কয়েকটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১০-০৭-২০২৩)

IMG-20230705-WA0000.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আসলে আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছিলাম। প্রথমে সকাল বেলার দিকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাতটার দিকে। তারপরে অল্প একটু লেখাপড়া করেছিলাম। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট শেষ করে এসে আবারো কিছুক্ষণ লেখাপড়া করেছিলাম। তারপরে আপনাদের মাঝে অল্প একটু যুক্ত হয়েছিলাম। তারপরে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নামাজ থেকে এসে ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে অল্প একটু বাইরে ঘোরাফেরা করলাম তারপরে আবারো আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে চলে আসলাম। তবে চলুন আজকের পোস্টটি নিচে শেয়ার করা যাক.......

IMG-20230624-WA0003.jpg

ঈদের ছুটিতে বেশ কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম। আসলে বাড়িতে গেলে বিকেল বেলায় অনেক ছেলেপেলে মিলে রাস্তার দিকে হাঁটতে যাওয়া হয় বেশ ভালোই লাগে। বিকেল বেলার মনোরম পরিবেশ গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আসলে আমরা যখন সবাই মিলে হাঁটতে গিয়েছিলাম তখন কয়েকটি ছবি সংগ্রহ করে রেখেছিলাম ফটোগ্রাফি পোস্ট করব বলে। আপনার উপরের ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আমাদের এলাকার মাঠ এবং আকাশের দৃশ্যের ছবি তুলে শেয়ার করেছে।

IMG-20230624-WA0002.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আমাদের গ্রামের রাস্তার ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে গ্রাম অঞ্চলে শান্তশিষ্ট একটা পরিবেশ ব্রাজ করে সবসময়। আসলে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে খুবই কম গাড়ি-ঘরে চলাফেরা করে তাই হাঁটতে বেশ ভালই লাগে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি যখন ছবি তুলেছিলাম তখন রাস্তায় কোন গাড়ি ছিল না। বন্ধুরা মিলে যখন রাস্তায় হাঁটতে থাকে এবং অনেক আলাপ আলোচনা করতে থাকি তখন বেশ ভালই লাগে। এমনিতে আমি গ্রামে থাকতে সবথেকে বেশি পছন্দ করি। কিন্তু লেখাপড়ার জন্য শহরে থাকতে হয়। তাও মাঝেমধ্যে গ্রামে যাওয়ার চেষ্টা করি।

IMG-20230624-WA0001.jpg

আসলে অনেকদিন আগের তোলা একটি ছবি আমার মোবাইলে ছিল আসলে দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে ছবিটি তোলা হয়েছিল গত বছর শীতের সময়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কিছু পাতি হাঁস শীতে অনেক কাঁপতেছিল তখন ছবিটি তোলা হয়েছিল। আসলে তখন কয়েক দিন বেশ শীত পড়েছিল। এই ছবিটি হচ্ছে আমি তুলেছিলাম আমাদের বাড়ির পাশ থেকে। আসলে ছবিটি দেখে সেই শীতের সময়ের কথা মনে পড়ে গেল আসলে গরমের থেকে আমার কাছে শীত বেশি ভালো লাগে।

IMG-20230624-WA0000.jpg

এবার আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বন্ধুরা মিলে মাঠের মধ্যে যখন বসে ছিলাম ঠিক তখন সন্ধ্যা ঘন মুহূর্তে ছবিটি তোলা হয়েছিল। আসলে মনে হচ্ছে তখন সূর্যের আলো পৃথিবীর সাথে মিশে গিয়েছে। আসলে আমি যখন বাড়িতে যাই বেশিরভাগ সময় আমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে সেখানে বসে আমরা সবাই আড্ডা দিয়ে থাকি। আসলে আমাদের এলাকার ছেলেরা এবং বন্ধুরা আসরের পরে সবাই সেখানে চলে যায় আড্ডা দেওয়ার জন্য। আসলে সেই জায়গাটিতে বেশ সুন্দর মনোরম পরিবেশ সবসময়।

IMG-20230705-WA0001.jpg

আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে অনেক সুন্দর একটি পুকুর এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। আসলে আমি বাড়িতে আসলে এই পুকুরের উপরে বসেই প্রায় সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকি। এই পুকুরটি হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই। আসলে বিকেল বেলায় যখন এই পুকুরটিতে খাবার দেওয়া হয় তখন মাছ ভেসে ওঠে দেখতে বেশ ভালোই লাগে সেই সময়। আশা করি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট এর বিবরণ
শ্রেণীরেনডম ফটোগ্রাফি
ক্যামেরাredmi note 8 , 48mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনজুগীরগোফা,গাংনী,মেহেরপুর
W3WLocation
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাগ্নে দারুন কিছু ফটোগ্রাফি করেছে তোমার ফটো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব ফটোগ্রাফি বলে ভালোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে সূর্য অস্ত যায় ফটোগ্রাফিটা। সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করি প্রতি সপ্তাহে কিছু দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ধন্যবাদ মূল্যবান মতামত করার জন্য।

 3 years ago 

আমাদের প্রকৃতি খুবই সুন্দর বর্ষাকাল কিংবা শীত ঋতু যখনই দেখি না কেন ভিন্ন ভিন্ন সৌন্দর্য বহন করে। ঠিক তেমনি বর্ষাকালের প্রকৃতি অনেক ভালো লাগে হঠাৎ করে দেখা যায় মেঘাচ্ছন্ন। আবার হঠাৎ করে দেখা যায় রৌদ্র এ হচ্ছে বর্তমান সময়ের প্রকৃতি। আকাশের দৃশ্য খুব সুন্দর করে নিয়েছেন আপনি। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার সব গুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোর সাথে বর্ণনা পড়ে মুগ্ধ হলাম। সাধারন বিষয়কেও আপনি অসাধারন করে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই যেমন ছবি তুলেছি ছবি আকারে বর্ণনা দেওয়ার জন্য। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37