ফটোগ্রাফি : রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে নদীর পাশের সুন্দর একটি মসজিদের ফটোগ্রাফি। তবে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই মসজিদটি দেখতে কিন্তু অন্যরকম ভালো লাগে। আর আকারে ছোট নতুন মসজিদ দূর থেকে দেখলে যেমন ভালো লাগে কাছে গেলে আরো বেশি ভালো লাগে। এটি গ্রামের একটি সুন্দর মসজিদ আর এখানে কিন্তু মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আরো আগে আমি ঘুরতে গিয়ে এই মসজিদের ফটোগ্রাফি করেছিলাম নৌকা থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি মসজিদের ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে চিচিঙ্গা ফুলের ফটোগ্রাফি। এ ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু অনেক ভালো লাগে ।বর্তমানে বর্ষা কাল এই সময়ে এই ফুল গাছগুলো বেশি দেখা যায়। আর এই ছোট চিচিঙ্গা ফুল থেকে বড় বড় চিচিঙ্গা সবজি ধরে থাকে। তবে এই সবজিগুলো যখন বড় হয় রান্না করলে খেতে বেশ মজা লাগে। আর এই ফুলগুলো হচ্ছে পাঁচ পাপড়ির মধ্যে তবে পাপড়ি গুলো অনেক পাতলা। অনেকদিন আগে আমি আমাদের সবজি বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের চিচিঙ্গা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে আমাদের ছোট ফেনী নদীর ফটোগ্রাফি। তবে এই নদীতে সকাল এবং রাত্রেবেলা দুই সময় জোয়ার আছে। যখন জোয়ারের পানি থাকে তখন কিন্তু পানি ডই ডই করে। আর নদীতে যখন পানি বেশি থাকে তখন দেখতো কিন্তু ভালো লাগে। এমনিতে যখন মন খারাপ থাকে তখন নদীর ধারে ঘুরতে গেলে অন্যরকম লাগে। আরো অনেক দিন আগে ঘুরতে গিয়ে আমি এই নদীর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।