ফটোগ্রাফি : - রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে আমাদের গ্রামের স্কুলের ফটোগ্রাফি। এই হাই স্কুলটি কিন্তু অনেক সুন্দর করেছে দেখতে কিন্তু ভালো লাগে। দূর থেকে মনে হয় কোন একটি কলেজ হবে। তবে এই হাই স্কুলের সুন্দর করার কারণে এখন কিন্তু এইখানে ঘুরতে অনেক মানুষ আসে। আবার অনেক সময় দেখা যায় শহরের থেকে এলাকার লোক গুলো আসলে এইখানে স্কুলের সামনে বসে থাকে। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো সব সময় চমৎকার লাগে। বিশেষ করে খোলা মাঠ যখন মাঠগুলোর মধ্যে ফসল বা গরু ছাগল থাকে তখন কিন্তু খুব চমৎকার লাগে। আর গ্রামের ওর মধ্যে অনেক বড় বড় চরগুলো দেখা যায় বিশেষ করে নদী এলাকা। অনেকদিন আগে আমি একটি চর এলাকা ঘুরতে গিয়ে আমি এই ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে একটি ছোট্ট সবজি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম হচ্ছে করলা ফুল। করলা ফুলগুলো ছোট হলেও এবং ফুলগুলো দেখতে কিন্তু ভালো লাগে বিশেষ করে এক কালারের কারণে। আর এই করলা ফুল গুলো হচ্ছে পাঁচ পাপড়ির মধ্যে। আর এই ফুল থেকে মজার করলা সবজি হয়। আরো অনেক দিন আগে নিজের সবজি বাগান থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।