ফটোগ্রাফি :- বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে রক্ত গাঁদা ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও গাঁদা ফুল কয়েক জাতের এবং কয়েক রকমের আছে। আর এই গাঁদা ফুলের পাপড়িগুলো যেমন দেখতে চমৎকার লাগে তেমনি ফুলের ঘ্রাণ অসাধারণ। আর বর্তমানে যে কোন অনুষ্ঠানে এই গাঁদা ফুল গুলো অনেক দেখা যায়। গাঁদা ফুলগুলো রোপন করলে যত্ন না নিলে এই ফুল গুলো মারা যায়। আবার এই ফুলের ডাল রোপন করলে ওইখান থেকে গাছ হয়। আমি কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি রক্ত গাঁদা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে নদীতে দাঁড়িয়ে থাকা একটি জাহাজের ফটোগ্রাফি। সাধারণত এ জাহাজগুলো বড় নদী বা সাগরে দেখা যায়। এই জাহাজগুলো পড়ে বিভিন্ন মাল নেওয়া আনা করে। তবে আমি আরো অনেক দিন আগে মুছাপুর ঘুরতে গেলাম তখন নদীতে এই জাহাজ দেখতে পেলাম। যদিও এটি নদীতে দাঁড়িয়ে আছে জাহাজটি তারপর আমি নদীর কূল থেকে এই জাহাজের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সুন্দর জাহাজের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি। মিষ্টি কুমড়ো ফুল গুলো আমাদের সবার খুব পরিচিত খুব। তবে আমাদের গ্রামাঞ্চলে কমবেশি প্রত্যেক বাড়িতে মিষ্টি কুমড়ো গাছ দেখা যায়। কারণ এই গাছগুলো রকম করলে অনেক সুবিধা হয়। মজার শাকসবজি এবং মিষ্টি কুমড়া ও ফুলগুলো খাওয়া যায়। আমরা নিজেরাও বাড়িতে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম। আর ওইখান থেকে আমি মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!