য ধারণ করেই এই প্রাণীগুলোর ফটোগ্রাফি করেছি।। আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে।


🐦🐦

IMG_20230603_211508.jpg

লোকেশন:

উপরের ফ্রেমে যে পাখিরে দেখতে পাচ্ছেন এটি আমাদের সবার পরিচিত এটাকে বলা হয় ভোরের দূত। তাছাড়া সব থেকে বড় পরিচয় হলো এই পাখিটি আমাদের জাতীয় পাখি।। এই পাখিটি সবথেকে ভীতু কোনরকম একটু শব্দ হলেই কোথায় যে উড়ে পালায় গাছের ডালে খুঁজে পাওয়া মুশকিল। তবে এই পাখির ডাকে আমাদের সকালে ঘুম ভাঙ্গে। সাদা-কালো গায়ে দুরা কাটা ছোট্ট দেহের গঠন দেখতে খুব সুন্দর।


🐦🐦

IMG_20230603_211223.jpg

লোকেশন:

গত শুক্রবারে প্রায় বেলা ১১ টা পর্যন্ত সকাল থেকে নিয়ে ফটোগ্রাফি করেছি। বিশেষ পর্ব আকারে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে তুলে ধরবো।। ফটোগ্রাফি করতে করতে একসময় ক্লান্তি বোধ করি এবং একটি পুকুর পাড়ে গাছের নিচে বসে পড়ি। হঠাৎ করেই দেখি মাছরাঙ্গাটা মাছ ধরে নিয়ে গাছের ডালে উঠে বসে খেতে শুরু করলো। আমিও ঠিক টাইম মতোই ফ্রেমবন্দি করে নিলাম।


🐦🐦

IMG_20230603_211246.jpg

লোকেশন:

দেশীয় জাতের এই পাখিটিকে আমরা ফিঙে বা ফেক্সকো বলে চিনে থাকি। সম্পূর্ণ দেহ কালো পশমে আবৃত লেজ দেহের তুলনায় অনেক বড়। তবে এই পাখি শিকার ধরতে খুবই ফটো। বিশেষ করে উড়ন্ত কীটপতঙ্গগুলো এর প্রধান টার্গেট এবং খাদ্য।। দুপুরবেলা গাছের মগডালে আনমনে বসে থাকা অবস্থাতেই ফ্রেমবন্দি করেছি।


🐦🐦

IMG_20230603_211429.jpg

লোকেশন:

যারা ছোটবেলা থেকেই শহরে বাস করে এই পাখিটি তাদের না চেনারই কথা। এটি হচ্ছে ডাহুক পাখী। সাধারণত এই পাখিগুলা ডোবা নালার পাশে বাসা বেঁধে বসবাস করে। বিশেষ করে গ্রাম গঞ্জের কচুরিপানার বড় পুকুরে এদের বেশি দেখা যায়।। ছোটখাটো দেখতে সুন্দর। কালোর উপরে ফুট করে ফুটকুনি সাদার প্রলেপ।এদের প্রধান খাদ্য মাছ। এই পাখিগুলো বিশেষ করে সকাল দুপুর সন্ধ্যায় অন্যরকম একটি সুরে ডেকে থাকে। যা অন্যান্য পাখির তুলনায় সম্পন্ন আলাদা। তবেই পাখিগুলো খুব চঞ্চল এবং ভীতু। মুহূর্তের মধ্যে পানিতেও ডুব দিয়ে হারিয়ে যেতে পারে।


🐦🐦

IMG_20230603_211350.jpg

লোকেশন:

উপরে ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন পানিতে ভাসমান চিনা হাঁস বা চীনা পাখি নামে আমাদের অঞ্চলে এটির পরিচিতি। সার্বক্ষণিক এরা পানিতে থাকে দল বেঁধে থাকতে বেশি ভালোবাসে।। গায়ে রং অনেক সুন্দর বিশেষ করে মাথার উপরে লাল ঝুটি থাকার কারণে এদের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। এটি আমাদের বাড়ির পাশের একটি দিঘি থেকে ফ্রেম বন্দি করা।।


🐦🐦

IMG_20230603_211310.jpg

লোকেশন:

এই পাখিটি কিন্তু আমরা গৃহপালিত বলতে পারি। প্রায় বাড়িতেই দেখা যায় কবুতরের পালন। আমি তো খুব ছোটবেলা থেকে কবুতর পালন করি। এটি আমার কবুতরের ফটোগ্রাফি। আমার বাড়িতে এখনো প্রায় 40 টার অধিক কবুতর রয়েছে। তাছাড়া কবুতরকে আমরা শান্তির প্রতীক হিসেবেই চিনি।। ঠিক দুপুর বেলা ঘরের চালে আনমনে বসে থাকা অবস্থায় ফ্রেমবন্দি করেছি।।


🐦🐦

IMG_20230603_211158.jpg

লোকেশন:

মানুষ পাখি আর কিছু পশু দেখবেন বাসা বেঁধে বসবাস করতে ভালোবাসে।। আসলে বাসা হচ্ছে আমাদের একটি ঠিকানা যেখানে আমরা আরাম আয়েশ এবং বিশ্রাম নিয়ে থাকি।। তেমনি একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেছি দেখতেই পাচ্ছেন একটি পাখির বাসা এবং বাসার পাশে বসে থাকা পাখি।। আমি যখন এ পাশ দিয়ে যাচ্ছিলাম বাসাটা খুবই নিকটে থাকায় পাখি আমার দেখে খুব ডাকাডাকি করছিল।। আমি যতই আঘাত ছিলাম ততই ডাক বেড়ে যাচ্ছিল। হয়তো বাসায় বাচ্চা থাকার কারণে এমনটি করছিল।। তো আমি আর না এগিয়ে ফটোগ্রাফি করে নিয়ে অন্য পাশ দিয়ে চলে যাই।। এই পাখিটিকে গ্রাম্য ভাষায় গাংশালিক বলা হয়।। যাইহোক আজকে দেশীয় পাখির বেশ কিছু আলোকচিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ।পরবর্তী পর্বতে আরো ভালো ভালো ফটোগ্রাফি করা রয়েছে পর্যায়ক্রমে সেগুলো শেয়ার করবো। আশা করছি আজকের ফটোগ্রাফি ভালো লাগবে। এবং আগামীর জন্য অপেক্ষা করবেন।।


ডিভাইসঃ canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেকদিন পরে দেশীয় কিছু সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম। বিশেষ করে মাছরাঙ্গা পাখিটি আমার কাছে খুব ভালো লাগে। আর ঘুঘু পাখিটি অসাধারণ সুন্দর ছিল। প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর, হাঁস গুলো ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।।

 3 years ago 

দেশীয় পাখির ভিন্ন রকমের কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্যতা বেশ অন্যরকম ছিল। আমার কাছে প্রত্যেকটা পাখির ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে। ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো করতে যেমন আমার কাছে ভালো লাগে, তেমনি দেখতেও ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনা খুবই সুন্দরভাবে দেখেছেন। জাস্ট অসাধারণ ছিল আপনার করা এই ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি এবং ফটোগ্রাফির বর্ণনা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।। সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য।।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। সত্যি ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। পাখিদের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। পাখির এই ফটোগ্রাফি গুলো করতে নিশ্চয় আপনার অনেক কষ্ট করতে হয়েছে‌। মাছরাঙ্গা পাখির দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া পাখীদের সৌন্দর্য দেখলে মনটা ভালো হয়ে যায়।। মাছরাঙ্গা পাখিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেশে পাখির ফটোগ্রাফি। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছিল চিনা হাঁস এর ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে দেখে অনেক জানতে পেরে খুশি হলাম।।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। এই পাখিগুলোর ফটোগ্রাফি দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, সাথে বর্ণনা অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে দেখে মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনি বরাবর বেশ ভালো ফটোগ্রাফি করেন ভাইয়া।আপনার আজকের ফটোগ্রাফিও চমৎকার ছিল।খুব সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত আমার ফটোগ্রাফি ফলো করেন জানতে পেরে খুবই ভালো লাগলো।। চেষ্টা করে যাচ্ছি ভালো ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখানোর জন্য ‌।

 3 years ago 

ফটোগ্রাফি করার যে আপনার সুন্দর অনুভূতি তা পড়ে অনেক ভালো লাগলো। আসলে এই ফটোগ্রাফি করতে একটা নিজস্ব আগ্রহ এবং ধৈর্য লাগে যা আপনার কাছে বেশ উপস্থিত অনুভব করি। খুব সুন্দর সুন্দর দেশীয় পাখির ফটোগ্রাফি নিয়েছেন অনেক কষ্ট করে। আপনার প্রতিটি ফটোগ্রাফি গুলো সত্যি বলতে ভাইয়া অনেক ভালো লাগে। এত সময় দিয়ে অনেক ধৈর্য ধরে আপনি ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি করতে ধৈর্য এবং আগ্রহ দুই টার খুব প্রয়োজন।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

এখানে থাকা প্রত্যেকটা পাখি আমার চেনা। আপনি বেশ কয়েক রকমের পাখির ফটোগ্রাফি করেছেন। এলোমেলো বিভিন্ন রকমের ফটোগ্রাফি আমি খুব ভালোবাসি। এরকম ফটোগ্রাফি গুলো আমি করতে যেমন পছন্দ করি, তেমনি দেখতেও ভীষণ ভালো লাগে। খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন, যা দেখে আমি একেবারেই মুগ্ধ। অনেক রকমের দেশীয় পাখি দেখতে পেলাম, আপনার এই ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে। খুব সুন্দরভাবে শেয়ার করলেন।

 3 years ago 

আপনিও ফটোগ্রাফি করতে ভালোবাসেন জানতে পেরে ভালো লাগলো।।
আসলে ফটোগ্রাফির প্রতি অন্যরকম একটি ভালোবাসা না থাকলে কখনোই এত ভালো ফটোগ্রাফি করা সম্ভব হয় না

 3 years ago 

পাখির এত সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন দেখে তো আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে প্রত্যেকটা পাখি আপনি ফটোগ্রাফি করেছেন যেন দেখে মনে হচ্ছে একদম স্বচক্ষে দেখছি চোখের সামনে গাছের ডালে বসে থাকা পাখি। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর একটি পোস্ট আজকে দেখতে পেরে।

 3 years ago 

পাখিদের ফটোগ্রাফি করা যদিও একটু ঝামেলা মনে হয় কেননা একটু সারা শব্দ পেলে হুট করে উড়ে অন্যত্র চলে যায়।।
যা হোক ফটোগ্রাফি গুলা দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38