আমার তোলা কিছু আলোকচিত্র।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার। আমি @limon88 বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার তোলা কিছু আলোকচিত্র। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
- এই ফুলটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন ধরনের রয়েছে। চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে আমার কাছে সব সময়ই ভালো লাগে। তবে আমার কাছে সাদা ফুল ভীষণ ভালো লাগে। চন্দ্রমল্লিকা ফুল আপনাদের কাছে কেমন লাগে?
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
- গ্রাম বাংলার সব চেয়ে পরিচিত ফুল হচ্ছে সরিষা ফুল। এখন সরিষা বেশিরভাগ জায়গায় চাষ করা হয়। সরিষা ক্ষেতে ঘুরতে ভীষণ ভালো লাগে। আমি কিছুদিন আগে সরিষা ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে সরিষা ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করলাম।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
- আজকে জুমার নামাজ শেষ করে বের হলাম। রাস্তায় পাশে দেখলাম কিছু লোক জন শরবত বিক্রি করতেছে। আমি কাছে গিয়ে দেখলাম শরবত গুলো বিভিন্ন কালারের। আমি আবার এধরনের কালার করা শরবত খেতে পছন্দ করি না। আর আমার কাছে এগুলো বেশি একটা ভালো লাগলো না। তাই আমি সোজা বাসায় চলে আসলাম।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
- এগুলো হচ্ছে একধরনের বন্যফুল। এক সাথে অনেক গুলো ফুলের কলি। আমার কাছে ফুলের কলি গুলো দেখে অনেক ভালো লাগলো। এখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। চোখের সামনে যা পাই তাই ফটোগ্রাফি করার চেষ্টা করি।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
- আজকে সন্ধ্যার আগে বাসার ছাদে গিয়ে ছিলাম। আজকে আকাশ অনেক পরিষ্কার ছিলো। আর এখন শীত অনেকটাই কমে গিয়েছে। আজকে সকাল বেলা থেকেই রোদ উঠেছে। আজকে সন্ধ্যার আগে যখন ছাদে হাঁটাহাঁটি করছিলাম। তখন সূর্য অস্তের কিছু ফটোগ্রাফি করলাম। সূর্য অস্তের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।
এই ছিলো আমার আজকের আয়োজন। আমার তোলা কিছু আলোকচিত্র। ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। আশাকরি আপনাদের সবার আমার তোলা আলোকচিত্র গুলো দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | ফটোগ্রাফি। |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | আমার তোলা কিছু আলোকচিত্র। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার ফটোগ্রাফি পোস্ট বেশ ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। এই বন্য ফুলগুলো গ্রামের বাড়িতে খুব দেখতে পেতাম। সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফিও দারুন হয়েছে ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
https://twitter.com/HouqeLimon/status/1624017632432369665?t=FQzEWzIr30lYY1ukmyJUmw&s=19
বাহ্!আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে।আমারও ফটোগ্রাফি করার খুব শখ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভাই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ৷ আসলে ফটোগ্রাফি বরাবরই ভালো লাগে বিশেষ করে ফুলের ফটোগ্রাফি ৷ আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছিল ভাই ৷ তবে শেষ সূর্যাস্ত ফটোগ্রাফি দারুণ ছিল ৷
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
তোমার ছবি তোলার দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তোমার তোলা ফুলের ছবি এবং শেষের সূর্যের ছবিটি আমার দারুন লেগেছে।
চন্দ্রমল্লিকা ফুল আমার বেশ ভালো লাগে।
রাস্তার পাশের ঐ রঙিন শরবত না খাওয়াটাই উচিত।
খুব ভালো ফটোগ্রাফি ছিল লিমন।
এগিয়ে যাও।
চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
অও,ফটোগ্রাফিগুলি সুন্দর হয়েছে।বিশেষ করে শরবত রেসিপির ছবিটা বেশ লোভনীয় ছিল।সূর্য অস্তের ফটোগ্রাফিও বেশ আকর্ষণীয় ছিল, ধন্যবাদ ভাইয়া।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গেলো। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য চমৎকারভাবে মাধ্যমে তুলে ধরেছেন। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে দিনের দিন আপনার ফটোগ্রাফি করার দক্ষতাটা বেশ ভালই হয়েছে। আপনার আজকেও খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে শেষের সূর্য অস্তের ছবিটা আমার কাছে বেশি ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।