ফটোগ্রাফি: কয়েকটি এলোমেলো ফটো নিয়ে একটি অ্যালবাম।

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।

IMG_20240818_091733_309.jpg

পরশুদিন আমি আমার কলেজে আইডি কার্ড নেয়ার জন্য গিয়েছিলাম। সেই দিন ওয়েদার অনেক ভাল ছিল। আকাশে সাদা মেঘ ছিল। কলেজের চারিদিকটা সবুজে আচ্ছন্ন হয়েছে। সেই দিন কলেজের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20240910_130831_557.jpg

IMG_20240818_091822_561.jpg

কলেজে যাওয়ার পর সর্বপ্রথম আমি আমার ডিপার্টমেন্টে যাই। আমার ডিপার্টমেন্ট সবার উপরে ছয় তলায় অবস্থিত। ছয়তলা থেকে বাইরের পরিবেশটা দেখতে ভালই লেগেছিল ,আমি কয়েকটি পিকচার উঠাইছিলাম। মনে হচ্ছিল যেন আমি ড্রোন দিয়া পিকচার উঠাইতেছি। মাঠের চারপাশে গাছপালার পিকচার ভালোই ফুটে উঠেছে।

IMG_20240818_091423_525.jpg

আমাদের ডিপার্টমেন্টে টবের মাঝে কয়েক প্রকার ফুলের গাছ রয়েছে। সেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। উপরের পিকচারে যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন সেই ফুলের নাম অবশ্য আমি জানিনা। তবে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা কেউ এই ফুলের নাম জানলে জানাবেন।

IMG_20240818_085320_079.jpg

ডিপার্টমেন্টে আইডি কার্ড নেওয়ার পর আমি ডিপার্টমেন্ট থেকে নিচে নামি। এরপর আমি ডিপার্টমেন্টের সামনে রঙ্গন ফুলের বাগান দেখতে পাই। এই সময় এই ফুল গাছে অনেক ফুল ধরেছে। ফুলগুলো অনেক সুন্দর হওয়ায় ফটোগ্রাফিও অনেক ভালো হয়েছে। এরপর কয়েকজন বন্ধু মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিয়েছিলাম।

IMG_20240818_085434_563.jpg

ব্রাঞ্চে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মাঠের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। মাঠের এক কোণে আমাদের শহীদ মিনার অবস্থিত। দূর থেকে শহীদ মিনারের ফটোগ্রাফিটা দেখতে অবশ্য ভালো হয়েছে। সেই দিন কলেজে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডার ফাঁকে আমি কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। সেদিনের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। ফটোগ্রাফি করতে অবশ্য আমার খুবই ভালো লাগে। দিন দিন ফটোগ্রাফির নেশা একটু বেড়েই চলেছে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceTecno spark 20C
--------
Camera50 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

InShot_20240819_114902993.jpg

আমার নাম মোঃ গোলাম রব্বানী।আমি একজন বাংলাদেশী। আমি আমার মাতৃভাষা বাংলাতেই কথা বলতে ভালোবাসি।আমি একজন ছাত্র।আমি লালমনিরহাট সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মিয়াপাড়া নামক গ্রামে।আমি ফটোগ্রাফী এবং ভ্রমণ করতে বেশি ভালোবাসি।
Sort:  
 2 years ago 

খুব চমৎকার কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ধারণ করা চমৎকার ফটো গুলো দেখে মুগ্ধ হলাম। সুন্দরভাবে আপনি ক্যামেরাবন্দি করেছেন প্রত্যেকটা ফটো। এক কথায় ছিল অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে কলেজ জীবনের লাইফটাকে পুরোপুরি ইনজয় করে নাও এখন। কেননা এই কলেজ লাইফ যখন শেষ হয়ে যাবে তখন জীবনটা আর একটা জায়গায় বন্ধু-বান্ধবীদের সঙ্গে স্থির থাকবে না। যাইহোক তোমার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে এবং বিবরণটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছো

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এটাই আমাদের ভালো সময়। কলেজ লাইফ শেষ হলে আর এমন বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রাকৃতিক পরিবেশের সবুজ চিত্র আবার ফুলের ফটোগ্রাফি। এ সমস্ত ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আশা করব আমাদের মাঝে আবারও সুন্দর সব ফটোগ্রাফি মূলক পোস্ট নিয়ে উপস্থিত হবেন।

 2 years ago 

আশা করি পরবর্তীতে আরো সুন্দর ফটোগ্রাফি নিয়ে পোস্ট করব। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কলেজ ক্যাম্পাসে গিয়ে অসাধারণ সব ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ চমৎকার। পরিবেশ টা খুবই সুন্দর। চারিদিকে সবুজ চমৎকার একটা পরিবেশ। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। আকাশ টা বেশ অসাধারণ লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। সুন্দর কোন দৃশ্য দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। রঙ্গন ফুল দেখেও অনেক ভালো লাগলো ভাইয়া। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37