ফটোগ্রাফি পোস্ট: সরিষা ফুলের কয়েকটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে কয়েকটি সরিষা ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
বর্তমানে ফটোগ্রাফি করা নেশায় পরিণত হয়ে গিয়েছে। ভালো কিছু দেখলেই ক্যামেরাবন্দি করে ফেলি। কালকে আমি সরিষা ক্ষেতে গিয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য। বর্তমানে জমিতে কৃষকরা সরিষার চাষ করেছে। বর্তমানে সরিষা ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটেছে। সরিষার ফুল প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটি গাঢ় হলুদ এবং আরেকটি সাদা টাইপের হালকা হলুদ বর্ণের হয়ে থাকে।
সরিষার ফটোগ্রাফি গুলো বেশ ভালই দেখা যায়। কালকে আমি বিভিন্ন ভাবে সরিষার ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আমাদের এদিকে ভালই রোদ দেখা দিয়েছিল এজন্য ফটোগ্রাফি গুলো বেশ ভালই এসেছে। উপরের দুটি ফটোগ্রাফি আমি আকাশের দিকে তাক করে করেছিলাম। সাদা আকাশের মাঝে সরিষার ফুলের ফটোগ্রাফি চমৎকার দেখতে পাওয়া যায়।
এবার যে উপরে সরিষার ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে একটি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। এই ফটোগ্রাফিটি করতে আমার অনেকগুলো ফটোগ্রাফি করতে হয়েছে। এর মাঝে বেশিরভাগ ফটোগ্রাফি ভালোভাবে ওঠেনি কারণ মৌমাছি এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মাঝেই চলে যায়। অনেক কষ্টের পর একটি ভালো ফটোগ্রাফি করতে পেরেছিলাম। মৌমাছির মধু সংগ্রহের এমন সুন্দর দৃশ্যগুলো দেখতে অবশ্য ভালই লাগে। বিভিন্ন ধরনের ফুল থেকে আমরা মৌমাছির মধু সংগ্রহ করতে দেখতে পারি। বর্তমানে মধুর স্বাদ সরিষার তেলের মত প্রায়।
অর্থকরী ফসল গুলোর মধ্যে সরিষা অন্যতম। প্রথম পর্যায়ে আমরা সরিষা শাক হিসেবে খেয়ে থাকি। এরপর আবার সরিষা হলে সেগুলো রোদে শুকানোর পর সরিষার বীজগুলো মেশিনে মাড়াই করে সরিষার তেল বের করে থাকি। এই তেল আমরা গায়ে মাখার পাশাপাশি তরকারি রান্নার কাজেও ব্যবহার করে থাকি। এই তেল অনেক উপকারী একটি তেল। আমাদের স্বাস্থ্যের জন্য এই তেলের উপকারিতা অনেক অপরিসীম। এই তেল দিয়ে রান্না করে খেলে পেটের মধ্যে গ্যাস কম হয়ে থাকে। অনেকেই সয়াবিন তেলের পরিবর্তে এই সরিষার তেল খেয়ে থাকেন এজন্য।
বর্তমানে আমাদের কৃষকরা এই সরিষার আবাদ অনেকটা আগের তুলনায় কমিয়ে দিয়েছে কারণ এই ফসলের অনেক দাম থাকলেও ফলন অনেক কম হওয়ায় তেমন চাষ করতে চান না কৃষকরা। এর থেকে অন্যান্য ফসলগুলো আবাদ করলে কৃষকেরা অনেক লাভবান হয়ে থাকেন। এই ফসল চাষাবাদ দিন দিন হ্রাস পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় এক সময় এই ফসলের চাষাবাদ বিলুপ্ত হয়ে যাবে।
সরিষা ক্ষেতের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ।
| Device | Tecno spark 20c |
|---|---|
| Camera | 50 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ডেইলি টাক্স গুলো:
https://x.com/Golamrabba34801/status/1887083185357348975?t=GgP-iHcPX0tDYIUxdAaCpA&s=19
আসলে সরিষা ফুলের সৌন্দর্য অসম্ভব সুন্দর। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি সরিষা ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে আজকে সরিষা ফুলের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ হলো। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সরিষা ফুলের ফটোগ্রাফী গুলো ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।
সঠিক বলেছেন আপনি সরিষা ফুল দুই ধরনের হয়ে থাকে। তবে হলুদ সরিষা ফুলটাই একটু বেশি ভালো লাগে আমার কাছে। আসলেই সরিষা একটি অর্থকরী ফসল। প্রথমে শাক তারপরে তেল আবার গো খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। যাই হোক সরিষা ফুলের দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বর্ণনাগুলো একদম অসাধারণ হয়েছে। মোট কথা আপনার আজকের ব্লগটি পড়ে এবং ফটোগ্রাফি গুলি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি,ধন্যবাদ।
সরিষা ফুলের চমৎকার সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।ঠিক বলেছেন আপনি সরিষার তেল খুবই উপকারী তেল অনেকেই এই তেল রান্নায় ব্যাবহার করে সয়াবিন তেলের পরিবর্তে। ফলন কম হওয়াতে কৃষক এই সরিষার ফসল ফলানো কমিয়ে দিয়েছে অনেক অংশেই। ধন্যবাদ সুন্দর মন্তব্য ফটোগ্রাফি পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।
আপনি সরিষা ফুলের বেশ কিছু ফটোগ্রাফি করে দেখিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। সরিষা ফুল শীতের সময় এর সবচেয়ে ভালো লাগার ফসল ফুল। আমি সময় পেলেই ফসলের মাঠের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করি প্রশান্তির খোঁজে। তবে এই বছরের প্রথম দিনটা আমি সরিষা ফুলের মাঠেই অতিবাহিত করেছিলাম। ভালো লাগলো আপনার সরিষা ফুল হাতে ফটোগ্রাফি দেখে।
একদম ঘন হলুদ সরিষা ফুলগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের এখানে একদম ছোট গাছে ঘন হলুদ ফুলগুলো একটু বেশি দেখতে পাই। এছাড়াও ভিন্ন ভিন্ন রকমের সরিষা রয়েছে। ভালো লাগলো আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন দেখে।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি সব মিলিয়ে দারুন হয়েছে।
এই বিষয়টা আপনি একদমই ঠিক বলেছেন বর্তমানে ফটোগ্রাফি করাটা একদমই নেশার মত হয়ে গেছে। ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে।আপনি বেশ দারুন করে আজকের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে আজকের প্রতিটি ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ এমন সুন্দর কিছু সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বর্তমান সময়ই ফটোগ্রাফি করা আমার নিজেরও নেশার মতো হয়ে গেলো। আজকে আপনি সরিষা ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সরিষা ফুলের সৌন্দর্য এমনিতে ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফি গুলো এক একটা অসাধারণ হয়েছে। চমৎকার সরিষা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।