"নতুন পথযাত্রা শুরু করতে যাওয়ার সময়, কিছু রেন্ডম ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

IMG_20240915_180919.jpg

আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম পোস্ট নিয়ে এসেছি। আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যায়ন করছি। কিন্তু আমি মেডিকেল প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে আমি ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়নি।অনেক দিন হতাশায় ছিলাম, যার কারনে মত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। মেডিকেল প্রস্তুতির কারণে অংক আমি প্রায় ভুলেই গেছি। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে ইচ্ছুক না। যার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম ভর্তি বাতিল করতে। আমি খাজা ইউনুস আলী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। যার জন্য কলেজে অনেক সময় ছিলাম।ভাবলাম আপনাদের মাঝে কলেজের কিছু সুন্দর ছবি আপনাদের মাঝে শেয়ার করি। কয়দিন হলো সারাদিন বৃষ্টি হচ্ছে, যার কারণে প্রকৃতি তার অপরুপ সৌন্দর্য প্রকাশ করছে।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG_20240915_115545.jpg

অবস্থান

কলেজের গেটে ঢুকতেই মাঝখান দিয়ে বড় একটা রাস্তা। রাস্তার দুই পাশে গাছ লাগানো। মাঝে দিয়ে হাঁটতে অসম্ভব ভালো লাগে মনে হয় প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে বসার ব্যবস্থা আছে।

ফটোগ্রাফি🖼️ -২👇

IMG_20240915_115540.jpg

অবস্থান

ক্লাসের ফাঁকে ফাঁকে গাছ তলায় বসে গল্প করে, রিলাক্স হয়।

ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG_20240915_115213.jpg

অবস্থান

সেখান থেকে হেঁটে চলে গেলাম গণিত ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টের সামনে একটা বড় বাগান আছে। বাগানে অনেক ফুল গাছ রয়েছে।

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG_20240915_122841.jpg

অবস্থান

ডিপার্টমেন্টে গিয়ে জানালার দিকে তাকাতেই দেখলাম জবা ফুলের গাছ, আরো সুন্দর সুন্দর ফুলের গাছ বৃষ্টিতে ভিজে তাদের সৌন্দর্য প্রকাশ করছে।

ফটোগ্রাফি🖼️ -৫👇

IMG_20240915_115205.jpg

অবস্থান

তারপর কলেজ থেকে কাগজপত্র নিয়ে বের হলাম। বের হতেই দেখি রাস্তা পুরো ভিজে গেছে। বৃষ্টিতে কলেজ ক্যাম্পাস অপরূপ দেখাচ্ছে।

ফটোগ্রাফি🖼️ -৬👇

IMG_20240915_115409.jpg

অবস্থান

সামনে কিছু দূর যেতেই বাগানের ফুলগুলোর দিকে চোখ পড়ে গেল কি সুন্দর ফুলগুলো নাম জানা নেই।

ফটোগ্রাফি🖼️ -৭👇

IMG_20240915_115302.jpg

অবস্থান

এই ফুল গুলোর দিকে তাকাতেই আমার মনটা অনেক ভালো হয়ে গেল।

ফটোগ্রাফি🖼️ -৮👇

IMG_20240915_115200.jpg

অবস্থান

কলেজে একটা বড় খেলার মাঠ আছে যেখানে স্টুডেন্টরা ফুটবল সহ নানান ধরনের কোকারিকুলাম অ্যাক্টিভিটিজ করে। মাঝে মাঝে স্টুডেন্টরা গোল হয়ে হয়ে মাঠে বসে গল্প করে।

ফটোগ্রাফি🖼️ -৯👇

IMG_20240915_130243.jpg

অবস্থান

কলেজ থেকে বাহিরে বের হয়েই দেওয়াল চিত্রতে চোখ পড়ে যায়। কি সুন্দর রাস্তা। চিত্রগুলোর জন্য রাস্তায় এক অপরূপ সৌন্দর্য প্রকাশ করছে।

ফটোগ্রাফি🖼️ -১০👇

IMG_20240915_131619.jpg

অবস্থান

বাসার দিকে রওনা হলাম। আমাদের সিরাজগঞ্জ শহরে একটা বড় ইলিয়েট ব্রিজ আছে। ব্রিজ টি অনেক বড় সেখান থেকে শহর দেখা যায়। কি অপরূপ দৃশ্য নদী সবুজে ঘেরা দুই পাশে ছোট ছোট বড় বড় ঘর।সেখান থেকে ঘুরে আসলাম বাসায়।আজ এই পর্যন্তই, আবারো আপনাদের মাঝে নতুন কোন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৯
ধরণফটোগ্রাফি ✨
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG_20211011_092535.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।


Sort:  
 2 years ago 

রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেকটা ভালো লাগলো। প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা এই সমস্ত ফটোগুলো আমার অনেক অনেক ভালো লাগে। দারুন ভাবে উপস্থাপন করেছেন আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্ট। আপনার এই পোস্ট দেখে আর বর্ণনা পড়ে বেশ কিছু ধারনা পেলাম এবং ভালো লাগলো।

 2 years ago 

সর্বপ্রথম আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার নতুন পথো যাত্রা শুভ হোক। নতুন পথযাত্রা শুরু করতে যাওয়ার সময়, কিছু রেন্ডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার অনেক ভালো লাগলো। প্রকৃতির সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কলেজের চারপাশের খুবই সৌন্দর্যময় ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আর আপনার নতুন যাত্রা যেন শুভ হয়, জীবনের আশা যেন পূরণ হয় এ দোয়া রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই খুবই সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন। আর রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগলো এবং আপনার জীবনের নতুন যাত্রা যেন শুভ হয় এই দোয়া করি।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63688.13
ETH 1668.66
USDT 1.00
SBD 0.41