অনেকদিন পর কলেজে কাটানো একটু সময় ।। ১৭ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সবাই কেমন আছেন আশা করছি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন । সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি।

IMG20220616140743.jpg

আজ আমি আপনাদের সাথে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করব । অনেকদিন পর কাল কলেজে গিয়ে এগুলো তুলছিলাম । আশা করি আপনাদের ভালো লাগবে ।কোন ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

IMG20220616141237.jpg

এটি হলো খুলনা পাবলিক কলেজ । স্কুল এন্ড কলেজ এর দিক দিয়ে খুলনার ভিতরে এক নাম্বার স্কুল এন্ড কলেজ ।

IMG20220616140805.jpg

আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে । ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পরে তেমন একটা কলেজ করা হয় নাই । কাল অনেকদিন পর কলেজে গিয়েছিলাম । গিয়েছিলাম বলা ভুল হবে যেতে হয়েছিল কারণ আমাদের কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্ট কাল দিয়েছে তাই যেতে হয়েছিল ।

IMG20220616131006.jpg

কলেজে যাওয়ার সাথে সাথে খুব জোরে বৃষ্টি আরম্ভ হয় । আমাদের ভাগ্যটা ভাল ছিল যে আমরা ক্লাস রুমের ভিতর প্রবেশ করার সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়েছিল । তা না হলে আমরা কলেজ যাবার আগেই ভিজা যাইতাম ।

IMG20220616131009.jpg

কলেজে গিয়ে দেখি কলেজ মাঠে আমাদের জুনিয়র ভাইরা বর্ষায় ভিজে ফুটবল খেলা করছে । ( আমাদের কলেজ মূলত ক্লাস থ্রি থেকে ইন্টার পর্যন্ত ) । তাদের এ ফুটবল খেলা দেখব খেলতে মন চাইলো । কিন্তু কলেজ ড্রেস পড়ে থাকায় খেলতে পারলাম । ফুটবল খেলা যে কতদিন করি না সেটা তুমি নিজেও জানিনা । গ্রামে থাকা কালিন যখন যখনই বর্ষ হতো তখন আমরা ফুটবল নিয়ে বেরিয়ে যেতাম খেলার জন্য ।

তারপর বর্ষা থেমে যাওয়ার পর আমাদের রেজাল্ট শীট নিয়ে কলেজের চারে পাশে ঘুরে দেখি এবং অনেক আনন্দ করি ।

IMG20220616140942.jpg

IMG20220616141016.jpg

এটা হলো আমাদের কলেজের শহীদ মিনার ।

IMG20220616140637.jpg

কাল অনেকদিন পর কলেজে গিয়ে দেখি কলেজের চার সাইডে অনেক ফুল ফুটছে । তাই আর সেগুলোর ছবি না তুলে থাকতে পারলাম না ।

IMG20220616140614.jpg

এটি মূলত একটি জঙ্গল জেরানিয়াম ফুল । এই ফুলগুলো দেখতে লাল এবং খুবই সুন্দর হয়ে থাকে । এই ফটো গুলোকে ভাল করে লক্ষ্য করলে দেখা যায় একগুচ্ছ ফুলের মধ্যে অনেক ছোট ছোট ফুল রয়েছে ।

IMG20220616135359.jpg

এই ফুলটির নাম আমার জানা নাই । এই ফুল টা আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না । দেখলেও আমি ভালোভাবে খেয়াল করি নাই । বর্ষায় ভিজে ফুল গুলো দেখতে অনেক ভাল লাগছিল ।

image.png

আমি আমার পোস্টটি এখানে শেষ করছি । কোন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ‌। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

ছবির বিস্তারিত

প্রশ্নউত্তর
ডিভাইসঅপো এ-১২
লোকেশনখুলনা পাবলিক কলেজ
ফটোগ্রাফার@firozgazi
Sort:  
 4 years ago 

আসলে অনেকদিন পর কলেজ ক্যাম্পাসে কাটানো মুহূর্তগুলো সত্যিই অনেক আনন্দের হয়। আপনি খুবই সুন্দর সময় পার করছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো, শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
হাঁ ভাইয়া সত্যি অনেক দিন পর কলেজে গিয়ে সময় কাটানো একটা অন্যরকম অনুভূতি হয় ।

 4 years ago 

আপনার কলেজটি তো অনেক সুন্দর। বিশেষ করে ইন্টেরিয়র ডিজাইন। আবার অনেক বড় একটি মাঠ রয়েছে এবং আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ রয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর ছিল আপনার কাটানো মুহূর্ত ও অনুভূতি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 4 years ago 

হাঁ ভাইয়া আমাদের কলেজে চার পাশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। বলতে গেলে সব মিলিয়ে অন্যরকম লাগে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 4 years ago 

আসলে অনেকদিন পর কলেজ ক্যাম্পাসে গেলে সেই মুহূর্তগুলো সত্যিই অনেক আনন্দের হয়। আপনি খুবই সুন্দর সময় কাটিয়েছেন ও সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন । আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন অনেক দিন পর কলেজে গিয়ে সময় কাটানো সত্যিই অনেক আনন্দের । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 4 years ago 

কলেজে সুন্দর সময় কাটিয়েছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 4 years ago 

বৃষ্টির সময় ফুটবল খেলার দৃশ্য দেখতে ভালো লাগে। যাইহোক আপনি একটু আগেই পৌঁছে গেছেন। আপনার কলেজে আপনি কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। কলেজের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। কলেজটি আসলে অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

হাঁ আপু বৃষ্টির সময় ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে । সেই সময় ফুটবল খেলা করতে আরো অনেক ভালো লাগে । ধন্যবাদ আপু ।

 4 years ago 

ভাই আপনি আপনার কলেজে গিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। নিজের কলেজে গিয়ে সময় কাটাতে ঘুরেফিরে দেখতে আসলেই খুব ভালো লাগে। আপনার কলেজের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল খুলনা কলেজটি আসলে খুব বড় এবং চমৎকার একটি কলেজ। সবশেষে একটি সাদা রংয়ের ফুলের ফটোগ্রাফি করেছেন ফুলটি আসলে দেখতে বেশ সুন্দর কিন্তু এই ফুলটির নাম আমার জানা নেই। আপনাকে ধন্যবাদ আপনার কাটানোর সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু এই সাদা রঙের ফুলটির নাম আমার ও জানা নেই । আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না । কিন্তু ফুলটি বর্ষায় ভিজে অনেক সুন্দর লাগছিল । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

 4 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন পরে কলেজে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু ফটোগ্রাফি ও শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 4 years ago 

অনেকদিন পরে কলেজে গিয়েছেন বলে নিশ্চয়ই সুন্দর সময় কাটিয়েছেন। তাছাড়া আপনাদের কলেজের শহীদ মিনার টা আমার কাছে দেখতে বেশি ভাল লেগেছে। দেখে মনে হচ্ছে কলেজের পরিবেশটাও সুন্দর। আসলে এখন আর আগের মত ক্লাস হয় না। এরকম একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

হাঁ আপু আমাদের কলেজের পরিবেশটা অনেক সুন্দর । এবং আমাদের কলেজে অনেক কড়াকড়ি । কখনো ক্লাস বন্ধ হয় না । আমি এবার ইন্টার পরীক্ষার্থী বলে কলেজে যায় না । তা না হলে আমাদের কলেজে একদিন কলেজ মিস করার জন্য বাসায় অনেক বার কলেজ থেকে ফোন দিয়েছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

 4 years ago 

আমার নিজেরও প্রায় 12 বছর হয়ে গেল কলেজ ক্যাম্পাসে যাওয়া হয়না। আপনার কলেজের পরিবেশটা খুবই অসাধারণ। ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টটি দেখার জন্য ।

 4 years ago 

আপনার কাটানো সুন্দর এই মুহুর্তটা দেখে আমার নিজের কাছেও খুবই ভালো লাগলো। কলেজে কাটানো মুহূর্তগুলো এমনিতেই কোন তুলনা হয় না। তার পাশাপাশি আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফিও করলেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত ভালো একটি মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59763.81
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42