ছোটবোনের ব্যাগ কিনতে যাওয়ার সময়, রাতের শহরের কিছু ছবি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

IMG_20240912_172409.jpg

আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার ছোট বোন অনেক দিন ধরে বায়না করছিল তার একটা স্কুল ব্যাগ প্রয়োজন। আগের ব্যাগটি তার নষ্ট হয়ে গেছে সে কিছুতেই এ আর স্কুলে যাবে না। তাই ভাবলাম আজকে তাকে নিয়ে গিয়ে একটা সুন্দর ব্যাগ কিনে দেই। দিনের বেলা অনেক গরম থাকে, বাহিরে বের হলে অনেক খারাপ লাগে। রাতের শহর অনেক সুন্দর হয় আর ঠান্ডা থাকে। তাই সন্ধ্যার দিকে, আমি ওআমার বোন বের হলাম ব্যাগ কিনতে। রাস্তায় দিয়ে হেঁটে যাওয়ার সময় বিভিন্ন দোকান এর সুন্দর সুন্দর ছবি তুলেছি।ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি,আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG_20240911_233726.jpg

অবস্থান

আমি ও আমার ছোট বোন বাসা থেকে বের হলাম। বের হয়ে, আমাদের মূল রাস্তায় আসলাম। এটি সিরাজগঞ্জ শহরের মূল রাস্তাও বলা চলে। এই রাস্তা দিয়েই বিভিন্ন ধরনের মানুষ যাতায়াত করে। কেউ যায় স্কুলে, কেউ যায় কলেজে, কেউ যায় মাদ্রাসায়, কেউ বাজায় তাদের কর্মস্থলে। এই রাস্তাটা কোন সময়ই ফাঁকা থাকে না। এই রাস্তার মাঝ বরাবর আছে সারি সারি গাছ লাগানো।গাছগুলো লাগানোর ফলে রাস্তাটা খুব সুন্দর লাগে। গাছ আমাদের জীবন বাঁচায়। গাছের গুনাগুন বলে শেষ করা যাবে না। রাস্তার পাশেই মার্কেট। মার্কেটের দিকে এগিয়ে গেলাম।
ফটোগ্রাফি🖼️ -২👇

IMG_20240911_233809.jpg

অবস্থান

মার্কেটে ঢুকতেই পাশে বড় একটা শপিং মল দেখতে পেলাম। শপিং মলের একপাশের বোরকার দোকান ও আরেক পাশে গজ কাপড়ের দোকান এবং সুতি থ্রি পিস এর দোকান। দোকানে মহিলারা জামা কাপড় কিনছেন। দোকানের হাজার হাজার দেওয়া থাকে যার ফলে দোকানগুলো যেমন যাকজমকপূর্ণ থাকে, দোকানের জিনিসগুলো দেখতে সুন্দর দেখা যায়।ফলে ক্রেতারা আকর্ষিত হয়ে জিনিসপত্র কিনে নিয়ে যায় ।
ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG_20240912_165642.jpg

আরো কিছুদূর যেতেই ভ্যানের উপর একটা ফেরিওলার কাচ এবং সিরামিকের লাল ও হলুদ এবং কালো মগ,বাটি, প্লেট।এছাড়াও চায়ের কেটলি পাওয়া যায়। এরা কম দামে জিনিস কিনে এনে বেশি দামে বিক্রি করে। এরা অনেক কষ্ট করে ভ্যান চালিয়ে জায়গায় জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে। এবং এই টাকা দিয়ে সংসার চালায়। এদের জীবনযাপন অনেক কষ্টকর হয়।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG_20240912_170043.jpg

অবস্থান

অবশেষে আমি পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ব্যাগের দোকানে যেখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। দেখলাম দোকানে অনেক সারি সারি ব্যাগ।কোনটা রেখে কোনটা দেখব বুঝতেই পারছিলাম না।অনেকক্ষণ দেখার পরে একটা ব্যাগ পছন্দ হচ্ছিল না।
ফটোগ্রাফি🖼️ -৫👇

IMG_20240912_193941.jpg

অবস্থান

আরেকটা দোকানে ঢুকলাম। দোকানে ঢুকতেই আমার ছোট বোনের একটা টোট ব্যাগ পছন্দ হয়ে গেল। বোনকে বললাম একটু দাঁড়া ছবি তুলি। তারপরও অনেক দেখাদেখি করে একটা ব্যাগ পছন্দ হলো, সেই ব্যাকটি নিয়ে আমরা বাসার দিকে রওনা হলাম।


ফটোগ্রাফি🖼️ -৬👇

IMG_20240912_173705.jpg

অবস্থান

বাসায় যাওয়ার পথেই দেখলাম একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান দোকান। দেখেই চোখ জুড়িয়ে গেল। তাই ভাবলাম একটু ভিতরে গিয়ে ঘুরে আসি। ঢুকতেই প্রথমে সারি সারি বিভিন্ন টবযুক্ত ফুল, লম্বা বিভিন্ন ফুলের গাছ যেমন:গোলাপ, গাঁদা।এছাড়াও এখানে বিভিন্ন আর্টিফিশিয়াল ফল আছে যেমন: কামারাংগা , আপেল,কমলা,ডালিম।এগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আর ন্যাচারাল ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর্টিফিশিয়াল আমরা অনেকেই ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে থাকি। তারপর ওখান থেকে কিছু পছন্দমত ফুল নিয়ে চলে আসলাম বাসায়। আজ এখানেই শেষ। আবার অন্য কোনদিন আপনাদের মাঝে নতুন কোন কিছু নিয়ে হাজির হব।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৯
ধরণফটোগ্রাফি ✨
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG_20211011_092535.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।


Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলছেন মার্কেটে দিনের চেয়ে বিকেলে গেলে অনেক ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা কেনাকাটা করতে খুব ভালো লাগে। আপনারা হেঁটে হেঁটে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। আর ব্যাগ ছবিটা দেখে ভালো লাগল। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু,ধন্যবাদ।

 2 years ago 

আগের ব্যাগটি তার নষ্ট হয়ে গেছে সে কিছুতেই এ আর স্কুলে যাবে না।

এরকম হুমকি দিলে তো ব্যাগ কেনা আর অন্য আর কোন উপায় থাকে না :)

ধন্যবাদ আপনাকে ছবিগুলোর মাধ্যমে আপনাদের ব্যাগ কেনার অভিজ্ঞতা আমাদের সাথে তুলে ধরেছেন।

আপনার বোনের জন্যে শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ছোট বোনের জন্য কেনাকাটা করতে গিয়ে বেশ সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন আপনি। আপনার ধারণ করা চমৎকার হয়ে ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর হয়েছে আপনার ফটো ধারণ করা। এত সুন্দর ভাবে ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিনে গরম বেশি থাকার কারণে রাত্রে শপিংয়ে বের হয়েছেন। আপনার ছোট বোনের জন্য খুব সুন্দর একটা ব্যাগ কিনেছেন দেখছি। টোট ব্যাগ গুলো আমার খুবই পছন্দ। আর এগুলো সব সময় ক্যারি করা যায়। আপনার বোনের পছন্দ করা ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাকি ফটোগ্রাফি গুলো দেখেও ভালো লাগলো। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

জি আপু একদম ঠিক বলেছেন। আমি রাতেই যাই মার্কেট এ। আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ছোট বোনের জন্য খুব সুন্দর একটা ব্যাগ কিনেছেন বেশ ভালো হলো। ব্যাগটি দেখতে খুবই সুন্দর লাগছে। মার্কেটে দিনের বেলা না গিয়ে সন্ধ্যা বা, রাতের বেলায় গেলে খুব ভালো হয়। মার্কেটে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। বিশেষ করে আর্টিফিশিয়ালি ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41