সরিষার ক্ষেতে কাটানো সুন্দর কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231216_160942.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আল্লাহর রহমতে বেশ ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিন এর মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। শীতকাল আসলেই চারিদিকে সরিষা ক্ষেত দেখতে পাওয়া যায়। কেননা এটা শীতকালীন ফসল আর এই শীতের দিনে এগুলো খুবই ভালো হবে ফলন হয়ে থাকে। আমি লক্ষ্য করে দেখেছি যত বেশি শীত পড়তে থাকে সরিষার ফুলগুলো যেন ততটাই সুন্দর হতে থাকে। সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে সেজন্য কিছুদিন আগে ছোট বোনদেরকে নিয়ে বাড়ির পাশের সরিষার খেতে ভ্রমণ করতে গিয়েছিলাম।

IMG_20231213_170735.jpg

IMG_20231213_170719.jpg

যদিও সেখানে যাবার পরে দেখতে পেলাম সরিষার ফুলগুলো এখনো ভালোভাবে ফুটেনি তারপরও সেখানে সময় অতিবাহিত করতে আমার খুবই ভালো লাগছিল। আমি লক্ষ্য করে দেখলাম সরিষার যে ফুলগুলো ফুটে গিয়েছে সেগুলো দেখতে খুবই ভালো লাগছে। আসলে হলুদ রঙের এই সরিষার ফুল ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সরিষার ফুল যখন ফুটতে থাকে প্রায়ই প্রত্যেকটি মানুষই চলে যায় ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য।

IMG_20231216_160846.jpg

সেখানে যাবার পরে তারা ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়ল। নিজের ইচ্ছামত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছিল তারা সরিষার ক্ষেতের মধ্যে। যেহেতু তারা এই কাজ করতে আনন্দ করছিল তাই আমিও তাদেরকে নিষেধ করলাম না।

IMG_20231216_160913.jpg

যেহেতু আমাদের বাড়ির পাশেই তাই আমরা কোন সময় সেখানে অতিবাহিত করেছিলাম। আমরা সেখানে বিকেলে গিয়েছিলাম তাই সময়টা আমরা আরো ভালোভাবে অতিবাহিত করতে পেরেছি। সব মিলিয়ে এ বছর সরিষার ক্ষেত ভ্রমণ করতে যেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের মত এ পর্যন্তই পরবর্তী দিনে আপনাদের মাঝে নতুন কোনো একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সরিষার ক্ষেতে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। প্রত্যেক বছরের শীতের মাঝে এই সরিষা খেয়ে কৃষকের জমিতে চাষ করা হয়ে থাকে। সরিষা ফুলের বাগান দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। এই বাগানে প্রবেশ করা মাত্রই নাকে বেশ দারুন একটা সুগন্ধে আসে। আমাদের বাড়ির পাশেও সরিষা বাগান রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবুজ পাতার মধ্যে হলুদ ফুল গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই চেষ্টা করি মাঝে মাঝেই সরিষা ক্ষেত দেখার জন্য।

 3 years ago 

সরিষা ফুলের মাঝে আপনারা হারিয়ে গিয়েছিলেন সবাই মিলে বেশ ভালো লাগছে দেখে।বাড়ির পাশে সরিষা ফুলের ক্ষেত তাই অনেক সময় অতিবাহিত করতে পেরেছিলেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে। ঠিক বলেছেন শীত যতোবেশী তত সরিষা ফুলের সুন্দর্য় বৃদ্ধি পাচ্ছে।

 3 years ago 

বাড়ির পাশে সরিষা ফুলের ক্ষেত হওয়ার কারণে প্রায়ই যাওয়া হয়।

 3 years ago 

আপু তাহলে খুব ভালো একটি সময় কাটিয়েছেন। পোস্টটি দেখে আমারও ইচ্ছে করছে সরিষা ক্ষেত দেখতে যাই। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মুহূর্ত গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

শীতের সময় সরিষা ফুলের সৌন্দর্য ভীষণ ভালো লাগে। আপনারা বাড়ির পাশের সরিষা ক্ষেতে চমৎকার সময় কাটিয়েছেন। সবাইকে খুব সুন্দর লাগছে।চমৎকার কিছু অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সবাই ছবি তোলার জন্য বেশ সেজেছিল।

 3 years ago 

শীতের সবচেয়ে সুন্দর দৃশ্য সরিষা ফুল। যা রবি শস্যের মাঠগুলোকে মনোমুগ্ধকর সাজে সাজিয়ে তোলে এই সরিষা ফুল। আর ঠিক তারই মাঝ থেকে দারুন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অবশ্য স্থানটা আমার বেশ পরিচিত। ছোটবেলায় তালতলা দিয়ে মাঠে নেমে এই বাগান দিয়ে রায়মুনতলা হয়ে নানি বাড়ি যেতাম। যাইহোক বেশ ভালো লাগলো সুন্দর এই জায়গার ফটো দেখে।

 3 years ago 

আপনার কমেন্ট পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38