ফটোগ্রাফি :- চমৎকার রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে পাত্র গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে গাঁদা ফুল অনেক রকমের আছে। বিশেষ করে গাঁদা ফুলের পাপড়িগুলো অসাধারণ। আর ফুল গুলোর ঘ্রাণ খুব ভালো লাগে। যদিও গাঁদা ফুল গুলো শীতকালীন ফুল। কারণ গরম আসলে এই ফুল গাছগুলো নষ্ট হয়ে যায়। আর গাঁদা ফুলের সৌন্দর্য মানুষকে এমনি মুগ্ধ করে। অনেকদিন আগে আমি একটি পার্ক থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ভাই আজকে এই পাত্র গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে গাজানিয়া ফুলের ফটোগ্রাফি। এ ফুল গুলো পাপড়িগুলো আলাদা আলাদা। তবে ফুলের সৌন্দর্য অসাধারণ। ফুলগুলো যখন ফুটে দেখতেও বেশ চমৎকার লাগে। তবে নার্সারি বাগানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কম বেশি ফুল গুলো দেখা যায়। যদিও এই ফুলগুলোকে শীতকালীন ফুল বলা হয়। আর সবুজ পাতার মাঝখানে ফুল গুলো যখন ফুটে দেখতেও চমৎকার লাগে। আরেকদিন আগে আমি একটি পার্ক থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে আমাদের হাইস্কুলের ফটোগ্রাফি। এই স্কুলটির নতুন করেছে দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। যদিও আমরা যখন এই স্কুলে পড়ালেখা করেছিলাম ওই সময় স্কুলটি ট্রেনের ছিল । আর এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনগুলো অনেক বড় বড় করেছে। দেখতে খুব চমৎকার লাগে। কিছুদিন আগে আমি আমাদের হাই স্কুলের সামনের দিকে গেলাম তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই হাইস্কুলের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে আমাদের পছন্দের এবং প্রিয় একটি ফুল। এবং এই ফুলের নাম হচ্ছে নয়নতারা ফুল। নয়নতারা ফুল বিভিন্ন জাতের আছে। যদিও এই কালারের নয়ন তারা ফুল খুব কমে দেখা যায়। তবে নয়নতারা ফুল গুলো যখন গাছের মধ্যে ফুটে দেখতেও চমৎকার লাগে। আর এখন বিভিন্ন জাতের হাইব্রিড ফুল গাছ আছে। যদিও এই ফুল গাছকে অনেকে শীতকালীন ফুল গাছ বলে। তবে ফুল গাছ যত্ন নিলে মোটামুটি অনেক দিন পর্যন্ত টিকে। কিছুদিন আগে আমি আমার চাচাতো ভাইয়ের ঘরের সামনে থেকে এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার কাছে খুব ভালো লাগে। আর রঙ্গন ফুল গুলো আকার বড় হয়। রঙ্গন ফুল বিভিন্ন কালার এবং বিভিন্ন জাতের আছে। আর রঙ্গন ফুল যখন ফুটে অনেকদিন পর্যন্ত ফুলগুলো তাজা থাকে। এবং রঙ্গন ফুল গাছ একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। এবং এই গাছগুলো আকারে বড় হয়। আর বিভিন্ন জায়গাতে রঙ্গন ফুল গাছগুলো কমবেশি দেখা যায়। আর রঙ্গন ফুলের পাপড়ি বেশি এবং পাপড়িগুলো আলাদা আলাদা। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে করলার কচি আগার ফটোগ্রাফি। এই সময় করলা গাছগুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়। আবার করলা গাছ যত্ন নিলে ভালোই করলা ধরে। করলা খেতে একটু তিতা লাগে কিন্তু খেতে পারলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। আমি কিন্তু করলা খেতে অনেক পছন্দ করি। আর করলা গাছগুলো রোপন করলে মোটামুটি বড় হয় লতা পাতার মতো গাছগুলো। কিছুদিন আগে আমি আমাদের সবজি ক্ষেত থেকে এই করলার কচি আগার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই করলার কচি আগার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে ফটোগ্রাফিটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
এরকম ভিন্ন রকম ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। কারণ চারপাশ থেকে প্রাকৃতিক এবং ফুলের ফটোগ্রাফি খুব সহজেই করা যায়। ফটোগ্রাফি করতে একটু বেশি সময় লাগে। যত বেশি ধৈর্য ধরে ফটোগ্রাফি করা হয় তা তো ফটোগ্রাফি গুলো কোয়ালিটি ফুল মনে হয়। তাই আমিও এরকম ফটোগ্রাফি সব সময় করার চেষ্টা করি। আপনার প্রথম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করে সাপোর্ট করার জন্য।
https://x.com/Jamal7183151345/status/1915642134465483045?t=Xkz0yHJBmq47TbSCwp6WnQ&s=19
ভাই আপনি অনেক সুন্দর করে ফুলের ও স্কুলের ফটোগ্রাফি করেছেন। সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে। আর আপনার উপস্থাপনা ও অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকম ফটোগ্রাফি করতে। আপনার মন্তব্য শোনে সত্যি অনেক ভালো লাগলো।
https://x.com/Jamal7183151345/status/1915643473094443167?t=wOF9hXnyH4tDqlVYj-QjFg&s=19
দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে।খুবই নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।ফটোগ্রাফির সাথে সুন্দর ভাবে বর্ণনা তুলে ধরেছেন। গাজানিয়া ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।
আমার প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর বলে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল বিশেষ করে ১ নং ফটোগ্রাফি এবং ৪ নং ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আমার কাছে ও ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
https://x.com/Jamal7183151345/status/1915642914597986435?t=CNfjY1ngM6sXKNW5THDfwQ&s=19
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্য শুনে নিজের কাছে ভালো লাগলো।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্য গুলো দেখলাম।
আমি সুন্দর করে চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। আর আপনার মন্তব্য শুনে তো আরো ভালো লাগলো।