এলোমেলো ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago
১৮ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
০২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
২১শাবান ১৪৪৫ হিজরী
শনিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



📸

আমাদের কমিউনিটির প্রায় সবাই অনেক ভালো ভালো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেন। ফটোগ্রাফি পোস্ট পেলে আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং সৌন্দর্য গুলো ভালোভাবে উপভোগ করি। সেই সাথে ফটোগ্রাফি পোস্টটি থেকে ভালো ফটোগ্রাফি করার জন্য নতুন কিছু আইডিয়া খুঁজে বের করার চেষ্টা করি। আসলে অন্যের পোস্ট থেকে ভালো আইডিয়া নিয়ে পরবর্তীতে এপ্লাই করে ভালো ফটোগ্রাফি করা যায়। এটা আমি আমার নিজের থেকে প্রমাণিত। যাহোক সবাই অনেক সুন্দর সুন্দর জামা আমাদেরকে উপভোগ করতে দেয় এজন্য আমিও আজ চলে আসলাম কিছু সৌন্দর্য নিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য বাড়াবাড়ি আমার অনেক প্রিয় এর মধ্যে পাখি নদী ফুল সব থেকে বেশি প্রিয়। আজকে প্রকৃতির কোল থেকে কিছু সৌন্দর্য এনেছি আপনাদের জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


📸

লোকেশন:

আমার কিন্তু ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। ঘুরতে গেলে নতুন নতুন অভিজ্ঞতা হয় সেই সাথে ভালো ফটোগ্রাফি ফ্রেমবন্দি করে রাখা যায়। গতকালকে সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম তখন রাস্তার ধার থেকে কুয়াশায় ভেজা এই দুটি সৌন্দর্য ফ্রেমবন্দি করেছি। একমাত্র যারা খুব সকালে ঘুম থেকে ওঠে তারাই সকালের সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আর সকালের সৌন্দর্য উপভোগের মধ্যে শিশির কোন অন্যতম।


📸

লোকেশন:

সময় পেলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে বিশেষ করে বেশিরভাগ সময় আমি নদীর পাড়ে গিয়ে নদীর পাড়ে সৌন্দর্যগুলো উপভোগ করে থাকি।। উপরের ফটোগ্রাফি তে আপনারা নদীর দুটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী এবং অন্যটি হচ্ছে পদ্মা। আমি আমার বেশ কিছু পোস্টে পদ্মা নদীর পাড়ে সৌন্দর্য দেখিয়েছি। এখন তো নদীতে স্রোত নেই ঢেউ নেই স্থির পানি। নদীর পাড়ে বসে থাকতে ভালই লাগিয়েছে রে হাওয়া আর ছুটে চলা মাঝিদের গানে বিকেলের সময়টা দারুন উপভোগ।


📸

লোকেশন:

উপরের ফ্রেমে আপনাদেরকে দুটি ফটো দেখিয়েছি এর মধ্যে প্রথমটি হল আমার পোষা পাখি মিঠু। যার ফটোগ্রাফি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সপ্তাহে একদিন যখন সময় পাই তখন চেষ্টা করি ওকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। আরেকটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে অনেক গাছ। এটা আমাদের পাশের গ্রামে অবস্থিত নদীর পাশ দিয়ে রাস্তার রাস্তার পাশ দিয়ে এমন সুন্দর করে বনায়ন করা। আসলে বিকেল হলে এই রাস্তা গুলোতে অনেক মানুষের আনাগোনা হয়। নদী এবং সবুজ সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। আমিও গিয়েছিলাম মিঠুকে সাথে নিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে সেখান থেকেই এই ফটোগ্রাফি করা।


📸

লোকেশন:

আমার মনে হয় শতকরা ৯৫ ভাগ মানুষের গোধূলি বিকেলটা খুবই প্রিয়। আমি তো কাজের ফাঁকে সময় পেলে গোধূলি বিকেলটা নদীর পাড়ে কাঁদানোর চেষ্টা করি। আসলে পদ্মা নদীর পাড়ে বসে এমন গোধূলি বিকেলটা উপভোগ করতে খুবই ভালো লাগে অনেক ছোটবেলা থেকে। উপরের দুটি ফটোগ্রাফিতে আপনাদেরকে গোধূলির সৌন্দর্যটা দেখিয়েছি। অসীম আকাশের আবহাওয়ায় আলোকিত সবুজ গাছপালা যেন রক্তে রাঙিয়ে গেছে এমনটাই মনে হয়।


📸

কেউ শখে পড়ে আগুন জ্বালায় আবার কেউবা শীত নিবারণের জন্য আগুন জ্বালায়। আমরা কিন্তু সব করে আগুন জ্বালিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে। এই ফটোগ্রাফিটি বেশ কিছুদিন আগে তীব্র শীতের মধ্যে করা। বন্ধুদের নিয়ে আমাদের স্কুল মাঠে আড্ডা দেওয়ার সময় এরকম আগুন ধরিয়েছিলাম। আসলে এই ফটোগ্রাফিটি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আগুন শিখা উপরের দিকে উঠে যাচ্ছে। যাইহোক আজকের মত এই সৌন্দর্যগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দূর্দান্ত কিছু ছবি নিয়ে আজকের পোস্টটি সাজিয়েছেন। আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম, আমার বাংলা ব্লগের সবাই অসাধারণ ফটোগ্রাফী করে। সত্যিই আপনাদের থেকে শেখার আছে অনেক কিছু।
আমিও আপনার মতো ফুল, পাখি, নদী এগুলো পছন্দ করি।
পাখি, আগুন, আকাশ, আর শিশির ভেজা ছবিটা অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে তাই তো আমার ফটোগ্রাফির মধ্যে সব সময় প্রাকৃতিক সৌন্দর্য বেশি থাকে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি প্রকৃতির কোল থেকে আসলেই অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের জন্য এনেছেন ।সবথেকে কুয়াশা ভেজানো ঘাস আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া ।ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কুয়াশায় ভেজা ঘাস আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি কিন্তু খুব চমৎকার ক্যাপচার করেন।আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।বিশেষ করে নৌকা,পথের,পাখি,কুয়াশা সত্যি এক কথায় অসাধারণ হয়েছে। সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নৌকা পাখি কুয়াশা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু সবসময় সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্ ! চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ বিশেষ করে নদীর পাড়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

নদীর পাড়ের সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে তাই তো সময় পেলেই নদীর পাড়ে গিয়ে সময়টা অতিবাহিত করার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনার এলোমেলো ফটোগ্রাফি দেখে চোখদুটো যেন জুড়িয়ে গেল। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখামাত্রই ভাল লেগে গেল। আপনি ঠিকই বলেছেন ভাই, নদীর পাড়ে ঘুরতে, নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে, আবার গোধূলি লগ্ন দেখতে ভীষণ ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

গোধূলি সময়টা নদীর পাড়ে বসে যত ভালোভাবে উপভোগ করা যায় এত ভালো সময় আর আমি কোথাও পাইনি।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। পদ্মা নদীর পাড়ে চমৎকার সময় অতিবাহিত করেছেন। টিয়া পাখির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে । এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে মন্তব্য করার জন্য আসলে টিয়া পাখিটি আমাদের পরিবারেরই একজন সদস্য বর্তমানে।

 2 years ago 

আসলে আপনার মত ঘোরাঘুরি করতে আমারও খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর জায়গা ভ্রমণ করেছেন। বিশেষ করে পদ্মা নদীর পারে অপরূপ সৌন্দর্যময় নৌকার ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পদ্মা নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন ভাইয়া ছবিগুলো এক কথায় আমার কাছে দারুণ লেগেছে। হ্যাঁ গোধূলি বিকেলের সৌন্দর্যটা কিন্তু সবার কাছেই খুবই ভালো লাগে, এই ফটোগ্রাফি পর্বে আমার কাছে গোধূলি বিকেলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গোধূলি বিকেলের সৌন্দর্যটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39