ফটোগ্রাফি // সরিষা ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৯-১২-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সরিষা ফুলের ফটোগ্রাফি । আজকে সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে ছয়টার দিকে হাত মুখ ধুয়ে অল্প একটু নাস্তা করে বের হয়েছিলাম প্রাইভেটের উদ্দেশ্যে। প্রাইভেটে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছিল আজকে রাস্তায় কোন গাড়ি পাওয়া যাচ্ছিল না। প্রাইভেটে পৌঁছে প্রাইভেট শেষ করার পরে আজকে কলেজ ছুটি ছিল তাই বন্ধুদের সাথে বেশ কিছু সময় আড্ডা দিয়েছিলাম। তারপরে বাড়িতে ফিরে আবারো মাছ বিক্রয়ের উদ্দেশ্যে পুকুরের দিকে রওনা দিতে হয়েছিল। আজকে দুপুর বেলায় পুকুরে মাছ বিক্রি করেছিলাম বাড়িতে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে আবারো বন্ধুদের সাথে বিকেল বেলায় সরিষা ফুলের মাঝে ছবি তুলতে গিয়েছিলাম আমাদের মাঠে। বিকেল বেলায় বন্ধুদের সাথে সরিষা ফুলের মাঝে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম আজকে আপনাদের মাঝে সরিষা ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছে। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.....
আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আমাদের মাঝে মাঠের সরিষা ক্ষেতের ছবি তুলে উপরে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছি। আসলে আমরা যখন সরিষা ফুল দেখতে গিয়েছিলাম বেশ দূর থেকেই অনেকগুলো ছবি তুলে রেখেছিলাম আমি আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে দূর থেকে সরিষা ফুলগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। বিকেল বেলায় সুন্দর মনোরম পরিবেশে বন্ধুদের সাথে মাঠে সরিষা ফুল দেখতে যাওয়ার সময় বেশ আড্ডা দিয়েছিলাম সবাই মিলে। বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পরে আমরা সরিষা খেতে গিয়ে পৌঁছে ছিলাম। তারপরে সেখান থেকে আমি আমার মোবাইল ফোনে কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে।
এবার আপনার উপরের ছবি দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে কয়েকটি সরিষা ফুল এক জায়গায় ধরে রেখে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। তারপরে ছোট্ট ছোট্ট সরিষা গাছে সরিষা ধরেছে সেই ছবিও আমি আপনাদের মাঝে তুলে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এই সরিষা আমাদের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। আসলে এই সরিষা থেকে আমরা তেল পাই। সেই তেল আমরা সাধারণত রান্না করে খেয়ে থাকি এবং গায়ে মাখার কাজে ব্যবহার করে থাকি। এবং সরিষা থেকে খৈইল তৈরি হয়। এই খৈইল আমরা সাধারণত গরু ছাগলকে খাওয়ে থাকি। আমরা বেশিরভাগ সময় সরিষার খৈইল বাজার থেকে কিনে নিয়ে এসে মাছকে খাওয়াতাম আসলে মাছ অত্যন্ত বৃদ্ধি পেত এই খৈইল খাওয়ার কারণে।
এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আমরা যখন সরিষা বাগানে গিয়েছিলাম তখন দেখি অনেক মৌমাছি সরিষার ফুলের উপরে বসেছিল মধু সংগ্রহ করার জন্য। এই সরিষা ফুলের মাধ্যমে আমরা অনেক উপকৃত হই। সরিষা ফুলের মধু আমার কাছে বেশ ভালোই লাগে আমি প্রায় সারা বছর মধু খেয়ে থাকি। আসলে বিকেলের এই সুন্দর সময় আমরা সবাই মিলে বেশ দারুন ভাবে আড্ডা দিয়েছিলাম সরিষা ফুল বাগানের মধ্যে সময় অতিবাহিত করে।
সবার শেষে আপনারা দেখতে পারছেন আমরা তিন বন্ধু মিলে সরিষা ফুলবাগান দেখতে গিয়েছিলাম তখন একটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমাদের মাঠে এখন প্রায় প্রত্যেকের জমিতে এই সরিষা চাষ করা হয়। আসলে ধান কাটার পরে আমরা সকলেই সরিষা চাষ করে থাকি। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| শ্রেণী | সরিষা ফুলের ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | গাংনী,মেহেরপুর |
| W3W | location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/GKibreay/status/1737136373579276353?s=20
সরিষা ফুলের অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে শীতের সময় ফসলের মাঠের অন্যতম প্রধান আকর্ষণীয় এবং সুন্দর জায়গা হলো সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতের সরিষা ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
এইতো কিছুদিন আগে আমিও সরিষা ফুলের ধারণা ফটোগ্রাফি করেছিলাম। মাঠের মধ্যে গেলেই হলুদের সমাহার দ্বারা বেষ্টিত। সরিষা ফুলের দৃশ্য নতুন এক দৃষ্টান্ত ফুটিয়ে তোলে। যেটা আপনার ফটোগ্রাফির মধ্যে খুঁজে পেয়েছি। আজকের দিনটি খুবই সুন্দর ছিল। এই ফটোগ্রাফি সেটা প্রমাণ করে যেটা শীতের সময় সবাই উপভোগ করে থাকে।
ঠিক বলেছেন ভাই আপনি শীতের সময় সরিষা ফুলের ফটোগ্রাফি বেশ দারুন উপভোগ করে সবাই।
আপনারা সরিষা ক্ষেতে ঘুরতে গিয়ে সরিষা ফুলের বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন যা দেখে ভালো লাগলো। এ বছরে আমার এখনো সরিষা ক্ষেতে ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি। ইনশা-আল্লাহ সময় সুযোগ হলে একবার ঘুরে আসব। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সরিষা ফুলের এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনি সময় পেলে সরিষা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন জেনে বেশ ভালো লাগলো।
ভাইয়া গ্ৰামে রয়েছেন বলেই শীতকালীন এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারছেন। আপনার পোস্টের মাধ্যমে এত সুন্দর সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত বড় সরিষা ফুলের ক্ষেত দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার তো ইচ্ছে করছে সবগুলো ফুল তুলে নিয়ে আসি। বিকেল বেলা এমন সুন্দর জায়গায় সময় কাটাতে খুব ভালো লাগে।ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি গ্রামে আছি বলেই শীতকালীন প্রত্যেকটা ফসলের সাথে প্রকৃতির সাথে সময় উপভোগ করতে পারি।
মামা তুমি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছ। অনেকদিন হয়ে গেছে সরিষার খেতে যাওয়া হউ নাই। তোমার পোস্ট দেখে মন চাইছে এখন যদি শৈশব খেতে যেতে পারতাম তাহলে কিছু ক্ষনের জন্য প্রকৃতির সাথে মিশে যেতে পারতাম।
আমার পোষ্টের মাধ্যমে আপনার সেই শৈশবের স্মৃতি মনে পড়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো।
আবারও ধন্যবাদ মামু ছোট বেলার সেই স্মৃতি মনে করে দেয়ার জন্য ।
সরিষা ফুলের দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করলেন ভাইয়া। এ বছর এখনো সরিষা ফুল দেখা হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব যেতে ইচ্ছে করছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
এমনিতে ভাই সরিষা ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যি বেশ দারুন লাগে।
এবছর এখনো সরিষা ফুল দেখতে যাওয়া হলো না যাব যাব ভেবে যাওয়া হচ্ছে না খুব চমৎকার লাগছে আপনার ফটোগ্রাফি গুলো।সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
সরিষা ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। শীতের সময় সরিষা ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো ছিল। সরিষা ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎস দেওয়ার জন্য।