ফটোগ্রাফি:-রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে খুব চমৎকার রঙ্গন ফুলের ফটোগ্রাফি। আমার খুব প্রিয় একটি ফুল। তবে এই রঙ্গন ফুল আকারে অনেক বড়। যদিও রঙ্গন ফুলের পাপড়ি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লাগে। বিশেষ করে বড় বড় পাতার মধ্যে এই বড় রঙ্গন ফুল দেখলে বেশি ভালো লাগে। রঙ্গন ফুলের গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে। এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম অনেকদিন আগে। একটি অফিসের সামনে বাগান থেকে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মধ্যে শেয়ার করলাম।

IMG_20240417_222851.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুলের নাম ইতিমধ্যে আমার মনে পড়তেছে না। তবে এই ফুল গুলো আকারে মোটামুটি একটু বড়। এবং এই ফুল গাছগুলো অনেক লম্বা হয়। তবে ফুল গাছগুলো দেখলে মনে হয় হলুদ গাছের মতো। এবং এই ফুল গাছের পাতাগুলো অনেক বড় বড়। অনেকদিন আগে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি বাড়ির পুকুরের সামনে থেকে। তাই আজকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240417_223011.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে জামরুল ফুলের ফটোগ্রাফি। জামরুল ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এই ফুলগুলো পাপড়ি অনেক চিকন এবং ফুলগুলো আকারে গোলাকার। তবে জামরুল ফুল মানুষকে বেশি মুগ্ধ করে। এবং জামরুল ফল খেতেও বেশ মজা লাগে। যদিও এই ফুলের পাপড়িগুলো খুব সহজে ঝরে পড়ে। এই জামরুল ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের মাদ্রাসার সামনে থেকে। তাই এই জামরুল ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240417_223219.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে সবার পরিচিত জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল চিনেনা এমন লোক নেই। আর জবা ফুল সব জায়গাতে কম বেশি দেখা যায়। জবা ফুল অনেক রকমের আছে। নির্দিষ্টভাবে কেউ বলতে পারবেনা জবা ফুল কত রকমের আছে। আবার জবা ফুলকে অনেকে ওষুধি গাছ বলে থাকে। জবা ফুলের গাছগুলো আকারে অনেক বড় হয়। এবং এই গাছ গুলো অনেক বছর পর্যন্ত টিকে। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি রাস্তার পাশ থেকে এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240417_222920.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে ভেন্ডি গাছের ফটোগ্রাফি। তবে আমরা এই গাছকে ভেন্ডি গাছ বলে থাকি। এবং এই গাছের মধ্যে হালকা আবরণ আছে। যেগুলো খালি হাতে লাগলে চুলকায়। তবে ভেন্ডি রান্না করলে এবং ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। এবং ভেন্ডি ফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগে। ভেন্ডি মূলত আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। কিছুদিন আগে ফেনী যাওয়ার সময় রাস্তার মাঝখানে খালি জায়গা থেকে এই ভেন্ডি গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের ভেন্ডি গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240417_223135.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত পাকা কলার ফটোগ্রাফি। পাকা কলা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। আসলে কলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। তবে বর্তমান সময়ে কলা মেডিসিন দিয়ে পাকানো হয়। কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে। তখন দেখি একটি ভ্যান গাড়ির মধ্যে এই কলা গুলো বিক্রি করতেছে। ওই সময় আমি এই পাকা কলার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে কলার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240417_223301.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

একটু আগে পেয়ারা ফুলের ফটোগ্রাফি দেখে হঠাৎ করে আমার জামরুল ফুলের কথা মনে পড়েছে। আর আপনার ফটোগ্রাফিতে জামরুল ফুল দেখতে পেলাম। খুব ভালো লাগে এই ফুলটি দেখতে আমার কাছে। তাছাড়া নাম না জানা ফুলটি ও খুব সুন্দর লাগছে। ঢেড়শ গাছ কখনো দেখা হয়নি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারলাম। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর মন্তব্য করেছেন। ঢেড়শ গাছ আমাদের এদিকে কম বেশি দেখা যায়। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রতি সপ্তাহে পোষ্টের একটা ধারাবাহিকতা থাকলে মন্দ হয় না। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। বিশেষ করে জামরুল ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করি একটু ভিন্ন রকম পোস্ট করার জন্য। ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে

 2 years ago 

দারুণ সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি ভালো লাগলো দেখে। আমরা সবাই চেষ্টা করি সুন্দর ফুলের ফটোগ্রাফি কিংবা প্রাকৃতির দৃশ্যের ফটোগ্রাফি গুলো সংগ্রহ করতে। তবে আপনি চেষ্টা করলেন সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করতে। প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেখানে ফুল থেকে শুরু করে ফলের দৃশ্য ফুটে উঠেছে এই পোষ্টের মাঝে। খুবই ভালো লাগলো আপনার এই অসাধারণ একটি ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে। বিশেষ করে কলার দৃশ্যটা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আমার কলার দৃশ্যটি সুন্দর ছিল বলে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন। শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া, সুন্দর নাম ফটোগ্রাফি শেয়ার করার জন্য। খুবই চমৎকার ছিল আপনার জন্য ফটোগ্রাফি গুলো। বিশেষ করে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এদিকে ফলের ফটোগ্রাফির ছিল আপনার পোষ্টের মাঝে। হারিয়ে মিলে দারুন একটি পোস্ট তৈরি করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার পোস্ট।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর করে উৎসাহিতমূলক মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য শুনলে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাই। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গন ফুল আবার ভীষণ পছন্দের। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফলের ফটোগ্রাফি ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি দারুণ ফটোগ্রাফি করেছেন। রঙ্গন ফুলটি দেখতে দেখে চমৎকার লাগতেছে। নাম না জানা ফুলটি অসাধারণ ছিল। জামরুল ফুল অনেকদিন পর দেখলাম। বেশ ভালোই লাগে আমার কাছে আর সকলের প্রিয় জবা ফুলটি বেশ দারুন ছিল।

 2 years ago 

আমার রঙ্গন ফুলের ফটোগ্রাফি চমৎকার লাগছে বলে সুন্দর করে মত করাই ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতো আমার ও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। তবে বাইরে কম যাওয়ার কারনে তেমন একটা ফটোগ্রাফি আমার করা হয়ে উঠে না।আপনি তো আজ চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জামরুল ফুল,রঙ্গন ফুলের ফটোগ্রাফি দুটো একটু বেশী ভালো লেগেছে। নাম না জানা ফুলটির নাম আমার ও অজানা।ফুলের নাম আমি একটু কমই জানি আসলে।ধন্যবাদ ভাইয়া রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনার মন্তব্য শুনে সত্যি অনেক ভালো লাগলো। সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গন ফুল আমার বেশ পছন্দের একটা ফুল। বিশেষ করে এত সুন্দর গুচ্ছ আকারে থাকে সেটা দেখতে ভালো লাগে। জামরুলের ফুল কখনো এতো কাছে থেকে খেয়াল করে দেখিনি। দারুণ করেছেন এই ফটোগ্রাফি টা। অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল ভাই। বিশেষ করে কলার টা। একেবারে হলুদ হয়ে গিয়েছে হা হা। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আমার অন্যান্য ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল বলে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38