সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

IMG-20230613-WA0003.jpg

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে রাজ হাঁসের ফটোগ্রাফি। তবে আমাদের এইখানে আমরা এই হাঁস গুলোকে রাধা হাঁস বলে থাকে। এই হাঁসগুলো অচিন লোক দেখলে অনেক দৌড়াই কামড়ানোর জন্য। এই হাঁসগুলো বেশিরভাগ সময় পানির উপরে থাকে। এবং হাঁসগুলোর গলা অনেক লম্বা। এই হাঁসগুলো অনেক জোরে জোরে আওয়াজ করে। ছোটবেলায় এই হাঁসগুলোর কম বেশি কামড় খেয়েছি আমি নিজে। আজকের দুপুর বেলা আমার জেঠাতো ভাইয়ের বাড়িতে গেলাম তখন আমি এই হাঁস গুলো দেখলাম। এরপর অনেক সুন্দর করে এই হাঁসগুলো ফটোগ্রাফি করলাম।

IMG-20230613-WA0007.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে খাট্টা পাতার ফটোগ্রাফি। এই পাতাগুলো অনেক টক খেতে। বিশেষ করে তরকারির মধ্যে এই পাতাগুলো দিলে খেতে অনেক মজাই লাগে। কিছুদিন আগে আমার ওয়াইফ ইলিশ মাছের সাথে এই খাট্টা পাতাগুলো দিয়েছে খেতে অনেক মজাই হয়েছে। আবার এই পাতাগুলো দিয়ে ডাল রান্না করা যায়। তবে এই পাতাগুলো আমাদের এদিকে মানুষ অনেক খায় তরকারির সাথে। কিছুদিন আগে আমি এক বড় ভাইয়ের বাড়ি থেকে এই পাতার ফটোগ্রাফি করলাম। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230613-WA0009.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে মনোত কচুর ফটোগ্রাফি। তবে আবার এই কচুগুলোকে অনেক কাঠ কচু বলা থাকে। তবে এই কচুগুলো অনেক বড় হয়। এই কচুগুলো মানুষ ওষুধের জন্য খেয়ে থাকে। এবং এই কচুগুলো খেলে গলার মধ্যে চুলকায়। তবে এই কচুগুলোর অনেক দাম বাজারে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়িতে গিয়েছিলাম। তখন আমি এই মনোত কচু গাছটি দেখতে পাই। ওখান থেকে আমি এই মনোত কচুর ফটোগ্রাফি করি। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20230613-WA0008.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে চমৎকার ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমি সঠিকভাবে জানি না। এই ফুলগুলো দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। বিশেষ করে ফুলগুলোর কালার বেশ চমৎকার। তবে এই ফুল গাছগুলো আকারে অনেক বড় হয়। ফুলের সময় এই গাছগুলোর নিচে গেলে অনেক ভালো লাগে কারণ ফুলের ঘ্রাণ বেশ চমৎকার। এই ফুলের ফটোগ্রাফি করেছি আমার জেঠাতো ভাইয়ের বাড়ি থেকে। তাই আজকে আমি অনেক সুন্দর করে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20230613-WA0002.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে ডুমুর পাতার গাছের ফটোগ্রাফি। ডুমির গাছের পাতা গুলো একটু আকারে বড় হয়। ছোটকালে আমরা ডুমুর গাছ থেকে ডুমুর গুলো খেতাম। তবে অনেকেই এই গাছগুলোকে বন্য গাছ বলে থাকে। আমরা এই গাছগুলোর পাতা দিয়ে ছোটকালে অনেক খেলা করতাম। ডুমুর গাছের ফল গুলো ছোট হলেও খেতে খুব মজাই লাগে। কিছুদিন আগে আমি আমাদের পুরনো স্কুলের সামনে গেলাম। ওখানে আমি এই ডুমুর গাছটি দেখতে পাই। তখন আমি এই গাছের ফটোগ্রাফি করলাম। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে ফটোগ্রাফিটি শেয়ার করলাম।

IMG-20230613-WA0005.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে তুলসী পাতার গাছের ফটোগ্রাফি। আবার কেউ কেউ এই গাছগুলো ওষুধি গাছ বলেও থাকে। এই গাছের পাতা দিয়ে অনেকে কালো চা খেয়ে থাকে। বিশেষ করে কাশি বা সর্দি হলে এই পাতাগুলো খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। এই গাছগুলো আমাদের এদিকে ফ্রাই ঘরের সামনে দেখা যায়। আমরা প্রায় সময় রং চায়ের মধ্যে এই পাতাগুলো ব্যবহার করি। এবং এই পাতাগুলোর মধ্যে আলাদা একটি ঘ্রাণ আছে। এই গাছের ফটোগ্রাফি করলাম কিছুদিন আগে আমার জেঠাতো ভাইয়ের বাড়ি থেকে। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230613-WA0004.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে চমৎকার চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল আমার কাছে বেশি ভালো লাগে। কিছু কিছু আমার পছন্দ ফুলের মধ্যেই হচ্ছে একটি চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলগুলো আকারে গোল আকার হয়। এবং ফুলগুলোর রং আমার কাছে বেশি ভালো লাগে। এই ফুল গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে থাকে। কিছুদিন আগে এই ফুলের ফটোগ্রাফিও করেছিলাম আমার জ্যাঠাতো ভাইয়ের বাড়ি থেকে। কারণ সেই নতুন বাড়ির মধ্যে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে। এই ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। তাই এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230613-WA0006.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আজকে আপনি সাতটি রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে আজকে আপনার ফটোগ্রাফি গুলো ভিন্নরকম হল। অনেক বড় একটি কচুর ফটোগ্রাফি এবং রাজহাঁস ও ডুমুর পাতার গাছের ফটোটাকে আমার কাছে বেশি ভালো লাগলো। তবে গ্রামাঞ্চলে এগুলো বেশি দেখা যায়। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন। এবং আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনি খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আসলে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে । বিশেষ করে আমার কাছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফি সাথে সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন । এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আপনাদের এত সুন্দর ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর করে আমার ফটোগ্রাফি নিয়ে উৎসাহিত মূলক মন্তব্য করায় আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ আজকের ফটোগ্রাফি পোস্টটি। বেশ সুন্দরভাবে হাঁস, ফুল, কচু শাক সহ যেন অজানা কিছু গাছের ফটোগ্রাফি করছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখতে যেন জীবন্ত মনে হচ্ছে। বিশেষ করে হাঁসের ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আমি চেষ্টা করেছি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করতে। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে শেষে যে ফুলের ফটোগ্রাফি করেছেন। ভাইয়া আমার জানামতে এটি চন্দ্রমল্লিকা না এই ফুলের নাম হচ্ছে লন্ডন ফুল তবে এগুলো অন্য জাতের। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি তো এই ফুলের নাম চন্দ্রমল্লিকা জানি। হয়তো আপনার নামটিও হতে পারে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখলেই আমি থমকে দাড়িয়ে যাই এর সৌন্দর্য উপভোগ করার জন্য।।
আপনার আজকে শেয়ার করা ফটোগ্রাফি গুলা অনেক চমৎকার ছিল খুব ভালোভাবে উপভোগ করলাম এর সৌন্দর্য।।
বর্ণনা গুলো অনেক সুন্দর ভাষায় দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 3 years ago 

আপনি আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন ।তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন,সবগুলো ফটোগ্রাফি দারুন লাগলো। যদিও বেশকিছু ফটোগ্রাফি গ্রামাঞ্চলেই বেশি দেখা যায়।ফটোগ্রাফির সাথে বিবরন তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি ফটোগ্রাফি গুলো আমাদের গ্রামের বাসায় নাম গুলো দিয়েছি। মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে আমার।প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর করে ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে সব কয়টি ফটোগ্রাফি ক্যামেরা বন্দী করেছিলেন। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি গুলোর মধ্যে ৭ নাম্বার ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38