ফটোগ্রাফি:- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি। সাদা জবা ফুল আমার কাছে খুব ভালো লাগে। যদিও এই কালারের সাদা জবা ফুল খুব কমে দেখা যায় আমাদের এদিকে। তবে জবা ফুলের রস মাথায় দিলে মাথার চুল কালো হয় এবং সিদা হয়। আবার অনেকের জবা ফুল গাছকে ঔষধি গাছও বলে। কিছুদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে ভালোবাসার চমৎকার ফুলের ফটোগ্রাফি। এই ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলের মধ্যে কাটা যেমন তেমন ভালোবাসা আছে। গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আর গোলাপ ফুল গাছ অনেক জাতের এবং অনেক রকমের আছে। সত্যি বলতে গোলাপ ফুলের ঘ্রাণ বেশ ভালো লাগে। এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে। তাই আজকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে গ্রামের একটি রাস্তার ফটোগ্রাফি। বিকেলবেলা গ্রামের রাস্তাগুলোতে হাঁটতে বেশ ভালো লাগে। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ মানুষকে বেশি মুগ্ধ করে। আর গ্রামাঞ্চলে রাস্তার পাশের জমিগুলোতে মানুষ ফসল চাষ করে। আর গ্রামাঞ্চলের চিকন রাস্তা গুলোর মধ্যে বিকেল বেলা কমবেশি মানুষ থাকে ঘুরাঘুরি করে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির পাশের রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের খুব ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে একটি স্কুলের ফটোগ্রাফি। এই স্কুলটিতে আমি লেখাপড়া করেছি। তবে আমরা যে সময় লেখাপড়া করেছিলাম ওই সময় বিদ্যালয় ছিল টিনের। আর এখন বিদ্যালয় দেখলে মনে হয় কোন ভার্সিটি। কারণ হাই স্কুল গুলো এতই উন্নত হয়েছে দেখলে মন জুড়িয়ে যায়। কিছুদিন আগে আমাদের এলাকার দুটি দল ফুটবল খেলতেছে। তখন আমি এই হাই স্কুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে অলকানন্দা ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এই ফুলের পাপড়ি গুলো বড় বড় দেখতে অন্যরকম লাগে। যখন অলকানন্দা ফুল গাছের মধ্যে এই ফুলগুলো ফুটে তখন আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায়। যদিও অনেকে এই ফুলকে মাইক ফুল বলে। কিছুদিন আগে আমি একটি প্রতিষ্ঠানের সামনে থেকে এই মাইক ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে একটি পাতা বাহার গাছের ফটোগ্রাফি। পাতাবাহার গাছ গুলো দেখলে এমনিতে বেশ ভালো লাগে। পাতাবাহারের গাছের পাতায় সৌন্দর্য। এবং পাতাবাহার গাছগুলো বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালার আছে। তবে পাতাবাহার গাছগুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। তবে পাতাবাহার গাছগুলো কমবেশি সব জায়গাতে অনেক দেখা। কিছুদিন আগে আমি রেস্টুরেন্টের সামনে এই পাতাবাহার গাছ দেখতে পাই। ওখান থেকে আমি এই পাতা বাহারের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পাতা বাহারের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
চমৎকার সব ফটো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সাদা জবা আমার খুবই প্রিয়।
আপনার স্কুল দেখে ভালো লাগছে দাদা৷ স্কুলের বদল বেশ উন্নতির দিকেই ঘটেছে৷ এতো সুন্দর বিল্ডিং, সত্যিই যেন মন্ব হয় কলেজ৷
সব গ্রামের রাস্তা বোধয় একই রকম৷
সুন্দর সুন্দর ছবি দেখে মন ভরে গেল।
জবা ফুল আমারও খুব প্রিয় ফুল। হ্যাঁ আপু স্কুল গুলো দেখলে মনে হয় কলেজ হয়ে গেল। ভালো লাগলো সুন্দর মন্তব্য শুনে।
https://x.com/Jamal7183151345/status/1849662612440854596?t=-Vv0BjOfZVMA2a-4SFGYbA&s=19
অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া।প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।খুবই নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন।সাদা জবা ফুল দেখে খুবই আনন্দিত হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার সাদা জবা ফুলের ফটোগ্রাফি দেখে আপনি আনন্দিত হলেন শুনে খুশি হলাম। ভালো থাকবেন আপু
জাস্ট ওয়াও ভাই আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি একদম ঠিক বলেছেন ভাই ভালো এবং সুন্দরভাবে ফটোগ্রাফি করতেও সময়ের প্রয়োজন হয়। যাইহোক আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ফুলের ফটোগ্রাফি গুলো। যেমন জবা ফুল গোলাপ ফুল অলকানন্দা ফুল।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই সময় দিয়ে ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি গুলো সুন্দর হয়। আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করতে গেলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় নিয়ে ফটোগ্রাফি করা যায় তত বেশি সুন্দর হয়। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে সাদা জবা ফুলটা অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া অলকানন্দা ফুলের কালার দেখছি দুই রকমের। খুব সুন্দর লাগছে দেখতে।
যত বেশি সময় দিয়ে ফটোগ্রাফি করা হয় ততই ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
দুর্দান্ত সব ফটো এই ফটোগ্রাফি পোস্টে আমাদেরকে দেখালেন ভাই। ভীষণ ভালো লাগলো। বিশেষ করে সাদা জবার ছবি ও গোলাপ ফুলের ছবি অসাধারণ ছিল। সাদা জবা তো সাধারণত দেখাই যায় না। আপনি খুব সুন্দর ভাবে তার ছবি ক্যাপচার করেছেন। বাকি সমস্ত ছবিগুলিও প্রশংসনীয়।
হ্যাঁ ভাই সাদা জবা ফুল খুব কমই দেখা যায়। আমার ফটোগ্রাফি নিয়ে আপনি সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে তবে এর মধ্যে সাদা জবাব ফুলের ফটোগ্রাফিটা সেরা ছিল। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমার সাদা জবা ফুলের ফটোগ্রাফি সেরা ছিল বলে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আজ আপনি কতগুলো বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনি এই ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম। আসলে সুন্দর মন্তব্য শুনলে নিজের কাছেও ভালো লাগে।
এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।
আমার গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং রাস্তার ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লাগলো শুনে খুশি হলাম। আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য।
শুনে অনেক ভালো লাগলো ভাইয়া আপনি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি পোস্টকরার চেষ্টা করেন ।আমার সব থেকে অলকানন্দা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ।এই ফুলটা আসলে দেখতে অনেক চমৎকার ভাইয়া।
আমার রেনডম ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।।