কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০২-০৮-২০২৩)

IMG_20230723_173615.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আসলে বেশ কয়েকদিন ধরে খুবই ব্যস্ত সময় পার করছি। আসলে আমি সব থেকে বেশি ব্যস্ত সময় পারকরি লেখাপড়ার কারণে। আপনারা সবাই জানেন লেখাপড়া করার উদ্দেশ্যে বাইরে থাকতে হয়। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে বাইরে অল্প একটু হাঁটাহাঁটি করেছিলাম। তারপরে একটু আড্ডা দিয়েছিলাম। তারপরে তুহিন মামা ফোন দিয়েছিল দিয়ে ডাকলো তাই মামার সাথে একটু দেখা করতে গেলাম। মামার কাছ থেকে দুজন মিলে চলে গেলাম একটু স্কুল ফিল্ডে গিয়ে সেখানে সবাই মিলে বসে থেকে আবারও বাসায় ফিরে এসেছিলাম। বাড়িতে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে ভাবলাম আজকে এখনো পোস্ট করা হয়নি তাই পোস্ট লেখা শুরু করে দিলাম। তবে চলুন আজকের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা যাক.........

IMG_20230723_173820.jpg

আসলে কমবেশি প্রত্যেক সপ্তাহে প্রায় ফটোগ্রাফি পোস্ট করে থাকি। ফটোগ্রাফি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া পাওয়া যায় না। প্রত্যেকে ফটোগ্রাফি কম বেশি পছন্দ করে। আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে ফটোগ্রাফি করা। আমিও প্রায় প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। আমার বেশ কয়েকটি শখের মধ্যে অন্যতম শখ হচ্ছে ফটোগ্রাফি করা। কয়েকদিন আগে আসরের নামাজ শেষ করে মেসে যখন ফিরে এসেছিলাম তখন বন্ধুরা সবাই মিলে ছাদে উঠেছিলাম। তখন সেই সময় আমি আমার মোবাইল ফোন দিয়ে ছাদের উপর থেকে কিছু ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা ধারণ করেছিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি।

IMG_20230723_173728.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আমাদের ম্যাচের ছাদ থেকে একটি ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমাদের ম্যাচের ঠিক সামনে দিয়ে বিদ্যুতের মেন লাইন নিয়ে যাওয়া হয়েছে। আসলে আমাদের ম্যাচের ছাদের উপরে উঠলেই বিদ্যুতের লাইন প্রায় হাত দিয়ে ধরা যায় এমন অবস্থা। আসলে খুবই সতর্কতার সাথে সেখানে থাকতে হয়। আপনারাও ছবিতে অনেক সুন্দর ভাবে দেখতে পারছেন। চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে সেখানে ভালো একটা মনোরম পরিবেশ তৈরি করে থাকার জন্য।

IMG_20230723_174350.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে পাট গাছ এবং বিদ্যুতের লাইনের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে যখন আমি ছবিগুলো তুলছিলাম আমার মোবাইলে ক্যামেরা বন্দি করার সময় বেশ ভালোই লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ছবি লক্ষ্য করলে পাট গাছ অনেক সুন্দর ভাবে অনেক বড় হয়ে গিয়েছে। আর কিছুদিন পর এই পাট গাছ কেটে পানিতে জ্যাগ দেওয়া হবে তারপর এই পাঠ রোদে শুকিয়ে বিক্রয় করা হবে। তখন প্রায় প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুটবে।

IMG_20230723_173457.jpg

এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে মেঘলা আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন সাজে মেতে ওঠে দেখতে বেশ ভালোই লাগে। আকাশের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন অল্প এক্সাসাইডে নীল রঙ ধারণ করেছে সাদা এবং কালো রং সব রং মিশিয়ে আকাশ বেশ অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে। ছাদের উপরে যখন দাঁড়িয়ে ছিলাম তখন সেই প্রবল বাতাস আসলে বেশ ভালই লেগেছিল। যখন বিদ্যুৎ থাকে না তখন আমরা প্রায় সবাই এসে ছাদে বসে আড্ডা দিয়ে থাকি একসাথে। আসলে সেই সময় গুলো বেশ ভালোই লাগে।

IMG_20230723_173913.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমাদের ম্যাচের প্রায় অল্প একটু সামনে দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে । আসলে এই রাস্তায় খুব একটা বেশি গাড়ি ভরা চলাচল করে না খুবই মনোরম পরিবেশ। আসলে রাত দশটার পরে গাড়ি ঘোড়া চলে না বললেই ভালো। আসলে এই নিরিবিলি এলাকায় থাকতে আমার কাছেও বেশ ভালো লাগে। রাতে আমরা নিরবে ঘুমাতে পারি। কিন্তু শহরের মাঝখানে থাকলে রাতে খুবই ঝামেলা মনে হয়। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনারা সকলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট এর বিবরণ
শ্রেণীরেনডম ফটোগ্রাফি
ক্যামেরাredmi note 8 , 48mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনজুগীরগোফা,গাংনী,মেহেরপুর
W3WLocation
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাই একজন কৃষক যখন পাট থেকে সোনালী আঁশ উৎপাদন করতে পারে, আর সেই সোনালী আঁশ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে তখন কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। যাইহোক ভাই, আজ আপনি নীল আকাশের সাদা মেঘ ভেসে বেড়ানোর চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, যা দেখে খুব ভালো লাগলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাই আমার বাবা যেহেতু একজন কৃষক তাই আমি বুঝতে পারি একজন কৃষকের মুখে কখন হাসি ফোটে। আসলে ফসল বিক্রয় করতে পারলে প্রত্যেক কৃষকের মুখে হাসি ফোটে।ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

নিরিবিলি এলাকায় থাকতে আমার কাছেও বেশ ভালো লাগে ভাই। রাতে ভালো ঘুম হয়। শহর আমার কাছেও বেশ জামেলার মনে হয়। যাই হোক আপনার আজকের শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে ভাই। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোতে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাই নিরিবিলি এলাকায় থাকলে রাতে সব থেকে বেশি ভালো হয় ঘুমানোর জন্য।

 3 years ago 

তবে ঠিক বলেছেন সবাই কম বেশি ফটোগ্রাফি করে। আপনার মত আমারও ফটোগ্রাফি করা পছন্দ। আজকে আপনি খুব সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আর ফটোগ্রাফি করতে একদম নিরিবিলি থাকলে ফটোগ্রাফি করতে আলাদা একটা মজা লাগে। তবে আপনার আকাশের ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি ফটোগ্রাফির মধ্যে কিছু নিরিবিলি ভাব থাকলে ফটোগ্রাফি গুলো দেখতে আলাদা একটা মজা লাগে।

 3 years ago 

বাহ্!খুব অসাধারণ ফটোগ্রাফি করেছেন। একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও কিন্তু ভালো লাগে নিরিবিলি কোলাহল মুক্ত এলাকায় থাকতে। সে যাই হোক আজ তো দেখছি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তাও আবার আকাশ আর প্রকৃতির। এ দুটো বিষয়ই আমার বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু গোধূলী বেলার এসব ফটোগ্রাফি দেখে প্রায় মুগ্ধ হয়ে গেলাম। অসাধারন ছিল আজকের ফটোগ্রাফ গুলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি গোধূলি বেলার ফটোগ্রাফি গুলো আসলে অসাধারণ লাগে দেখতে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

পড়াশোনার জন্য ব্যস্ত সময় পার করছেন বলেই সময়টা ব্যস্ততার মধ্যে কাটছে। যাইহোক ভাইয়া ব্যস্ততার মাঝেও দারুন সব ফটোগ্রাফিগুলো করেছেন এবং সবার মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এছাড়া ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করে সাথে থাকার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আকাশের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু আকাশের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

পড়াশোনার ব্যস্ততার মধ্যেও যে আপনি এত দারুণ কিছু আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি ধারণ করেছেন বিষয়টা জেনে খুবই ভালো লাগলো। আকাশে সৌন্দর্যগুলো দেখলেই যেন মন ভরে যায়।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আপনি আকাশের সৌন্দর্য দেখলে প্রত্যেকটি মানুষের মন ভরে যায়। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।মেঘলা আকাশের এমন সুন্দর দৃশ্য দেখলে অনেক ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু আকাশ যেকোনো সময় মেঘলা আবার যেকোনো সময় ফর্সা দেখা যায় কিন্তু খুবই কম সময় পানি হচ্ছে। আসলে প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন সাজে মেতে উঠছে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39