ফটোগ্রাফি:-রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এবং ডায়ান্থাস গুলো দুই কালারের কারণে দেখতে বেশ ভালোই লাগে। তবে ডায়ান্থাস ফুল অনেক কালারের আছে। তবে এই ফুল গাছগুলো আকারে ছোট তেমন বড় হয় না। যখন ফুল ফুটে দেখতে অন্যরকম ভালো লাগে। যদিও এই ফুলগুলো বেশিরভাগ নার্সারি বাগান এবং পার্কে দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240724_212455.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই ফুল আমাদের সবার পছন্দের ফুল। এই ফুলগুলো যেকোন জায়গাতে কমবেশি দেখা যায়। এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল এর পাপড়িগুলো অসাধারণ। সবুজ পাতার মধ্যে এই কালারের ফুল গুলো দেখতে অন্যরকম ভালো লাগে। তবে গাঁদা ফুল অনেক রকমের আছে। গাঁদা ফুল গাছ রোপন করলে যত্ন নিলে মোটামুটি অনেকদিন টিকে। এই ফুল গুলো তাজা দেখে অন্যরকম ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20240510_165122.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে ভালবাসার এবং পছন্দের কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠ গোলাপ ফুল আমার অনেক অনেক প্রিয় ফুল। এই ফুলগুলোর পাপড়ি একটু মোটা দেখতে বেশ ভালই লাগে। এবং সবুজ পাতার মধ্যে এই কালারের ফুল দেখলে মানুষ আকৃষ্ট হয়। কাঠগোলাপ ফুল গাছগুলো আকার একটু বড় হয়। এবং যত্ন নিলে কাঠ গোলাপ ফুল গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে। যদিও কাঠগোলাপ ফুল গাছগুলো একটু নরম। এই কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি বাড়ির সামনে থেকে। তাই আজকে এই কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240724_212539.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। বাংলাদেশের পাহাড় গুলো দেখতে বেশ ভালো লাগে। কারণ পাহাড় গুলোর উপরে গাছ এবং লতা পাতা থাকে এই কারণে সবুজ দেখা যায়। এবং ওই সময় পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে অন্যরকম লাগে। আর পাহাড়ের উপর গেলে মানুষ এমনিতেও মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে পাহাড় এবং প্রকৃতি সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করে। আমি অনেকদিন আগে চট্টগ্রাম বেড়াতে গিয়ে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই পাহাড় এবং প্রাকৃতির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240725_172250.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে একটি পুকুরের ফটোগ্রাফি। এই পুকুরটি আমাদের বাড়ির সামনে। যদিও এই পুকুরে অনেক বছর পুরানো। এবং এই পুকুরের সামনে অনেক বড় একটি মসজিদ স্কুল এবং মাদ্রাসা আছে। এবং পুকুরের তিন পাশে সুন্দর করে পাকা করে ঘাটলা দেওয়া হয়েছে। তবে এই পুকুরের পানি কখনো শুকাই না। কারণ বড় পুকুরের মধ্যে পানি সবসময় থাকে। বিকেলবেলা এই পুকুরে সিড়ির উপর অনেক মানুষ বসে থাকে। তবে কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ার পর এই পুকুরের ফটোগ্রাফি করেছিলাম। তখন তিনজন ছেলে পুকুরের সিডির উপর বসে রইল। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240713_091614.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে লাউ গাছের কচি আগার ফটোগ্রাফি। লাউ গাছের পাতা এবং সবজি দেখতে বেশ ভালই লাগে। তবে গ্রাম অঞ্চলে লাউ গাছ অনেক দেখা যায়। তবে লাউ গাছের পাতা এবং আগাগুলো রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এবং লাউ ও লাউ শাক খেলে আমাদের শরীরের জন্য ভালো হয়। লাউ শাক যেভাবে রান্না করা হয় এতে অন্যরকম ভালো লাগে। তবে এখন সব জায়গাতে লাউ শাক বিক্রি করা হয়। অনেকদিন আগে আমি লাউশাকের এই কচি আগার ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ি থেকে। তাই আজকে লাউ শাকের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার লাউ শাকের কচি আগার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240307_092253.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

চমৎকার, দুর্দান্ত, অসাধারণ। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।একটা ফটোগ্রাফি ছিল দেখার মত খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। কারণ কাঠগোলাপ ফুল আমার সবচেয়ে প্রিয় ফুল।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। গাঁদা ফুল এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নিখুঁতভাবে এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। শেষের দিকে সাত নং ফটোগ্রাফি টা সম্ভবত আপলোড হয়নি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে গাঁদা ফুল এবং কাঠগোলাফ ফুল আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম। আর আপু লাস্ট ফটোগ্রাফিটি আপলোড হয়নি।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করছেন এটা যেন ভীষণ ভালো লাগলো। আসলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার নিজের কাছেও। ফটোগ্রাফি সৌন্দর্যগুলো আমাদের মাঝে আপনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। আর আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক দারুন হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আমি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করি। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শুনে।

 2 years ago 

আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। রেনডম ফটোগ্রাফি আমার কাছে দেখতে অনেক ভালো লাগে।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর
বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে বলে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি এখন প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই ফটোগ্রাফি গুলো ও কিন্তু অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে ডায়ান্থাস ফুল এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। পুকুর পাড়ের ফটোগ্রাফি টাও কিন্তু অনেক বেশি দারুন ছিল। এক কথায় সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে দেখতে ভালো লাগে শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করেন জেনে অনেক ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলা আমার অনেক ভালো লাগে। আজও আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বিশেষ করে কাঠ গোলাপ ফুল দেখে মনটা ভরে গেল। আর আপনাদের বাড়ির পাশে ঘাট করা পুকুরটিও ভালো লাগছে। পুকুর দেখতে আর তার পাশে বসে থাকতে আমার খুব ভালো লাগে।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফির জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন। আসলে পুকুর ঘাটে বসে থাকতে কম বেশি সবাই খুব পছন্দ করে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ভালবাসার এবং পছন্দের কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফিটা খুবই চমৎকার হয়েছে। এখানে পুকুর পাড়ের ঘাটলা ও পাহাড়েরর একটি দৃশ্য দেখলাম। মনটা ভরে গেছে। ধন্যবাদ।

 2 years ago 

আমার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে বলে অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বরাবরই চমৎকার ফটোগ্রাফি করে থাকেন ভাই। ডায়ান্থাস এবং কাঠগোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। সুন্দর ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমি চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার জন্য। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। ফুলগুলো দেখতেও চমৎকার হয়েছে। অসাধারণ ছিল।

 2 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে ফুল গুলো দেখতে চমৎকার হয়েছে বলে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63331.28
ETH 1806.53
USDT 1.00
SBD 0.38