ফটোগ্রাফি // শাপলা ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৯-০৮-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি শাপলা ফুলের কয়েকটি ফটোগ্রাফি। আসলে ফটোগ্রাফি আমরা প্রত্যেকেই কম বেশি অনেক পছন্দ করি। আমি প্রায় প্রতি সপ্তাহে একটি করে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট করে থাকি। আসলে গতকাল থেকে মনটা বেশ খারাপ। বাড়ি থেকে মেসে এসেছি আজকে এগারোটার দিকে। তারপর আপনাদের মাঝে যুক্ত হয়েছিলাম একটা পোস্ট লিখেছিলাম সেটাও শেয়ার করেছি। তারপরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আরেকটা পোস্ট করা দরকার। তাই আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম। তবে চলুন আপনাদের মাঝে আজকে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা যাক.......
আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি শাপলা ফুলের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ছবিগুলো তোলা অনেকদিন আগে। আমি এবং আমার দুই বন্ধু মিলে মাছ ধরতে গিয়েছিলাম ঐইদিন সেখান থেকেই ফটোগ্রাফি করেছিলাম। আসলে সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল দেখতে পেয়েছিলাম তাই আমি কিছু ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমি অনেক কাছ থেকেই শাপলা ফুলের ছবিটি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমাদের দেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। আসলে ফুলটি ছবি তোলার জন্য আমাকে পানির মধ্যে নামতে হয়েছিল না পুকুরের বাউরির উপরে দাঁড়িয়েই আমি ছবিটি তুলতে সক্ষম হয়েছিলাম। আশা করি ছবিটা আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে।
আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের মধ্য থেকে একজন বন্ধু পানির মধ্যে নেমে পড়েছে কিছু শাপলা ফুল তোলার জন্য। আসলে এই জায়গাটি হচ্ছে জুগীরগোফা স্কুলের পেছনে আসলে আমি যে স্কুলে পড়তাম সেখানেই। আসলে বন্ধুরা মিলে একদিন মজা করে মাছ ধরতে গিয়েছিলাম সেই বিলে। আসলে এই বিলের নাম হচ্ছে মুণ্দুলি বিল। আসলে এই বিলে প্রত্যেক বছর বর্ষার সময় অনেক পানি জমে সেখান থেকেই মাছ হয়। আসলে মাছ খাওয়ার থেকে এভাবে ধরাটাই অনেক বেশি মজার। আমার বন্ধু যখন শাপলা ফুলের গায়ে হাত দিয়েছে তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা ভালভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার বন্ধু যখন শাপলা ফুলটি ছেড়ে তার নাকে ঘ্রাণ নিচ্ছিল তখন আমি একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে শাপলা আমাদের জাতীয় ফুল। প্রত্যেকটি মানুষের কাছে অনেক পছন্দের ফুল। আসলে এই শাপলা ফুলের বেশ ঘ্রাণ আছে। আমাদের দেশে প্রায় দুই কালারের শাপলা ফুল দেখা যায়। গোলাপি শাপলা ফুল এবং সাদা শাপলা ফুল। আসলে আমার কাছে দুটি কালার অনেক বেশি ভালো লাগে। আসলে সেই সময় আমি পানির মধ্যে নেমেছিলাম না কারণ আমার পায়ে অল্প একটু কাটা ছিল কাঁদা ঢুকবে বলে।
এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এবং আমার বন্ধু অনেক সুন্দর ভাবে ফুল দুইটা হাতে ধরে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ছবি তোলার পরে আমাদের পা দেখা যাচ্ছিল তাই ছবিটা আমি অনেক সুন্দরভাবে কেটে ছোট করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সেই দিন আমরা তিনজন বন্ধু সেখানে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। আর কখনোই হয়তো এভাবে বন্ধুদের সাথে সময় কাটানোর হবে না সেই সব স্মৃতিগুলো এখন মনে পড়ছে আপনাদের মাঝে শেয়ার করতে গিয়ে।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফুলটা আমি অনেক সুন্দর ভাবে আমার হাতে নিয়ে একটি ছবি তুলে শেয়ার করেছি। ফুলের পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফুলটা আমি নিচে ছোট ছোট গাছ রয়েছে তার উপরে ধরে ছবি তোলার চেষ্টা করেছি। নিচে সবুজ প্রকৃতির দেখা গেলে ছবিটা ফুটে উঠছে। আসলে এমনিতেই শাপলা ফুল আমি অনেক বেশি পছন্দ করি।
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এক বন্ধু আরেক বন্ধুকে শাপলা ফুল দিয়ে প্রপোজ করছে। আসলে বন্ধু আমাদের সাথে আলোচনা করতে ছিল আমি তো কখনোই প্রেম করতে পারিনা প্রেম করতে হয় কিভাবে আমাকে একটু শিখাও। তারপরে আমাদের একজন বন্ধু সবকিছু ভালোভাবে শিখিয়ে দিয়ে বলল এবার তুই এভাবে প্রপোজের প্র্যাকটিস কর। তখন আমি একটি ছবি তুলেছিলাম। আসলে বন্ধু কিন্ত তর কয়েকদিন পরে একটি প্রেম করেছিল এটা কিন্তু বেশ মজার একটি ব্যাপার। দুই মাস প্রেম করার পর তারা আবার বিয়ে করে ফেলেছে এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| শ্রেণী | রেনডম ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | oppo f21s pro , 64mp |
| পোস্ট তৈরি | @kibreay001 |
| লোকেশন | গাংনী,মেহেরপুর, জুগীরগোফা |
| W3W | Location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
শাপলা আমাদের জাতীয় ফুল আর এই শাপলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ও দক্ষতার সাথে এই ফুলের ফটোগ্রাফি করেছেন অসাধারণ ছিল।
ঠিক বলেছেন ভাই আপনি শাপলা আমাদের জাতীয় ফুল এই ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।
কত বছর হয়ে গেল নিজ চোখে পানিতে শাপলা ফুল দেখি না। শাপলা ফুল তো দুরের কথা আমাদের দিকে পানিই আসে না। জুগীরগোফা স্কুলের নামটা আপনাদের অনেকের পোষ্টে পড়েছি। ধন্যবাদ।
আপনি যেহেতু অনেক বছর শাপলা ফুল পানিতে দেখেননি তবে আমার পোষ্টের মাধ্যমে দেখে নিয়েন। যদি সরাসরি দেখতে হয় তাহলে আমাদের এলাকাতে চলে আসেন ভাই।
বাড়ি থেকে যখন মেসে যাওয়া হয় তখন মনটা খারাপ থাকে। কারণ ঘরের পরিবেশ এবং মেসের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য থাকে। যাক কিন্তু ধারাবাহিক কাজ গুলো করে যাচ্ছেন তাতে অনেক ভালো। শাপলা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে নিয়েছেন। ফুল টি দেখতে অনেক সুন্দর হয়েছে। তাছাড়া আপনারা এক বন্ধু আরেক বন্ধুকে উইশ করতেছেন মুহূর্তটি খুবই সুন্দর ছিল।
ঠিক বলেছেন আপু আপনি বাড়ি থেকে যখন মেসে চলে এসেছিলাম মনটা অনেক খারাপ ছিল। ধন্যবাদ ফটোগ্রাফি দেখে এত সুন্দর ভাবে মতামত শেয়ার করার জন্য।
বাহ্ বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ভাইয়া।দেখতে চমৎকার লাগছে ফটোগ্রাফি গুলো।শাপলা ফুলের এই রং আমার খুব ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://twitter.com/GKibreay/status/1693125864676868264?s=20
লাল রঙের শাপলা ফুলগুলো আসলেই দেখতে অনেক সুন্দর হয়। আর আমাদের গ্রামের এই পুকুরটাতে তো মানুষদেরকে প্রদর্শন করার জন্য এই শাপলা ফুল চাষ করা হয়েছে। এই পুকুরে প্রতিদিন প্রচুর পরিমাণে লাল রঙের শাপলা ফুল ফুটে।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
বেশ ভালো লাগলো মামা তোমার সুন্দর এই ফটোগ্রাফি গুলো। খুব সুন্দর ভাবে আজকে শাপলা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছ। অনেকজন সাথে ছিল দেখছি। আসলে অনেক দিন এভাবে শাপলা ফুল তুলতে যাওয়া হয়নি। তাই আজকের এই সুন্দর পোস্ট দেখে মুগ্ধ হলাম।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।