আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ** আমার তোলা রেনডম ফটোগ্রাফি।** আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
- কম বেশি সবার পছন্দের খাবার হচ্ছে ডাল পুরি। বিকেল বেলায় নাস্তা হিসেবে ডাল এবং পুরি পারফেক্ট একটি খাবার। খেতে সত্যি ভীষণ মজাদার লাগে। বিশেষ করে তো গরম গরম হলে জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। আমি তো কম বেশি প্রতিদিন বিকেল বেলায় অফিস থেকে বের হয়ে ডাল এবং পুরি খাই। এধরনের খাবার গুলো একটু কম খাওয়া ভালো না হলে গ্যাস হয়ে যায়।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
- আমার বাসায় হঠাৎ করে ফড়িং এবং প্রজাপতি চলে আসে। আমি মাঝে মধ্যে তাদের ফটোগ্রাফি করার চেষ্টা করি সুযোগ পেলে। গতকাল সন্ধ্যার পর দেখলাম একটা ফড়িং দেওয়ালে বসে আছে। আমি একটু কাছে গেলাম এর পরেও ফড়িং উরছে না। এর পরে বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। তার পরে হাত দিয়ে ফড়িং ধরে একটা ফটোগ্রাফি করলাম। এর পরে ফড়িং টিকে জানালা দিয়ে বাইরে ছেড়ে দিলাম।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
- আমাদের বাসায় বেশ কয়েকটা বিড়াল রয়েছে। আমার মেয়ে তো বিড়াল দেখলে আগে ভয় পেতো। তবে এখন সে বিড়াল দেখলে বিড়াল ধরতে চায় এবং অনেক খুশি হয়। আমাদের রুমের দরজা বন্ধ থাকলে। মাঝে মধ্যে জানালা দিয়ে বিড়াল চলে আসে। আমি আর আমার মেয়ে মিলে খেলা করছিলাম হঠাৎ করে বিড়ালটি চলে আসে। এর পরে দেখলাম লিয়া মনি ভীষণ খুশি। মেয়েকে কোলে নিয়ে কয়েকটা ফটোগ্রাফি করলাম। আপনাদের সাথে শেয়ার করলাম।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
- ছবিতে দেখতে পাচ্ছেন সমুদ্রের টোনা মাছ। টোনা মাছ আমার পছন্দের একটি মাছ। কয়েকদিন আগে আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ করে বেশ কিছু টোনা মাছ দেখলাম। এর পরে আমি এই মাছটিকে ৫০০ টাকা দিয়ে কিনে নিলাম। টোনা মাছে কাঁটা না থাকার কারনে খেতে মজা লাগে। এবং মাছটির রান্নার স্বাদ ও ভীষণ সুস্বাদু লাগে। টোনা মাছ অনেক শক্তিশালী মাছ। টোনা মাছ খেতে আপনারাও কি আমার মতো পছন্দ করেন?
সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই ছিলো আমার আজকের আয়োজন। আমার তোলা রেনডম ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | ফটোগ্রাফি পোস্ট। |
|---|---|
| ডিভাইস | realme 9 |
| বিষয় | আমার তোলা রেনডম ফটোগ্রাফি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আজকে আপনি সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে ডাল পুরি ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং বিড়ালের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। তবে আমার মেয়েও আগে বিড়াল দেখলে অনেক ভয় পেত। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/HouqeLimon/status/1864637264401457663?t=jGjxK1Q4mBZbIj2BXdxnig&s=19
চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে নিলাম আপনার পোস্টের মাধ্যমে।আজকের অ্যালবামে থাকা ফটোগ্রাফি গুলো প্রত্যেকটি ভীষণ সুন্দর হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বিড়ালের ফটোগ্রাফি।কত সুন্দর লাগছে বিড়ালটিকে। সুন্দর উপস্থাপনার সাথে চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
বাহ্ , চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য
বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
টুনা মাছ আগে কখনো দেখিনি আপনার পোস্টের প্রথম দেখলাম। ফড়িং তাকে কিভাবে ধরেছেন আপনি! বাপরে। সব কটা ছবি খুব জীবন্ত। যাকে বলে লাইভ ফটোগ্রাফি। আমার তো বেশ ভালো লেগেছে।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
আপনার ধারণা করা চমৎকার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক সুন্দর ভাবে আপনি প্রত্যেকটা ছবি ক্যাপচার করেছেন। এমন চমৎকার ছবি দেখলে ভালো লাগে আমার।
ভাই বিড়াল টি অনেক সুন্দর। আমার বাড়িতে ও তিনটা আছে।আপনি অনেক সুন্দর করে ছবি তুলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।