বন্ধুদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

আজ-সোম বার।
২৪-০৪০২০২৩

ফটোগ্রাফি তারিখ-
২২-০২-২০২৩
রোজ- বুধবার।

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির ভাই-বোন ও বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার আইডি নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন লেভেল প্রাপ্ত ইউজার।কমিউনিটির নিয়ম অনুযায়ী পোস্টার ভিন্নতা বজায় রাখতে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের অনুভূতি।

20230222_145856.jpg

লোকেসন
কিছুদিন আগের কথা আমি ও আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম।সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়ে থাকে।কেউবা চাকরি কেউবা ব্যবসা কমবেশি সবাই জীবিকার তাগিদে ব্যস্ত থাকে।গ্রামে গেলে বন্ধুদের সঙ্গে দেখা হবে অনেক আনন্দ লাগে। আমি অনেকদিন গ্রামের বাইরে আছি।কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে দেখা করে অনেক হাসি ঠাট্টা সময় কাটিয়েছি।আমার ফ্রেন্ডের কলেজে একটি ছোট্ট কাজ থাকার কারণে ও বলল কালকে কলেজে যেতে হবে তো সবাই মিলে চলো কলেজের পরে একটু ঘোরা যাক।কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা, আলাউদ্দিন নগর কলেজ সেখান থেকে আলাউদ্দিন পার্কে যেতে ১০ টাকা রিকশা ভাড়া অথবা ভ্যান ভাড়া।আমিও বললাম চল অনেকদিন একসাথে কোথাও ঘুরা হয় না আর আলাউদ্দিন পার্কেও অনেক দিন যায় না চলো সবাই মিলে ঘুরে আসি।সকাল ৯ টার দিকে আমরা রওনা হয়েছিলাম সবাই পার্কের উদ্দেশ্যে।

🍛খাবার🍛

পার্কে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় দুপুর হয়ে এসেছে।তাই সবাই মিলে পার্কের মধ্যে একটি রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। টেবিলে বসা মাত্রই ওয়েটার মেনু কার্ড নিয়ে চলে এলো।কাছ থেকে বেশকিছু চাইনিজ খাবার দেখতে পেলাম সেখান থেকে একটি খাবারের অর্ডার দিলাম। খাবারটি নাম আমার আসলে মনে হচ্ছেনা তবে খাবারটা খুবই সুস্বাদু ছিল।অনেকগুলো সবজির মিশ্রণে খাবারটি তৈরি করেছিল।টেস্ট ছিল অনেক ভাল তবে একটু টক অনুভূতি হচ্ছিল। সাথে ছিল আরও দুইটি রোস্ট। সব মিলিয়ে দারুন একটি খাবার।

20230222_145745.jpg

20230222_144755.jpg

20230222_145856.jpg

খাবার সময় বন্ধুদের সাথে কিছু ফটোগ্রাফি করেছি তার ফটো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো।ওই দিনটা স্মরণীয় হয়ে থাকবে কেননা খুবই আনন্দে কাটিয়েছিলাম ওই দিনটি।

20230222_145823.jpg

20230222_145906.jpg

বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল আমার পোষ্ট।আমার বাংলা ব্লগ সকল মেম্বারের জন্য রইল শুভ কামনা।আমার পোস্টটি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিজিট করার জন্য ধন্যবাদ।

🥀আল্লাহ হাফেজ🥀


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ক্যামেরাস্যামস্যাং এম ২১
ক্যামেরাম্যানমোঃ তৌফিক ইসলাম(@kosto)
Sort:  
 3 years ago 

আসলেই সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় ৷ অনেকেই ব্যস্ত হয়ে পড়ে জীবনের ব্যস্ততায় ৷ কারো সাথে তেমন দেখা হয় নাহ , হঠাৎ করেই মাঝে মাঝে এমন ভাবে বন্ধুদের সাথে দেখা হয় ৷ তখনই একটু মজা হয় ৷ যাই হোক , অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ৷ আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ! দেখেতো মনে হচ্ছে যে খাবার টা অনেক লোভনীয়। খাবার ডেকোরেশন দেখে মনে হচ্ছে অনেক মজাদার একটি খাবারের মেনু আপনারা সিলেকট করছেন। এভাবে অনেক দূরে ঘোরাফেরা করছেন তিনজন বন্ধু মিলে দারুন সময় কাটিয়েছেন। তবে দুপুরবেলায় যে খাবারটা খেলেন এটা অনেক মজাদার একটি খাবার ফ্রাইড রাইস সাথে তিন চার ধরণের আইটেম ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপু মূল্যবান মতামত জানানোর জন্য।

 3 years ago 

সত্যি ভাইয়া সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যায়। হয়তো ব্যস্ততার কারণে সেভাবে আর কারো সাথে সময় করে দেখা করা হয় না। কেউবা চাকরির জন্য ব্যস্ত কেউ বা পড়াশোনায়। এভাবেই হয়তো সময় কেটে যায়। বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং খাওয়া দাওয়া করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে মানুষের জীবনটা এমনই, আমরা ছোটবেলা ভাবি যে বড় হয়ে এটা করব সেটা করব। তবে বড় হওয়ার পর আমাদের কাধে বিভিন্ন ধরনের দায়িত্ব এসে পড়ে। এতে করে আমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যায়। যাইহোক আপনারা কয়েকজন বন্ধু মিলে একসাথে ঘুরাঘুরি করেছেন এবং খাওয়া-দাওয়া করেছেন দেখে খুব ভালো লাগলো। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ছোটবেলায় যেগুলো ভাবা যায় বড় হলে সেগুলো পূরণ হওয়া টা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় দায়িত্ব নামক একটি বোঝা কাঁধে এসে ভর করে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি আপনার বন্ধুদের সাথে খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনাদের খাবারের আয়োজনটা কিন্তু খুবই ভালো ছিল। সবাই মিলে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা। বন্ধুদের সাথে এভাবে ঘুরাঘুরি করার মজাটা সত্যি একেবারে অন্যরকম হয়। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ভালোই লাগলো।

 3 years ago 

ঠিকই বলেছেন আপুর বন্ধুর সঙ্গে এরকম সময় কাটাতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি ভাইয়া বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই আনন্দের হয়ে থাকে। আমার কাছে খুবই ভালো লাগে যখন সকল বন্ধু মিলে কোথাও ঘুরতে যাই খাওয়া-দাওয়া করি। এগুলো আসলে অনেক বেশি এনজয় করে থাকি। আপনার পোষ্টের মাধ্যমে আপনার বন্ধুদের সাথে ঘুরার অনুভূতিগুলোকে শেয়ার করেছেন পড়ে বেশ ভালই লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। গ্রামের বাড়িতে গিয়ে বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন। পার্ক আপনাদের বাড়ি থেকে মাত্র ১০ টাকা ভাড়া রিক্সা অথবা অটোরিকশা। পার্কের ভিতরে রেস্টুরেন্ট পরিবেশ মনে হয় অনেক ভালো। আর তিন বন্ধু মিলে খুব সুন্দর করে খানা খেয়েছেন। আসলে বন্ধুত্ব এমনই হওয়া দরকার। শত ব্যস্ততার মাঝেও বন্ধুত্ব টিকে থাকে। আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু বাসা থেকে নয় কলেজ থেকে দশ টাকার ভাড়া। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। কারণ অনেক সময় আপন মানুষগুলো অনেক পরিবর্তন হয়ে যায়। যাক গ্রামের বাড়িতে গিয়ে প্রিয় বন্ধুদের সাথে ভালই সময় কাটিয়েছেন। পার্কে গিয়ে ঘুরাঘুরির পর রেস্টুরেন্টে গিয়ে খুব পছন্দের খাবার খেলেন। তবে রেস্টুরেন্ট পরিবেশ মনে হয় অনেক ভালো। পার্কটি আপনাদের বাড়ি থেকে তেমন দূরে না। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

জি ভাইয়া রেস্টুরেন্টের পরিবেশের অনেকটা ভালো এবং শান্তশিষ্ট।আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে পোস্টটি ভিজিট করার জন্য।

পোস্টগুলো অনেক সংক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে নমিনেশনে দিতে পারিনা। এরপর থেকে চেষ্টা করবেন আরও বেশি লিখতে। আর আপনি যে খাবারটা খেয়েছেন সেখানে ছিল ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন, আর সম্ভবত চিকেন মাসালা। এটা একটা চাইনিজ সেট মেন্যু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে খাবারটির নাম জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36