সাতটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

IMG-20230524-WA0001.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে ব্রিজের ফটোগ্রাফি। এই ব্রিজটি বিগত এক বছর আগে উদ্বোধন করা হয়েছে। তবে কোম্পানিগঞ্জে এবং ফেনীর মধ্যে যোগাযোগের খুব সুন্দর একটি রাস্তা হয়েছে। আগে মানুষ গন নদীর এদিক ওদিক থেকে নৌকা দিয়ে পার হতেন। ব্রিজটি হওয়ার কারণে দুইটি পাশের মানুষের অনেক উপকার হয়েছে। এবং দূরদূরান্ত থেকে মানুষ এ ব্রিজটি দেখার জন্য আসে। কিছুদিন আগে আমার খালাতো বোন মারা গেল তাকে মাটি দেওয়ার জন্য আমি গিয়েছিলাম। আসার সময় আমি এই ব্রিজের ফটোগ্রাফি করেছি। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে ব্রিজটির ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20230524-WA0003.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে ওমানে আরব সাগরের উপরের পাশে একটি পার্কের ফটোগ্রাফি। মূলত এই পার্কটি নদীর একদম পাশে। এবং ওখানে পার্ক দেখতে অনেক সুন্দর। এবং ওমানের সিটি ক্রুম এর পাশে এ পার্কটি। আমি বিদেশ থাকাকালীন একদিন সকালে বাংলাদেশ দূতাবাসে গিয়েছিলাম। তখন দূতাবাসের কাজগুলো সেরে ওই আরব সাগরের পাশে ঘুরতে গেলাম। যদিও এই সাগরের পাশে আমি অনেকবার ঘুরতে গিয়েছিলাম। অনেকক্ষণ ওখানে বসে একা একা আড্ডা দিলাম। আসার সময় আমি এই প্রাকৃতিক ফটোগ্রাফিটি করলাম। তাই আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20230524-WA0004.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো দেখতে সামনের থেকে অনেক ভালো লাগে। যদিও এ ফুলগুলোর কোন প্রাণ এবং ঘ্রাণ নেই। তারপরও কোন অফিস আদালতে এবং কোন বসার জায়গার মধ্যে ফুলগুলো রাখলে দেখতে খুব ভালোই লাগে। কিছুদিন আগে বাবার অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তখন আমি কাউন্টারে এই আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে পায়। দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তখন আমি এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230524-WA0002.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে তরমুজ বাগানের ফটোগ্রাফি। আমাদের পাশে নদীর ধারে অনেক বড় এরিয়ার মধ্যে তরমুজ চাষ করা হয়। বলতে গেলে তরমুজ ক্ষেত এদিক থেকেও অধিক পর্যন্ত দেখা যায় না। এখান থেকে তরমুজ বাংলাদেশের সব জায়গাতে পাঠানো হয়। তরমুজ বাগানটি আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে ২০ মিনিট লাগে। তবে এই তরমুজ ক্ষেতগুলো দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আছে। তবে এখানে তরমুজ খেতে লোক গুলোর একটি নীতি আছে। দূর থেকে যত লোক আসে তাদেরকে ফ্রিতে তরমুজ খাওয়ার জন্য দেই। তরমুজ নিতে হলে টাকা দিতে হবে। কিছু মাস আগে আমি এই তরমুজের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230524-WA0006.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে ভাগ্নিকে নিয়ে মালটা বাগানের ঘুরতে যাওয়ার ফটোগ্রাফি। আমি বিদেশ থেকে আসার একদিন পর আমার ছোট ভাগ্নিটি আমার সাথে মাল্টা বাগানে ঘুরতে যাবে। সে বাড়িতে তার মায়ের সাথে বায়না ধরেছে, মালটা বাগানের সেই কখনো ঘুরতে যাইনি এখন মামার সাথে ঘুরতে যাবে। তারপর আমি ভাগ্নিকে নিয়ে মালটা বাগানে ঘুরতে গেলাম। যদিও মালটা বাগানটি নদীর উপরে। তখন মালটা বাগানের বাইরে আমি আমার ভাগ্নির এবং মালটা গাছের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ফটোগ্রাফি টি।

IMG-20230524-WA0007.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে হাসপাতালের সামনে ছোট গাছের ফটোগ্রাফি। কিছুদিন আগে বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার আসতে একটু দেরি হচ্ছে। তখন আমি একটু বাইরে আসলাম। তখন দেখি হাসপাতালে সামনে ছোট ছোট কিছু গাছ রোপন করছে। যদিও আমরা এই গাছগুলোকে বটগাছ বলে থাকি। সত্যি বলতে গাছটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তখন আমি সাথে সাথে এই গাছের ফটোগ্রাফি করেছি। তাই আজকে অনেক সুন্দর করে এই ছোট গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230524-WA0005.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে একটি রেস্টুরেন্ট কাবাব হাউজের ফটোগ্রাফি। এই কাবাব হাউস টি নতুন হয়েছে। বিশেষ করে এই কাবাব হাউস নদীর ধারে এবং ব্রিজের নিচে তৈরি করেছে। তবে এই কাবাব হাউসে বসার জন্য ছোট ছোট কিছু কুড়েঘর তৈরি করেছে। উপর দিয়ে ব্রিজ এবং পাশে নদী এই কারণে পর্যটক কেন্দ্র বলে থাকে। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এই কাবাব হাউজে আসে। কিছুদিন আগে আমি আর আমার মামাতো ভাই এই কাবাব হাউজে গিয়েছিলাম। তখন আমি এই কাবাব হাউসের ফটোগ্রাফি করেছি। তাই আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230524-WA0000.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। আমিও প্রকৃতির সৌন্দর্য দেখলেই ফটোগ্রাফি করে ফেলি ।আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সব শেষের ফটোগ্রাফিটি বেশি সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ওমানের সিটি ক্রুম এর পাশে পার্কে আমিও গিয়েছি এবং সাগর পাড়ে বসে আমি নিজেও অনেক সময় কাটিয়েছিলাম। যাই হোক ভালো লাগলো এবং পুরনো স্মৃতি মনে পড়ে গেল ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি এবং কাবাব হাউজের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। কুড়ে ঘর গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে রেস্টুরেন্টের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। গ্রামের এই রেস্টুরেন্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। হয়তো এর খাবার দাবারও খুবই সুস্বাদু হবে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি এবং ভিন্ন ধরনের রেস্টুরেন্টের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি আপনি অনেক দক্ষতা সহকারে তুলেছেন। তবে আমার কাছে সবার শেষের ফটোগ্রাফি টি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

খুব সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি দারুন লাগলো।ফটোগ্রাফির নীচে বর্ননা তুলে ধরাতে আরো বেশী ভালো লেগেছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়ে দেখতে। ওমানে থাকাকালীন পার্কের দৃশ্যটি অসাধারণ ছিল। এছাড়া আপনার ভাগ্নিকে নিয়ে মাল্টা বাগানে ঘুরতে গেছেন বেশ ভালই উপভোগ করেছে ভাগ্নি। অরজিনিয়াল ফুল দেখতে যেমন সুন্দর আর্টিফিশিয়াল ফুল গুলোও অনেক সুন্দর দেখতে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 3 years ago 

বাহ আপনি তো খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আসলে ঠিক বলেছেন ফটোগ্রাফি করতে সময় দিয়ে করলে দেখতে বেশ ভালোই লাগে। আমার কাছে বেশি ভালো লাগলো কাবাব হাউজের ছোট ছোট ঘর গুলো ফটোগ্রাফিট অনেক সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63951.96
ETH 1789.25
USDT 1.00
SBD 0.39