নিজের তোলা কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-০৭-২০২৩)

IMG-20230607-WA0002.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নিজের তোলা কয়েকটি রেনডম ফটোগ্রাফি । আসলে বেশ কিছুদিন ব্যস্ত সময় পার করার পর আজ দুই দিন হল প্রায় সময় বসে থাকি। কিন্তু আপনাদের সাথে ঠিক মত সময় দেওয়া হচ্ছে না। গতকাল রাতে মনে করেছিলাম অনেকগুলো কমেন্ট করবো কিন্তু ছয়টি কমেন্ট করার পরে ওয়াইফাই আর খুব একটা ভালো কাজ করছিল না তাই আপনাদের সাথে আর যুক্ত থাকতে পারেনি। সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে আমি আর মোস্তাফিজুর মামা হাটতে বের হয়েছিলাম। তারপরে দুজন মিলে ঘোরাঘুরি শেষ করে পুকুর পাড়ে গিয়েছিলাম মাছের খাবার দেওয়ার জন্য। সেখান থেকে এসে খাওয়া-দাওয়া শেষ করে গোসল শেষ করে চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে। তবে চলুন আজকের পোস্ট নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.........

IMG_20230704_142700.jpg

প্রথমে আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে জবা ফুলের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ছবি তোলার সময় আমি অনেক সুন্দরভাবে আমার হাত দিয়ে ফুলটি খাড়া করে ধরে রেখেছিলাম। এই ফুলটি ছবি আমাদের বাড়ির পাশ থেকে তোলা হয়েছে। আসলে ছোটকাল থেকেই অনেক ধরনের ফুল দেখে আসছি তার মধ্যে আমার অনেক প্রিয় একটি ফুল জবা ফুল। আসলে এই ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। যখনই বাড়ি থেকে বের হই তখন এই ফুলের সঙ্গে দেখা হয় বাড়ির পাশে একটি বাগানে। তাই এই ফুলটির ছবি অনেক সুন্দর ভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি।

IMG-20230607-WA0007.jpg

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি আম গাছের ছবি আম সহ তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে ছবিটি বেশ কয়েকদিন আগে তোলা হয়েছে। তখন ভেবেছিলাম আপনাদের মাঝে পোস্ট করব কিন্তু শেয়ার করা হয়নি তাই আজকে চলে এসেছি সেই ছবি নিয়ে। আসলে এই আম কাঁচা থাকতে খুবই ভালো হয় পাকলে হালকা একটু মিষ্টি হয়। এই আম গাছে প্রায় প্রচুর পরিমাণে আম ধরে আমাদের এলাকার ছেলেপেলে এবং সবাই মিলে আমরা এই আম খেয়ে থাকি বেশ ভালোই লাগে।

IMG-20230607-WA0006.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে লেবু ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এই লেবু টি পাতে খাওয়া লেবু। কম বেশি সবাই লেবু খেতে অনেক পছন্দ করে ভাতের সঙ্গে। আমিও প্রায় সময় লেবু দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। আমাদের ঘেরার মধ্যে এই লেবু গাছ রয়েছে আসলে অনেক মানুষ সেখান থেকে লেবু নিয়ে যায়। আসলে আমাদের এলাকার প্রায় মানুষ এই গাছের লেবু খেয়ে থাকে।

IMG-20230607-WA0004.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে লিচুর ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এই ছবিটি হচ্ছে রাতের বেলায় তোলা হয়েছিল। আমাদের গ্রামে একটি লিচু বাগান রয়েছে সেখানে আমরা সন্ধ্যার দিকে লিচু খেতে গিয়েছিলাম সেখান থেকে এই ছবিটি আমি তুলেছিলাম। আসলে বন্ধুরা মিলে গিয়েছিলাম তাই অনেক রাত হয়ে গিয়েছিল লিচু খেতে। সেখানে বসে আমরা প্রায় ৬ জন লোক ৩০০ টাকার লিচু খেয়েছিলাম। আসলে এভাবে বন্ধুদের সাথে একসাথে লিচু খেতে বেশ ভালোই লাগে।

IMG-20230607-WA0001.jpg

IMG-20230607-WA0003.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুটি ছবি শেয়ার করেছি। আসলে এই ছবি দুটি অনেক দিন আগে তোলা হয়েছে। আমি মাঠে গিয়েছিলাম আমাদের ধানের জমি দেখার জন্য তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল সেই সময়ে এই ছবি দুইটা তোলা হয়েছিল। আপনারা দেখতে পারছেন সন্ধ্যার দিকে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছিল তখন এই ছবিটি আমি তুলেছিলাম। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট এর বিবরণ
শ্রেণীরেনডম ফটোগ্রাফি
ক্যামেরাredmi note 8 , 48mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনজুগীরগোফা গাংনী মেহেরপুর
W3WLocation
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ ছিল।সবথেকে ভালো লেগেছে সন্ধ্যার আকাশে সূর্যের ফটোগ্রাফিটা। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার সরূপ দেওয়ার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ উৎসাহিত পেলাম। পরবর্তীতে আরো ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব।

 3 years ago 

ওয়াইফাই কিংবা ইন্টারনেটের সমস্যা হলে সত্যি অনেক খারাপ লাগে। আসলে নিজের কাজগুলো যখন করা হয় না। তখন কেন জানি অস্বস্তির লাগে। যাই হোক ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। দেখতে অনেক ভালো লাগছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি ওয়াইফাই কিংবা ইন্টারনেটে সমস্যা হলে অনেক খারাপ লাগে কিছুদিন আগে আমি এই সমস্যায় পড়েছিলাম।

 3 years ago 

আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই দারুণ লাগছে। আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি ও লিচু গাছের ফটোগ্রাফি টি বেশ ভালো লেগেছে। সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম আপু।

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। সূর্যাস্তের ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে।সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আসলে ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে । আপনার করা আজকে ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। তবে আমার কাছে সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে । এই সময়ে প্রকৃতি অন্যরকম রূপ ধারণ করে । সবকিছু চমৎকার ছিল ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু যখন সূর্যাস্ত যাই সেই সময় প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালই লাগে।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট মানেই অনন্য সৌন্দর্য উপভোগ করার একটি মাধ্যম।
আপনি অনেক সুন্দর কিছু আলোচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে।
বিশেষ করে গাছের আড়ালে উকি মারা সূর্যের দৃশ্যটি অসাধারণভাবে ফ্রেমবন্দি করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কাঙ্খিত মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি তাই আমি কোথাও সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে তার মধ্যে সবচেয়ে শেষের দুটি ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে বর্নণা দেখিয়েছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনি কোথাও সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করেন জেনে বেশ ভালো লাগলো আপু।

 3 years ago 

বাহ নিজের তোলা দারুন কিছু রেনডম ফটোগ্রাফি করেছ দেখছি ভাগ্নে। তোমার ফটোগ্রাফি গুলা আমার কাছে দারুন লেগেছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করে তুলেছে তুমি। প্রতিটা ফটোগ্রাফি যেন মনে হচ্ছে একটা জীবন্ত প্রকৃতি যেন হাতে ধরে নিয়ে এসেছো। এছাড়াও লিচুর ফটোগ্রাফি গুলো দেখে বেশ লোভ লাগলো। এই অসময় কিন্তু লিচুগুলো খেতে পারলে ভালো লাগতো। যাই হোক ধন্যবাদ তোমাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38