ফটোগ্রাফি:-রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে একটি দোকানের ফটোগ্রাফি। তবে এই দোকানের মধ্যে সাগরের শামুক দিয়ে বিভিন্ন ধরনের মালা ও খেলনা জিনিস তৈরি করে বিক্রি করে। তবে শামুকের মালা গুলো দেখতে অনেক ভালো লাগে। সত্যি বলতে অনেক ধরনের শামুকের জিনিস এখানে পাওয়া যায়। তবে এই দোকানগুলোতে কাস্টমার কম বেশি দেখা যায়। যদিও এখানে শামুকের মালা গুলোর দাম অনেক। কিছুদিন আগে চট্টগ্রামে ঘুরতে গিয়ে আমি এই দোকানের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফিটি শেয়ার করলাম।

IMG_20240327_235124.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তবে পিটুনিয়া ফুল অনেক রকমের আছে। এই ফুলগুলো বিভিন্ন জায়গা দেখা যায় টপের মধ্যে মানুষ রোপন করে। বর্তমান সময়ে এ ফুলগুলো কম বেশি সব জায়গাতে দেখা যায়। আমি এই পিটুরিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমার এক আত্মীয় বাড়ি থেকে। তাই আজকে এই পিটুনিয়া ও ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20240327_234807.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে ধান চাষের ফটোগ্রাফি। তবে আমাদের গ্রাম অঞ্চলে বর্ষাকালে প্রত্যেক জমিতে কমবেশি ধান চাষ করে থাকে। ধান হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম চাষাবাদ। যদিও আমাদের এদিকে নদীর কারণে চাষাবাদ করতে মানুষের সুবিধা হয়। তবে এই ধান গুলোর মধ্যে এখনো ধানের ফসল আসে নাই । তবে এই ধানের ফটোগ্রাফি করেছিলাম আমি অনেকদিন আগে আমার ভাইয়ের জমি থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240327_234654.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এই ফুলগুলোর মধ্যে জীবন নেই গ্রাণ নেই। তবে এই ফুলগুলো দিয়ে বাসা এবং অফিস সাজালে দেখতে বেশ ভালোই লাগে। এই ফুল গুলো দেখলে বোঝা যায় না যে এগুলো আর্টিফিশিয়াল ফুল। ‌ এই ফুলগুলো এমনভাবে তৈরি করেছে মানুষ দেখলে মুগ্ধ হয়ে যায়। অনেকদিন আগে আমি এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি মেলা থেকে। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20240327_235020.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে একটি আর্টিফিশিয়াল ফুল দোকানের ফটোগ্রাফি। আর্টিফিশিয়াল ফুল গুলো এখন সব জায়গাতে কম বেশি দেখা যায়। বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় করে এই দোকানগুলো দিয়েছে। তবে এই দোকানগুলোতে কাস্টমারও আছে। বিশেষ করে মানুষ আর্টিফিশিয়াল ফুলগুলো পছন্দ করে। ঘর সাজানোর জন্য এবং অফিস সাজানোর জন্য পারফেক্ট। কিছুদিন আগে আমি একটি পার্কে ঘুরতে গিয়ে এই আর্টিফিশিয়াল ফুলের দোকানের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20240327_234935.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে গাঁদা ফুল গুলো দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মালা বানিয়ে থাকে। আর এই ফুলগুলো আকারে একটু বড় দেখতে বেশ ভালই লাগে। তবে গাঁদা ফুল গাছগুলো রোপন করলে যখন ফুল ফুটে খুব সুন্দর ঘ্রাণ লাগে। এবং এই ফুলের পাপড়ি ও অসাধারণ। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি নার্সারি বাগান থেকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240328_144154.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি আজকে দারুন ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য লাগে। চেষ্টা ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। দোকানের ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো এবং অনেক সুন্দর মেয়েদের জিনিসপত্র দেখতে পারতেছি।আর্টিফিশিয়াল ফুল দেখে মনে হচ্ছে, বাস্তবে কোন ফুল দেখতেছি।ফুলগুলো এতটাই সুন্দর বেশ দারুন লাগে। আপনার ভাইয়ের জমি থেকে ধানের ফটোগ্রাফি করেছেন। ধান হচ্ছে বাংলাদেশের প্রথম চাষাবাদ।সর্বোপরি দারুন ছিল আপনার ফটোগ্রাফি পোস্টটি ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর মন্তব্য করেছেন। সত্যি আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ফটোগ্রাফি ও একটি আর্ট । আর আপনি ঠিকই বলেছেন ফটোগ্রাফি করতেও ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। তাহলে মূলত দারুণ রকমের ফটোগ্রাফি করা যায়। আপনি তারই কিছু নমুনা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই ভাইয়া আপনার করা ফটোগ্রাফি গুলি অনেক বেশি সুন্দর হয়েছে। পিটুনিয়া ফুল বিশেষ করে আমার কাছে বেশি ভালো লেগেছে বরাবরই আমি প্রকৃতিপ্রেমী ধান চাষের ফটোগ্রাফিটি অসাধারণ ছিল। সাথে সব রকমের ফটোগ্রাফি গুলি একদম দারুন ছিল ভাইয়া আর বর্ণনাগুলো আপনি খুবই দক্ষতার সাথে উপস্থাপন করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ, ফটোগ্রাফি করতে ধৈর্য এবং সময় প্রয়োজন হয়। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন‌। আপনি ঠিক সুন্দর ফটোগ্রাফি করার জন্য অবশ্যই সময় এবং ধৈর্য নিয়ে করতে হবে। আমি মনে করি যে কোন কিছু চেষ্টা করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। তবে সাদা রঙের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ফটোগ্রাফি দারুন হয়েছে বলে সুন্দর করে উৎসাহিতিমূলক মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি আপনি বিভিন্ন জায়গা থেকে এই ফটোগ্রাফি গুলো করেছেন। ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতেও ভীষণ ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। সবমিলে এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আমি ফটোগ্রাফি গুলো বিভিন্ন জায়গা থেকে করেছি। তবে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যেখানে দোকানে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এদিকে ফসলের মাঠ। আবার রয়েছে ফুলের ফটোগ্রাফি। সব মিলে কিন্তু বেশ ভালো লেগেছে আমার। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দিয়ে সুন্দর পোস্ট করার চেষ্টা। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে। আপনি একটি অ্যালবামের ভিতরে ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো রেখেছেন। শামুকের দোকানের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। এছাড়াও ফুলের ফটোগ্রাফি এবং সবুজ ধানের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে চমৎকার মন্তব্য করেছেন। আশা করি সুন্দর মন্তব্য করে সাপোর্ট করবেন।

 2 years ago 

অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি দেখতে এবং ফটোগ্রাফি করতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আপনারা আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে বিশেষ করে পিটুনিয়া ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফোটোগ্রাফির মধ্যে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো প্রতিনিয়ত দেখে শুধু মুগ্ধ হয়ে যাচ্ছি৷ আপনি সবসময়ই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন এবং প্রত্যেক সপ্তাহে আপনার ফটোগ্রাফি গুলো যখন দেখি তখন অনেক মুগ্ধ হয়ে যাই৷ খুব ভিন্ন ভিন্ন কিছু বিষয়ের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেন৷ এর ফলে আপনার ফটোগ্রাফি দক্ষতা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42