আমার বাগানের আনারসের চমৎকার কিছু ফটোগ্রাফি - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম! আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করব। আমি আজকে আমার বাগানের কিছু আনারসের ফটোগ্রাফি শেয়ার করব।


PSX_20220427_161453.jpg


আপনারা অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন যে, আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে চলে এসেছি। কেননা এখন রমজান মাস, আর রমজান মাস শেষ হলেই ঈদ। আর ঈদের উপলক্ষে আমি অনেকদিন আগেই বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে আসার পর আমি আমার বাগানে ঘুরতে যাই এবং ঘুরতে গিয়ে বিভিন্ন ফটোগ্রাফি করে থাকি। কেননা ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।


20220419_125036.jpg


আর এটা আমার অনেক বড় একটা শখ। তাই আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি, তার ভিতরে আজকে আমি আপনাদের সাথে খুবই আকর্ষণীয় একটি ফটোগ্রাফি শেয়ার করবো। সেটা হল আনারসের ফটোগ্রাফি, এটা আমার বাগানে হয়েছে। আনারস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় নিজের বাগানের তাহলে তো কোন কথাই নেই। তাইতো আমি আমার বাগানে প্রায়ই ঘুরতে যাই। কেননা বাসায় প্রচুর গরম লাগে, আর সেই গরম সহ্য করতে না পেরে বাগানে যাই।

বাগানে গেলে একটু স্বস্তি পাযই এবং নিজের কাছে অনেক ভালো লাগে। কেননা সেখানে অনেক মৃদু বাতাস বহে যায়। সেই বাতাস আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আর বাতাসে মনটা অনেক ভালো লাগে এবং গরম কিছুটা কমে যায়। তারপরেও একটু যেহেতু গ্রাম্য পরিবেশ, তাই সেখানে গেলে অনেক মনটা ভালো হয়ে যায়।



তাই আমি প্রায়ই চেষ্টা করি আমি বাসা থেকে বের হয়ে বাগানের দিকে যাওয়ার জন্য। আমাদের বাগানে আরো বেশ কিছু ফল গাছ রয়েছে যেমন আনারস, পেয়ারা, লেবু, জামরুল। এরকম অনেক ফল রয়েছে সেগুলো আমরা সিজন অনুযায়ী পেয়ে থাকি এবং এছাড়াও আরও একটি কমন ফল হলো কলা। আমি অনেক পছন্দ করে থাকি এবং আমাদের এবছর বাগানে অনেক হয়েছে, আর আনারস হয়েছে।

আনারস খেতে বেশি পছন্দ করি তারপরও যেহেতু নিজের গাছের তাই আগ্রহ অনেক বেশি থাকে এবং খেতেও অনেক তৃপ্তি পাই৷ কেননা নিজের গাছের ফল তাই আজকে আমি চেষ্টা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আমি আমার কিছু মনের কথা আপনাদের কে বলার জন্য।



নিজের গাছের ফল খেতে কিন্তু অনেক বেশি তৃপ্তি লাগার অন্যতম একটি কারন হল। আমরা বাজার থেকে যে ফলগুলো খেয়ে থাকি সেগুলো সম্পর্কে কিন্তু আমরা কোনো কিছুই জানিনা যে সেগুলো কিভাবে আনা হয়েছে। কিভাবে প্যাকেট করা হয়েছে, সেখানে ফরমালিন মেশানো আছে কিনা। এরকম অনেক বেশি সন্দেহ থাকে, আর এই সন্দেহের কারণে খাওয়ার সময় মন থেকে তেমন একটা তৃপ্তি পাওয়া যায়না।



আর নিজের গাছের বাগান এর ফল খেলে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়। কেননা এখানে অনেক বেশি আত্মবিশ্বাস থাকে। আমরা এখানে কোন প্রকার ফরমালিন ব্যবহার করি না এবং এটা আমাদের নিজেদের মাটিতে হয়ে থাকে সেজন্য। এগুলোই ছিল আজকের আমার মনের কথা এবং আমার ফটোগ্রাফি। আশা করি এই কথাগুলো এবং আমার ফটোগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  
 4 years ago 

আনারসের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 4 years ago 

আমি বাস্তবে এই রকম আনারস গাছ আগে দেখি নাই। আপনার আনারস গাছের ছবি দেখে খুবই ভালো লাগলো। আর নিজের গাছের আনারস ভাবতেই অনেক ভালো লাগে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 4 years ago 

জ্বি ভাইয়া এটা ভাবতে অনেক ভালো লাগে।

 4 years ago 

ভাইয়া আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতা কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন। আনারসের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

 4 years ago 

আমিও কিছুদিন আগে আনারসের ফটোগ্রাফি করছিলাম,আপ্নি ও দেখছি ভালো ফটোগ্রাফি করছেন।অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো,ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 4 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।

 4 years ago 

ঈদ উপলক্ষে বাড়িতে এসেছেন জেনে খুশি হলাম। তবে আপনি ফটোগ্রাফি করতে বেরিয়ে আনারসের ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। এইরকম আনারস আমি এর আগে কখনো দেখিনি। আপনাদের নিজেদের আনারসের বাগান দিয়ে নিয়ে বেশ ভালো লাগতেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

জ্বি এবার ঈদে একটি তাড়াতাড়ি বাড়িতে আসছি।

 4 years ago 

লাইফে প্রথম বার এমন আনারস দেখলাম ভাই। এটার টেস্ট কেমন? নরমাল আনারস এর মতনই নাকি একটু আলাদা। কখনো তো দেখিই নি খাওয়া তো দূরে থাক। আর হ্যা ভাই ঠিক বলেছেন নিজের গাছের সব কিছুতেই তৃপ্তি পাওয়া যায় যেটা কিনে খেলে পাওয়া যায়না। শুভেচ্ছা রইলো।

 4 years ago 

হতে পারে ভাইয়া, আমাদের এদিকের আনারস কিছুটা আলাদা।

 4 years ago 

আপনার বাগানের আনারসের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। আনারস দেখে মনে ইচ্ছা জাগল এখনই কেটে নিয়ে খেয়ে নেই। এত সুন্দর আনারসের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।

 4 years ago 

সত্যি ভাই এত সুন্দর আনারসের ফটোগ্রাফি দেখে আমি খুবই মুগ্ধ হলাম। আপনার নিজ বাগানের আনারসের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। সত্যিই প্রতিটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। আনারস খাওয়ার সময় কিন্তু আমাদের ভুলবেন না অবশ্যই দাওয়াত দিবেন। এত অসাধারণ পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই

 4 years ago 

ইনশাআল্লাহ ভাইয়া, নিজের গাছের ফল সবসময়ই ভালো লাগে।

 4 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে আপনার বাগানের আনারসের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

অনেক ভাল লাগলো আপনার মন্তব্য টি পড়ে। আমি চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37