ফটোগ্রাফি:- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর গ্রামাঞ্চলে থাকলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। এখন কিন্তু ফসলের মধ্যে বিভিন্ন ধরনের সবজি অন্যান্য চাষ করা হয়। আর এখন আবহাওয়া কিন্তু চমৎকার। যদিও হালকা গরম তারপরও চারপাশ খোলা এবং গাছপালা আকাশ একসাথে দেখলে অন্যরকম লাগে। কিছুদিন আগে আমি বাজারে যাওয়ার সময় এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে কুমড়ো শাকের ফটোগ্রাফি। আসলে কুমড়ো গাছ রোপন করলে অনেক কিছু মজা করে খাওয়া যায়। বিশেষ করে কুমড়োর শাক কুমড়ো এবং কুমড়ো ফুল সব কিছু খাওয়া যায়। আমাদের বাড়িতে আমার ওয়াইফ কুমড়ো গাছ গাছ রোপন করেছে। আর এই গাছ কিন্তু অনেক বড় হয়েছে। তবে কুমড়ো শাক এর কচি আগা গুলো রান্না করলে খেতে বেশ মজাই লাগে। কালকে সকাল বেলা যখন আমি সবজি খেতে গেলাম তখন এই কুমড়ো শাকের কচি আগার ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে আমরুজ ফুলের ফটোগ্রাফি। তবে আমরুল ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ এই ফুলগুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। আর এখন আমরুজ গাছের মধ্যে প্রচুর ফুল ফোটে এই সময়ে। যখন গাছের মধ্যে ফুল ফুটে পাতা চেয়ে ফুল বেশি দেখা যায়। আবার কামরুজ খেতেও মজা। কারণ আমরুজ এর মধ্যে প্রচুর ভিটামিন আছে। কিছুদিন আগে আমাদের মাদ্রাসার সামনে থেকে আমি এই আমরুজ ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করে আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে আমাদের সবার পরিচিত একটি সবজি ফুল। এই ফুল চিনেনা এমন মানুষ নেই বললেই চলে। এবং এই ফুলের নাম হচ্ছে মিষ্টি কুমড়ো ফুল। তবে এই ফুলগুলো আকারে বড় দেখতে বেশ চমৎকার লাগে। এবং মিষ্টি কুমড়ো ফুল দিয়ে পকোড়া বা কিছু বাজি করলে খেতে বেশ মজা লাগে। আবার মিষ্টি কুমড়ো গাছের সবজি ও মিষ্টি কুমড়ো মজা করে খাওয়া যায়। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে ভেন্ডি ফুলের ফটোগ্রাফি। ভেন্ডি ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে ভেন্ডি ফুলের পাপড়ি গুলো অসাধারণ। ভেন্ডি ফুল ও যে কেউ দেখলে পছন্দ করবে। আমাদের গ্রামাঞ্চলে অনেকে ভেন্ডি চাষ করে। আর ভেন্ডি যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজা লাগে। কিছুদিন আগে আমি আমাদের এলাকার ফসলের জমির দিকে গেলাম। তখন আমি এই ভেন্ডি ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি ভেন্ডি ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে আমার পছন্দের একটি ফুল। এই ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে সূর্যমুখী ফুল। তবে এখন গ্রামাঞ্চলে সূর্যমুখী ফুল অনেক দেখা যায়। কারণ এই সময় সূর্যমুখী চাষ করলে গাছের মধ্যে ফুল ফুটল। আর সূর্যমুখী ফুলগুলোর পাপড়ি এবং ফুলগুলো অসাধারণ। আর সূর্যমুখী ফুল গাছগুলো কিন্তু অনেক যত্ন করে কৃষকেরা। তবে কিছুদিন আগে আমি বাজারে যাওয়ার সময় একটি জমি থেকে এই সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি করার পর সূর্যমুখী ফুল আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1908910529810162074?t=Vd-SV8wvypeIEGd_hsLQIw&s=19
https://x.com/Jamal7183151345/status/1908730226277830996?t=vrItHFWiK6lmvMQR5MpCTQ&s=19
বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আজ আপনার পোস্টের মাধ্যমে দেখলাম। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ফটো্গ্রাফির বর্ণনা সহ আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ এমন দারুন কিছু ফটো্গ্রাফি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি দারুন বলে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর ছিল ভাইয়া।গ্রামের এই দৃশ্যগুলি দেখতে আসলেই ভালো লাগে, বিশেষ করে প্রথম ও শেষ ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ।
আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। দারুন ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত বলে উৎসাহিত মূলক মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
আপনার মত আমিও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অনেক ভালোবাসি। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। তবে ভেন্ডি ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লাগলো। ভেন্ডি আমার খুব প্রিয় সবজি। চমৎকার এই ফটোগ্রাফি গুলোর খুব সুন্দর সাজিয়েছেন। চমৎকার ভাষার উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভেন্ডি আমারও খুব প্রিয় সবজি। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো।
https://x.com/Jamal7183151345/status/1908908796715421722?t=THhcB0xrPt-x4GhHvhW5DA&s=19
https://x.com/Jamal7183151345/status/1908909763917676761?t=80A2cLBO2Kr3gQeSIXIvKg&s=19