ফটোগ্রাফি :-রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে ফেনী নদীর শাখার ফটোগ্রাফি। আমাদের বাড়ির পাশেই নদীটি আছে ।তবে মাঝেমধ্যে আমি নদীর ধারে ঘুরতে যাই। কিছুদিন আগে নদীর ধারে গেলাম তখন কিন্তু নদীতে জোয়ার ছিল। ওই সময় নদীতে পানি থৈ থৈ করতে লাগলো। আর প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার ছিল আমার কাছে বেশ ভালো লাগলো দেখে। তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই নদীর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল আমার কাছে খুব ভালো লাগে। আর বৃষ্টির ফোটার কারণে এই ফুলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। রঙ্গন ফুল এমন একটি গাছ একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। আর এ ফুল গুলো যখন গাছের মধ্যে ফুটে বড় বড় পাতার মাঝে এই ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে। কিছুদিন আগে বৃষ্টির সময় আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি। গোলাপ ফুল এমন একটি ফুল সবাই গোলাপ ফুল পছন্দ করে। তবে গোলাপ ফুল এর সৌন্দর্য যেমন তেমনি ফুলের ঘ্রাণও। আর গোলাপ ফুল যখন গাছের মধ্যে ফুটে তখন সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। গোলাপ ফুলের মধ্যে কাটা আছে তেমনি ফুলের ভালোবাসা আছে। অনেকে আবার গোলাপ ফুলকে ফুলের রানী বলে থাকে। আরো অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।