ফটোগ্রাফি:- চমৎকার রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুলের নাম আমার এখন মনে পড়তেছে না। তবে আমার কাছে মনে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল হবে। যদি আমি পুরোপুরি শিওর না। তবে এই ফুলের পাপড়িগুলো অসাধারণ। এবং ফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগে। এবং সবুজ পাতার মধ্যে এই কালার ফুল দেখলে অন্যরকম ভালো লাগে। যদিও নার্সারি বাগানে পার্কে এই ফুলগুলো কমবেশি এখন দেখা যায়। অনেকদিন আগে ঘুরতে গিয়ে আমি চট্টগ্রাম একটি পার্ক থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আমার নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।

IMG_20240710_091727.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত মোরগ ফুলের ফটোগ্রাফি। তবে মোরগ ফুল গাছ গুলো দেখতে অনেক সময় সবজি গাছের মতো মনে হয়। এবং মোরগ ফুল গাছ গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। এই ফুল গাছ গুলোর পাতাও দেখতে বেশ চমৎকার। এবং মোরগ ফুল গাছ গুলোর মধ্যে ফুল ফুটলেও দেখতে বেশ চমৎকার লাগে। কিছুদিন আগে এই মোরগ ফুল এর ফটোগ্রাফি করেছিলাম আমার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে। তাই আজকে এই মোরগ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই মোরগ ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240710_092029.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে একটি পার্কের ভিতরে ফুল বাগানের ফটোগ্রাফি। আসলে পার্কের ভিতরে গেলে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যায়। যদিও বড় পার্কের ভিতরে সব কিছু জায়গা নির্দিষ্ট আছে। ফুল গাছের এবং খেলাধুলার জায়গা ও অন্যান্য জায়গা নির্দিষ্ট ভাবে ভাগ করা আছে। তবে এই পার্কের ভিতর বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। এখানে ফুল গাছগুলো এমন ভাবে রোপন করেছে দেখলে মন জুড়িয়ে যায়। এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম অনেকদিন আগে চট্টগ্রাম পার্কে ঘুরতে গিয়ে। ভাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240710_091659.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত প্রাণীর ফটোগ্রাফি। হরিন চিনেনা এমন মানুষ নেই বললে চলে। তবে চিড়িয়াখানা গেলে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। তবে আমার এই ফটোগ্রাফির মধ্যে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। যদিও এই হরিণ গুলো খাঁচার মধ্যে বন্দি। কারণ এই ফটোগ্রাফি আমি পড়েছিলাম চট্টগ্রাম একটি চিড়িয়াখানা থেকে। আসলে এই হরিণ গুলো দেখে আমার অনেক মায়া হল। আর এই সব প্রাণী গুলো জঙ্গলে মানায় খাঁচাতে নাই। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240710_091606.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফুল। এই ফুল গাছগুলো কম বেশি সব জায়গাতে এখন দেখা যায়। এবং এই ফুলের নাম হচ্ছে পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুল গাছগুলো বেশিরভাগ টবের মধ্যে রোপন করে অনেক জায়গাতে দেখেছি। তবে এই ফুল গুলো বিভিন্ন কালারের আছে। এবং এই ফুলের পাপড়ি অনেক পাতলা। অতিরিক্ত গরম পড়লে এই ফুল গাছগুলো মারা যায়। এবং পিটুনিয়া ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। অনেকদিন আগে আমি একটি নার্সারিবাগান থেকে এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240710_091803.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুল গাছের পাতাগুলো অসাধারণ। এবং এই ফুল গাছের মধ্যে ছোট ছোট ফুল ফুটে। তবে অনেকে এই ফুল গাছকে পাতা বাহার গাছও বলে থাকে। তবে এই নাম না জানা ফুলের থেকে পাতাগুলোর সৌন্দর্য মানুষকে বেশি মুগ্ধ করে। যদিও এই ফুল গাছগুলো রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। এই ফুল গাছের ফটোগ্রাফি করেছিলাম অনেকদিন আগে আমি একটি জায়গা ঘুরতে গিয়ে। তাই আজকে এই নাম না জানা ফুল গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240623-WA0019.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

প্রথম ফুলটার নাম চন্দ্রমল্লিকা ফুল। তবে শেষের ফটোগ্রাফির ফুলের নাম আমার জানা নেই। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। খুব চমৎকার মন্তব্য করেছেন।

 2 years ago 

আপনার করা প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো । ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে বলে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যিই অনেক চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার করার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, বিশেষ করে পার্কের ভিতরে ফুল বাগানের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে ,প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর ব্যাখ্যা উপস্থাপনা করেছেন, ধন্যবাদ এমন রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে পার্কের ভিতরে ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম তাই ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি পোস্ট গুলো দেখলে মনটা ভালো হয়ে যায়।কারণ ফুল আমি অনেক ভালবাসি। ফুল দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে।আপনার মত আমিও ওই ফুলের নাম জানিনা।যাই হোক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন। এবং প্রথম ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম তাই ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করেন বলেই এত সুন্দর ফটোগ্রাফি করতে পারছেন। আপনার আজকের তোলা এ সকল ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসম্ভব দারুন লেগেছে। পিটুনিয়া ফুল আমার অনেক পছন্দের, আর আপনি পিটুনিয়া ফুলের এত সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনি যদি ধৈর্য এবং দক্ষতাকে কাজে লাগিয়ে এরকম ভাবেই ফটোগ্রাফি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য শুনলে নিজের কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

আমারও মনে হয় উপরের ফুলটি চন্দ্রমল্লিকা।কালারটা বেশ সুন্দর। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর। শেষের ফুলটার নাম প দিয়ে একটা নাম আমিও ভুলে গিয়েছি 🤣

 2 years ago 

হ্যাঁ আপু মনে হয় চন্দ্রমল্লিকা। আসলে ফুলের নামটি আমার সম্পূর্ণ খেয়াল ছিল না। তবে আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে সব সময় এলোমেলো ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগে। কারণ এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি উপভোগ করতে পারি। সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর উৎসাহিত মূলক মন্তব্য করেছেন। সত্যি এই ধরনের মন্তব্য শুনলে অনেক ভালো লাগে।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে ফটোগ্রাফী গুলো ধারণ করেছেন। বিশেষ করে আপনার তোলা হরিণের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার তোলা প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে হরিণের ফটোগ্রাফি দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

 2 years ago 

আমার হরিণের ফটোগ্রাফি দেখতে পেয়ে মুগ্ধ হলেন শুনে খুশি হলাম ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38