"আমার বাংলা ব্লগ "- // রেনডম ফটোগ্রাফি//

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।

বেশ কিছুদিন যাবত ফটোগ্রাফি পোস্ট করা হয় না। তাই ভাবলাম আজকে কিছু রেনডম ফটোগ্রাফি পোস্ট করা যাক। আসলে ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে এবং আমি খুবই ভালোবাসি। তবে সময়ের অভাবে ফটোগ্রাফি করা হয়ে ওঠে না। তাই যখনই হাতে একটু সময় পাই তখনই মোবাইল নিয়ে বের হয়ে যাই ফটোগ্রাফি করার উদ্দেশ্যে। মাইক্রো ফটোগ্রাফি করতে আমার সবথেকে বেশি ভালো লাগে। তাই আমার ফটোগ্রাফি গুলোর বেশিরভাগই মাইক্রো ফটোগ্রাফি হয়ে থাকে। আমি সচরাচর আমার বাড়ির আশেপাশের জায়গা থেকে খুবই সাধারণ জিনিসের ফটোগ্রাফি করি। আশা করি আমার তোলা এই সাধারণ ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।

★ছোট জাতের প্রজাপতি★

IMG_20231208_175914.jpg

কীটপতঙ্গের মধ্যে সবথেকে সুন্দর পতঙ্গ হচ্ছে প্রজাপতি। পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাপতি রয়েছে। প্রত্যেকটা প্রজাপতি দেখতে খুবই সুন্দর। প্রজাপতি খুবই চঞ্চল প্রকৃতির পতঙ্গ। চিত্রে যে প্রজাপতিটি দেখতে পাচ্ছি এটি ছোট জাতের প্রজাপতি। এর পাখনাতে কোন নকশা করা নেই। তবুও প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর।এই প্রজাপতির চোখ অন্যান্য প্রজাপতি তুলনায় একটু বড় এবং সুন্দর।ফটোগ্রাফি করার সময় প্রজাপতিটি সবুজ পাতার উপর বসে ছিল। তাই ফটোগ্রাফি করতে বেশি কষ্ট হয়নি।

★বন ঢেঁড়সের ফুটন্ত ফুল★

20231030_114133-01.jpeg

আমরা সকলেই কমবেশি ঢেঁড়সের ফুল চিনি। তবে মনে হয়, বন ঢেঁড়স সম্পর্কে খুব কম মানুষই জানি।আমি নিজেও আগে এটা চিনতাম না।বন ঢেঁড়স এবং খাবার ঢেঁরসের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। কারণ বন ঢেঁড়সের গায়ে অনেক কাঁটা থাকে। যা হাত দিয়ে ধরা যায় না। তবে এই দুই ধরণের ঢেঁড়সের ফুল একই রকম দেখতে। পার্থক্য করা মুশকিল। যাই হোক,হলুদ রঙের ফুলটি দেখতে খুবই সুন্দর।

★কবুতরের ছোট পালক★

20231029_103830-01.jpeg

কবুতর খুবই সুন্দর প্রজাতির পাখি।এই সুন্দর পাখির পালকও দেখতে খুবই সুন্দর।ছবিতে সাদা রঙের যে পালকটি দেখতে পাচ্ছি সেটি দেখতে খুবই দারুন লাগছে। সবুজ রঙের পাতার উপর ছোট্ট পালকটি ছিল। আমি এই সুন্দর পালকটি দেখা মাত্রই ফটোগ্রাফি করে নিয়েছি। এবং এখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

★সবুজ ঘাস★

20231029_105651-01.jpeg

ছোট্ট ঘাসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে একটা ঘাস থেকে ছোট ছোট অনেকগুলো ঘাসের চারা বেড় হয়েছে।ফটোগ্রাফির মাধ্যমে যেন এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এই ধরনের ছোট ছোট জিনিসের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই যখন আমি বাড়ির পেছনের দিকে হাটাহাটি করছিলাম, তখন এই সুন্দর জিনিসটি দেখতে পাই এবং তা ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম।

★হলুদ রঙের ফুল★

20231029_105903-01.jpeg

হলুদ রঙের এই ফুলটি অনেকটা সূর্যমুখী ফুলের মত। কারণ এই ফুলের পাপড়িগুলো সূর্যমুখী ফুলের পাপড়ির মত চারিদিকে ছড়ানো।এছাড়া সূর্যমুখী ফুল ও হলুদ রঙের হয়ে থাকে। এই ফুলের গাছ আমরা আমাদের বাড়ির আশেপাশে দেখে থাকি। এটি এক ধরনের ঔষধি গাছ। আরো একটি মজার কথা হচ্ছে, এই হলুদ রঙের ফুল দিয়ে আমরা ছোটবেলায় হলুদের গুড়া বানিয়ে খেলা করতাম।

★সুন্দর ফড়িং★

20231030_113620-01.jpeg

20231030_113623-01.jpeg

সর্বশেষে রয়েছে খুবই সুন্দর ছোট্ট একটি ফড়িং এর ফটোগ্রাফি।এটি ছোট প্রজাতির একটি ফড়িং।ছোট হলেও এই ফড়িং দেখতে খুবই সুন্দর। ফড়িংটি হালকা সবুজ ও হলুদ রঙের হওয়ায় আরো বেশি আকর্ষণীয় লাগছে। এই ফড়িংকে উড়ন্ত অবস্থায় দেখলে মনে হয় এটা বাতাসে ভাসতে পারে। দেখতে বেশ হাস্যকর লাগে। অনেকবার চেষ্টা করার পরে এই সুন্দর ফড়িংটির ফটোগ্রাফি করতে পেরেছি।

আশা করি এই সাধারণ ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। যদিও আমি খুব ভালোভাবে ফটোগ্রাফি করতে পারি না তবে নিজের মতো করে চেষ্টা করি। যাইহোক, আর কথা না বাড়িয়ে আজকের মত এখানেই শেষ করছি। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসSAMSUNG Galaxy A10
শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনখুলনা,বাংলাদেশ
★আমার পরিচয়★

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।

আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

ঢেড়স গাছের ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রেনডম ফটোগ্রাফি আমি সব সময়ই ভীষণ পছন্দ করি। এক পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরণের ফটোগ্রাফি দেখা যায়। প্রজাপতি আমার কাছে ভীষণ ভালো লাগে। রঙিন প্রজাপতি গুলো আমার ভীষণ পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি বেশ ভাল ছিল । তবে বিশেষ করে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বেশ চমকের কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই রেনডম ফটোগ্রাফি গুলো। যেখানে আপনি বিভিন্ন কিটপতঙ্গের দৃশ্য সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে তুলে ধরেছেন।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। ফড়িং দেখে খুব ভালো লাগলো। আসলে শৈশবে ফড়িং ধরার জন্য পেছনে পেছনে ঘুরতাম। ফুলের সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। ঢেঁড়সের ফুলের সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। ছোট্ট ঘাসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এত অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার ফটোগ্রাফির দক্ষতা তো দেখছি অনেক ভালো। আজকে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখতে পেরে আমি অনেক মুগ্ধ হয়েছি। কারণ এরকম ফটোগ্রাফিগুলো সচরাচর দেখা যায় না৷ আপনি প্রথমে যে প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 3 years ago 

খুবই সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা হলুদ রঙের ফুলের ফটোগ্রাফিটি, প্রজাপতির ফটোগ্রাফিটি এবং ফড়িং এর ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আরো বেশি ভালো লেগেছে প্রত্যেকটা ফটোগ্রাফির চমৎকার বর্ণনাগুলো পড়ে। খুবই সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি নিখুঁত ছিল যেগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37